তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

আয়োজকরা লুটে নিচ্ছেন লাখ লাখ টাকা কুমিল্লায় বাণিজ্য মেলায় লটারি জুয়া

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

 

একটি বাণিজ্য মেলার নামে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে লটারি ও টিকিট বিক্রির মাধ্যমে কৌশলে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলায়। লাকসাম রোডে অবস্থিত কুটির শিল্প মেলার অন্তরালে চলছে এ জুয়ার আয়োজন। স্থানীয়দের ভাষ্যমতে, এটি যেন একপ্রকার ক্যাসিনোই, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে।

বাণিজ্য মেলার অন্তরালে লটারি নামে চলছে একপ্রকার সুপরিকল্পিত প্রতারণা। টিকিট কিনে মানুষ আশায় থাকে কিছু একটা জিতবে, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই কেউ কিছু পায় না। এইভাবে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকরা। অথচ এই আয়োজন চলছে প্রশাসনের চোখের সামনেই, কোনো রকম অনুমোদনের তথ্য না থাকলেও।

আইন অনুযায়ী, প্রকাশ্যে জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাংলাদেশ দণ্ডবিধির ২৯৪ (ক) ধারা অনুযায়ী প্রকাশ্যে বা ব্যক্তিগত স্থানে জুয়া খেলা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে প্রশ্ন উঠে—এই মেলার লটারি আসর কীভাবে বৈধভাবে পরিচালিত হচ্ছে?

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন উপজেলা ও বাজারে মাইকিং করে এই লটারি প্রচার করা হচ্ছে। ‘প্রতিদিন গাড়ি-বাইক-বাড়ি জেতার সুযোগ’, এমন লোভনীয় প্রচারে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। অনেকেই অভিযোগ করেছেন, মেলায় গিয়ে দেখেন তাঁদের জেতার কোনো সুযোগই নেই—সবই পূর্ব নির্ধারিত ও ফাঁকি।

মেলায় আগত দর্শনার্থীদের একজন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “এটা তো ক্যাসিনোর থেকেও ভয়ংকর। এখানে এমনভাবে মানুষকে ঠকানো হচ্ছে যে বুঝতেই পারছে না সে প্রতারিত হচ্ছে।
আরেকজন বলেন, “এটা একটা ফাঁদ। টিকিট কিনে পরে দেখি, কিছুই জেতা যায় না। হাজার হাজার মানুষ প্রতিদিন এভাবে টাকা হারাচ্ছে।

জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমন একটি আয়োজন কীভাবে দীর্ঘদিন ধরে চলে, যদি প্রশাসন সত্যিই নিরপেক্ষ থাকে? কোথায় তাদের নজরদারি, কোথায় লাইসেন্স যাচাই, কোথায় নিয়মিত তদারকি?

অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা বা নীরব সম্মতি না থাকলে এত বড় পরিসরে জুয়া ও লটারি চালানো সম্ভব নয়।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা প্রকাশ্যে কিছু না বললেও অনেকেই মনে করেন, ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী ব্যক্তি এই মেলার আয়োজনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন। তাদের আশীর্বাদ ছাড়া এত বিশাল মেলা ও লটারির আয়োজন কীভাবে সম্ভব?

সাধারণ মানুষের আহ্বান—এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। জুয়ার মতো সামাজিক অপরাধের ছলে সাধারণ জনগণের টাকা হাতিয়ে নেওয়ার কাজ বন্ধ করতে হবে। মেলার আড়ালে চলা এই জুয়ার আসর ভেঙে দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।

একটি শিল্প-সংস্কৃতিমূলক মেলাকে জুয়া ও প্রতারণার আসরে পরিণত করা অত্যন্ত নিন্দনীয়। এভাবে জনগণের আস্থা ও অর্থ উভয়কেই অপচয় করা হচ্ছে। কুমিল্লাবাসী এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন—তারা চান এই প্রতারণার বিরুদ্ধে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট

৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট

ডেস্ক রিপোর্টারঃ কক্সবাজারের ইনানীতে ৬৫ বিঘা জমির ওপর পাঁচতারকা হোটেল ও লাক্সারি ভিলা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে শেয়ার বিক্রি করছে ছুটি গ্রুপ। গ্রাহকদের বলা হয়, ছুটি বিচ রিসোর্ট নামের এই প্রকল্পে শেয়ার কিনলেই মিলবে মাসিক নিশ্চিত মুনাফা। অথচ বাস্তবে সেখানে প্রতিষ্ঠানটির জমির পরিমাণ মাত্র ৩ দশমিক ৭২ বিঘা। মূল ছুটি গ্রুপ থেকে ভাগ হয়ে যাওয়া আরেকটি প্রতিষ্ঠান ‘ছুটি কক্সবাজার লিমিটেড। কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের পাশে ‘ছুটি রিসোর্ট কক্সবাজার প্রকল্পে ৭ দশমিক ৬৫ বিঘা জমিতে হোটেল তৈরির প্রতিশ্রুতিতে শেয়ার বিক্রি করছে প্রতিষ্ঠানটি। অথচ তাদের কেনা জমির পরিমাণ মাত্র ৪ দশমিক ১৬ বিঘা। সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনকে হাতিয়ার করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে শেয়ার কিনলেই আজীবন মালিকানা, মাসিক নিশ্চিত মুনাফা এবং বছরে নির্দিষ্ট দিনে বিনামূল্যে থাকার সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরও পড়ুন
language Change