তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা

এবার ফরিদপুরে এনসিপির কমিটিতে আ.লীগ নেত্রীর মেয়ে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। এ নিয়ে জেলাজুড়ে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার আপন মামা গোলাম নাসির শ্রমিক লীগ নেতা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় এখনো আত্মগোপনে রয়েছেন।

এরই মাঝে গত ২৯ এপ্রিল এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক করা হয় মো. আব্দুর রহমানকে এবং সংগঠক করা হয় মো. রাকিব হোসেনকে। ওই চিঠিতে ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা- ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী থেকে দুজন করে কেন্দ্রীয় কমিটির সদস্যের নাম প্রকাশ করা হয়। ফরিদপুর জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য দুজনের একজন হলেন সৈয়দা নীলিমা দোলা।

চিঠিতে ফরিদপুর অঞ্চলের টিমকে বলা হয়েছে, ওই টিমকে উল্লিখিত অঞ্চলের কেন্দ্রীয় কমিটির এই সদস্যদের সঙ্গে সমন্বয় করে আগামী ৩০ দিনের মধ্যে কমিটির প্রস্তাবনার নির্দেশনা প্রদান করা হয়।

জানা গেছে, সৈয়দা নীলিমা ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর কিছুদিন একটি মোবাইল কোম্পানিতে চাকরি করেন। বর্তমানে ‘সিনে কার্টেল’ নামে একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে তার। তার বাবা সৈয়দ গোলাম দস্তগীর পেশায় একজন ব্যবসায়ী।

সৈয়দা নীলিমা দোলা বলেন, আমার পরিবারের সদস্যদের আওয়ামী রাজনীতি করা সংক্রান্ত কিছু পোস্ট আপনাদের সামনে আসতে পারে। তবে ১০ বছর ধরে আমি আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করছি। ‘নো মেট্রো অন ডিইউ মুভমেন্ট’, রামপালবিরোধী আন্দোলন, ডিএসএ বাতিলের আন্দোলন, সুফিয়া কামাল হলকে ছাত্রলীগ মুক্ত করাসহ অন্যান্য আন্দোলনে আমি পরিচিত মুখ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লেখালেখিও পুরোনো। ২০১২ সালে পরিবার ছাড়ার পর রাজপথই আমার আসল পরিবার। জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া তাহির জামান প্রিয় হত্যা মামলার একজন প্রত্যক্ষদর্শী আমি।

তিনি বলেন, সরাসরি ছাত্রলীগ করে অনেকে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন। আমি কখনও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না, তাহলে আমার নাগরিক কমিটির সদস্য হতে বাধা কোথায়? এনসিপির কেন্দ্রীয় নেতারা জেনে-বুঝে এবং ‘লিটমাস’ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সোহেল রানা জানান, তার (সৈয়দা নীলিমা) পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ। আমরা দেখেছি, গত জুলাই-আগস্ট আন্দোলনে তার মামা গোলাম নাসির কীভাবে আমাদের ওপর নির্বিচারে গুলি ছুড়েছিলেন। তার মায়ের কর্মকাণ্ডও আমাদের অজানা নয়।

সৈয়দা নীলিমা দোলার সঙ্গে আমাদের পরিচয় পর্যন্ত নেই উল্লেখ করে তিনি বলেন, আসলে দায়িত্ব দেওয়ার আগে সঠিকভাবে যাচাই-বাছাই করে নেওয়া হলে ভালো হতো। যাচাই-বাছাই করা হলে এ রকম পরিস্থিতির সৃষ্টি হতো না।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক আশরাফ হোসেন বলেন, এনসিপির জন্ম ২৪-এর গণঅভ্যুত্থান থেকে। শেখ হাসিনা পরিবারতন্ত্রকে প্রাধান্য দিয়েছেন, এনসিপি পরিবারতন্ত্র বিবেচনা করে না। সৈয়দা নীলিমা দোলা তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে সরাসরি লড়াই সংগ্রাম করেছেন, আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতাচ্যুত করতে মাঠে ছিলেন, লড়াই সংগ্রামে ভূমিকা ছিল তার সন্তোষজনক। সে বিবেচনায় তার যোগ্যতায় সে জেলা সমন্বয়ক প্রধান হয়েছেন, এনসিপি কখনো পরিবারতন্ত্রে বিশ্বাস করে না। তার পরিবার যাই থাকুক ওইটা আমাদের দেখার বিষয় নয়, নীলিমা তার যোগ্যতায় উঠে এসেছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে সৈয়দা নীলিমা দোলাকে প্রধান সমন্বয়কারী ও এসএম জাহিদ, সাইফ হাসান, জিল্লুর রহমান, বায়েজিদ হোসেন, কামাল হোসাইনকে যুগ্ম সমন্বয়কারী ও সদস্য হিসেবে ১৭ জনসহ মোট ২৩ জনকে নিয়ে ফরিদপুর জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ থাকবে আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কৃষক দলের নেতার গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে যুবদল নেতা মিনহাজুর রহমান লিপনের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলা মহিলা দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নী রহমান এক ফেসবুক পোস্টে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন। পোস্টে তিনি কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে দাবি করেন, তার সন্ত্রাসী কার্যক্রমেই ফরিদপুর-১ আসনে বিএনপির রাজনীতি আজ চরম সংকটে পড়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক। মুন্নী রহমান অভিযোগ করেন, ৭ নভেম্বর ভাড়া করা সন্ত্রাসী দিয়ে যুবদল নেতা ও তার স্বামী মিনহাজুর রহমান লিপনের ওপর হামলা চালায় নাসিরুল ইসলামের লোকজন। গুরুতর আহত লিপন বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে দাবি করেন তিনি। তার দাবি, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বোয়ালমারীতে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের

আরও পড়ুন
language Change