তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই

উত্তরায় কোটি টাকা ছিনতাই

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।।
দিনের বেলাতেই রাজধানীর উত্তরায় নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি 8 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ছিনতাই কাজে ব্যবহার করেছে কালো রঙের মাইক্রোবাস। এসময় তারা সবাই র‌্যাবের কালো জ্যাকেট পরিহিত ছিল এবং পেছনে ‘র‌্যাব’ লেখা ছিল।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাস প্রথমে তাদের গতিরোধ করে। এর মধ্যে কয়েক ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেয়। এসময় টাকার ব্যাগ নিয়ে একজন দৌড়ে পালাতে গেলে তাকে ধাওয়া দিয়ে ধরে কালো মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে দুর্বৃত্তরা নগদ প্রতিনিধিদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে মাঠে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধিদল রওনা দিয়েছিল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের প্রতিনিধিদের গাড়িতে তুলে নেওয়া হয়। পরে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো রঙের একটি মাইক্রোবাসে কয়েকজনকে জোরপূর্বক তোলার চেষ্টা করছেন। এদের মধ্যে একজন ভুক্তভোগী তার সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে অন্যত্র দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে তার পিছু নেয় চারজন। তারা তাকে ধরে টাকার ব্যাগসহ কালো গাড়িতে তুলে নেয়। এরপর গাড়ির দরজা আটকে ঘটনাস্থল ত্যাগ করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অপরাধী শনাক্তে কাজ করছি। প্রাথমিকভাবে মনে হয়েছে সেখানে র‌্যাবের কেউ ছিল না; অপরাধ ঘটনাতে তারা র‌্যাব লেখা জ্যাকেট ব্যবহার করেছে।’ উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। ঘটনাস্থলে আছি। পুলিশ কাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শহীদ নুর আলমকে শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে শুরু জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫

শহীদ নুর আলমকে শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে শুরু জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫

কুড়িগ্রাম সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নুর আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫”। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটা গ্রামে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বি. এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা। অনুষ্ঠানে বক্তারা শহীদ নুর আলমের আত্মত্যাগ ও নেতৃত্বের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের দাবিতে শহীদ নুর আলম যে আত্মবলিদান দিয়েছেন, তা কেবল কুড়িগ্রামের নয়,

আরও পড়ুন
language Change