তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ অর্থপাচারের অভিযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।
বাণিজ্য রপ্তানিতে বিশেষ অবদানর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ হতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করা হয় প্রতি বছর। ২০২৪ সালে আওয়ামীলীগের আস্থাভাজন হওয়ায় লবিংয়ের মাধ্যমে এ তালিকায় স্থান করে নেন বনফুল-কিষোয়ান গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদুল ইসলাম।

শহীদুল ইসলাম সিআইপি বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান আওয়ামীলীগের পাতানো নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে নির্বাচিত হওয়া সাবেক সংসদ সদস্য এমএ মোতালেব এমপির জ্যেষ্ঠ ছেলে। দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে বনফুল-কিষোয়ান গ্রুপের এমডি ওয়াহিদুল ইসলাম ইসলামের।

প্রাইভেটাইজেশন অব স্টেট-এ ধারণা বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, এমন অভিযোগ রয়েছে আওয়ামী মদদ-পুষ্ট নেতা ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন চট্টগ্রামের বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেবের বিরুদ্ধে। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে চট্টগ্রামভিত্তিক খাদ্য প্রস্তুতকারী বনফুল ও কিষোয়ান স্ন্যাকস লিঃ এর বিরুদ্ধে ছিলো কোটি-কোটি টাকা ভ্যাট ফাঁকির নজির। তথ্যসূত্র বলছে, ২০২২ সালে কুমিল্লায় কোটি টাকার অধিক ও ২০১৯ সালে সাভারে ৬৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ ছিলো।

সে সময় এসব অভিযোগের সত্যতা পেয়ে ততকালীন ভ্যাট গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে বনফুলের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির দায়ে পৃথক দুটি মামলাও দায়ের করে। অভিযোগ রয়েছে, ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এম এ মোতালেবের প্রতিষ্ঠানটির সারাদেশের শাখাগুলো জুড়ে নিম্ন মানের মিষ্টি বিক্রি, মানহীন-মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহ সহ সরকারি ভ্যাট/ রাজস্ব ফাঁকির মতো নানান দুর্নীতির নজির ও রয়েছে। তবে এত সকল অভিযোগ থাকার পরেও আওয়ামী সরকারের ছায়াতলে থাকার কারনে সে সময় পেয়েছিলেন রাজকীয় সূযোগ সুবিধাদি। রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রতিষ্ঠান এর নাম ভাঙ্গিয়ে দেশের বাহিরে পাচার করেছেন বিপুল পরিমাণ অর্থ।

জানা যায়, এম এ মোতালেব কর্ম জীবনের শুরুতে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে ব্যবসা শুরু করেন নিজেই। ঢাকার বায়তুল মোকাররম গেটে দাঁড়িয়ে স্ন্যাকস বিক্রি করতেন। পরবর্তীতে ১৯৮৯ সালে মাত্র ২০ লাখ টাকা পুঁজি এবং ২০ জন কর্মচারীর নিয়ে বনফুল লিঃ গড়েন। সেসময় চট্টগ্রাম শহরে চারটি শোরুম চালু করেন পরবর্তীতে ২০১৩ সাল পর্যন্ত চট্টগ্রাম ছাড়াও সিলেট ফেনী,ও খুলনায় ক্ষুদ্র পরিসরে ব্যবসা সম্পসারন করেন। ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এম এ মোতালেব ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা শুরু করেন। অভিযোগ রয়েছে, সে সময় থেকে আওয়ামী সখ্যতা গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠেন মোতালেব।

একসময় আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে ২০১৯ সালে অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যান এমএ মোতালেব।

একই সময়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ সময়। পরবর্তীতে ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও নামে স্বতন্ত্র আওয়ামী ড্যামি প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি বনে যাওয়ার পরপরই এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল প্রাডো গাড়ি।

শুধু তা নয় ৪ আগস্ট দুপুরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া-কেরানীহাট গোলচত্বর এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলে গুলিবর্ষণ সহ নির্বিচারে হামলা চালায়। সে সময় অন্তত অর্ধশতাধিক গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় লীগ সমর্থক কর্মীরা। মুলত এসব হামলার পিছনের অর্থ যোগানদাতা হিসেবে মোতালেবের হাত রয়েছে বলে জানান স্থানীয় সাধারণ ছাত্র ও বৈষম্য বিরোধীরা। পরবর্তীতে সে হামলার ঘটনায় সরকার পতনের পর। বনফুল মোতালেবের বিরুদ্ধে লোহাগাড়া ও সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩,অস্ত্র ও কিছু লুট হওয়া মাল উদ্ধার

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩,অস্ত্র ও কিছু লুট হওয়া মাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুট হওয়া কিছু মালপত্রর উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জুন) রাতে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলেন—হবিগঞ্জের চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহের ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)। গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন রাতে ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ ৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু

আরও পড়ুন
language Change