তারিখ লোড হচ্ছে...

ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন রামগড় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপরে কামড়ে প্রাণ গেল গৃহবধূর রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা রাঙামাটিতে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বেতন ছাড়ের ৬ দিনে পরেও বেতন পাচ্ছেনা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড ​সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন

চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক নেতা আছেন, যাদের রাজনৈতিক জীবন কেবল পদ-পদবির নয়; বরং আন্দোলন, কারাবরণ, নির্যাতন এবং দীর্ঘ সংগ্রামের সমার্থক। সিরাজগঞ্জের রাজনীতিতে রাশেদুর হাসান (রঞ্জন) তেমনই একটি পরিচিত নাম। ছাত্ররাজনীতির অগ্নিঝরা সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় চার দশকের রাজনৈতিক পথচলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাজপথের একজন পরীক্ষিত কর্মী হিসেবে।

বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আসন্ন জেলা কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। রঞ্জনের রাজনৈতিক যাত্রার সূচনা ঘটে শৈশবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হুড়াসাগর খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতির প্রতি তাঁর আগ্রহের সূচনা হলেও মূলধারার ছাত্ররাজনীতিতে তাঁর সক্রিয় সম্পৃক্ততা শুরু হয় আশির দশকের শুরুতে। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের সিরাজগঞ্জ সফরে সপ্তম শ্রেণির এক ছাত্র হিসেবে ধানের শীষ হাতে মিছিলে অংশ নেওয়া সেই কিশোরই পরবর্তীতে হয়ে ওঠেন জেলা ছাত্ররাজনীতির অন্যতম আলোচিত নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে রঞ্জন ছিলেন রাজপথের সামনের সারির কর্মীদের একজন। তাঁর ভাষ্য অনুযায়ী, সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আগমনকে কেন্দ্র করে তিনি কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে পাবনা জেলা কারাগারে দীর্ঘ ৯ মাস ৯ দিন কারাবন্দি থাকেন। এরশাদ সরকারের নয় বছরের শাসনামলে তিনি মোট ছয়বার কারাভোগ করেন, যার সম্মিলিত সময় প্রায় তিন বছর।

কারামুক্তির পর ছাত্ররাজনীতিতে তাঁর উত্থান আরও দৃশ্যমান হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে পরপর দুইবার সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং পরে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। জিএস থাকাকালীন সময়ে জেলা ছাত্রদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে কলেজ ছাত্র সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার সময় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় নির্বাচন বাতিল হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় ১২ বৎসর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রঞ্জনের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো কমিটি বাণিজ্য বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর ভাষায়, “আমি বুকে হাত দিয়ে বলতে পারি, জীবনে কোনোদিন কমিটি বাণিজ্য করিনি, চাঁদাবাজি করিনি। আমার নামে থাকা প্রায় দুই শতাধিক মামলার একটিও ব্যক্তিগত কারণে নয়; সবই রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বারবার গ্রেফতার, মামলা ও পলাতক জীবনের মুখোমুখি হন বলে দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রথম মেয়াদেই প্রায় তিন বছর কারাগারে থাকতে হয়েছে এবং বিভিন্ন সময় আত্মগোপনে থাকতে হয়েছে। ওয়ান-ইলেভেন-পরবর্তী এবং পরবর্তী প্রায় দেড় দশকের রাজনৈতিক বাস্তবতায় তিনি আরও ২১ বার কারাগারে যান এবং দীর্ঘ সময় পলাতক জীবন কাটান।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে তাঁর পরিবারের সদস্যরাও হয়রানির শিকার হয়েছেন। তাঁর দাবি, স্ত্রী দীর্ঘ ১৫ বৎসর চাকরি করার পর কোনো নোটিশ ছাড়াই চাকরি হারান এবং তাঁদের বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রঞ্জনের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতা তাঁকে আদর্শচ্যুত করতে পারেনি। তিনি বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর নথি পর্যালোচনা করলেই তাঁর রাজনৈতিক জীবনের স্বচ্ছতা ও কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব চিত্র পাওয়া যাবে। রাজনীতির পাশাপাশি পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার ধারাবাহিকতা রয়েছে তাঁর পরিবারে। তাঁর বড় ছেলে আবরার হামীম (আপন) বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, একাধিক কারাবরণ, অসংখ্য মামলার অভিজ্ঞতা এবং তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকার অভিজ্ঞতাকে সামনে রেখে রাশেদুর হাসান রঞ্জন এখন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করছেন। তাঁর মতে, আগামী দিনের সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় ত্যাগী ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীতে ১৪৬ পয়েন্টে চেকপোস্ট বসাবে ডিএমপি

রাজধানীতে ১৪৬ পয়েন্টে চেকপোস্ট বসাবে ডিএমপি

ডেস্ক রিপোর্ট: গণ অভ্যুত্থান উদযাপন নির্বিঘ্ন ‌করতে ১১ দিনের বিশেষ অভিযানের নির্দেশনা দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। ফ্যাসিবাদী শক্তি নাশকতা করতে পারে এমন শঙ্কায় এ নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের সকল ইউনিটকে। নির্দেশনা পেয়ে রাজধানীতে ১৪৬ পয়েন্টে চেকপোস্ট বসানোর কথা জানিয়েছে ডিএমপি‌।পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন গণ অভ্যুত্থানের দুই মাস জুলাই ও আগস্ট পুরোটাই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করছে পুলিশ। অপরাধ বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযানের বিকল্প নেই। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল ছাত্র জনতা। এক বছর পূর্তিতে তাই নানা কর্মসূচি পালন করছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন সংগঠন। গণ অভ্যুত্থান উদযাপন নির্বিঘ্ন করতে জুলাই থেকে আগস্ট পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ কথা জানিয়েছিল পুলিশ সদর দপ্তর। এ কারণেই এখন পর্যন্ত তেমন

আরও পড়ুন
language Change