স্টাফ রিপোর্টার॥
ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নামে অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, তৃণমূলের অসহায়, বিত্তহীন, ভিক্ষুক প্রকৃতির মানুষের অজ্ঞতা ও সরলতার সুযোগ নিয়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নামে অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
তিনি জানান, ডাচ বাংলা ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিংয়ে অবহেলা ও যোগসাজশ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৬০ জন ভুক্তভোগীর দায়েরকৃত অর্থ আত্মসাতের ২টি অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত