তারিখ লোড হচ্ছে...

হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো...

বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ অর্থপাচারের অভিযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।
বাণিজ্য রপ্তানিতে বিশেষ অবদানর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ হতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করা হয় প্রতি বছর। ২০২৪ সালে আওয়ামীলীগের আস্থাভাজন হওয়ায় লবিংয়ের মাধ্যমে এ তালিকায় স্থান করে নেন বনফুল-কিষোয়ান গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদুল ইসলাম।

শহীদুল ইসলাম সিআইপি বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান আওয়ামীলীগের পাতানো নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে নির্বাচিত হওয়া সাবেক সংসদ সদস্য এমএ মোতালেব এমপির জ্যেষ্ঠ ছেলে। দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে বনফুল-কিষোয়ান গ্রুপের এমডি ওয়াহিদুল ইসলাম ইসলামের।

প্রাইভেটাইজেশন অব স্টেট-এ ধারণা বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, এমন অভিযোগ রয়েছে আওয়ামী মদদ-পুষ্ট নেতা ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ভাজন চট্টগ্রামের বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেবের বিরুদ্ধে। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে চট্টগ্রামভিত্তিক খাদ্য প্রস্তুতকারী বনফুল ও কিষোয়ান স্ন্যাকস লিঃ এর বিরুদ্ধে ছিলো কোটি-কোটি টাকা ভ্যাট ফাঁকির নজির। তথ্যসূত্র বলছে, ২০২২ সালে কুমিল্লায় কোটি টাকার অধিক ও ২০১৯ সালে সাভারে ৬৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ ছিলো।

সে সময় এসব অভিযোগের সত্যতা পেয়ে ততকালীন ভ্যাট গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে বনফুলের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির দায়ে পৃথক দুটি মামলাও দায়ের করে। অভিযোগ রয়েছে, ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এম এ মোতালেবের প্রতিষ্ঠানটির সারাদেশের শাখাগুলো জুড়ে নিম্ন মানের মিষ্টি বিক্রি, মানহীন-মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহ সহ সরকারি ভ্যাট/ রাজস্ব ফাঁকির মতো নানান দুর্নীতির নজির ও রয়েছে। তবে এত সকল অভিযোগ থাকার পরেও আওয়ামী সরকারের ছায়াতলে থাকার কারনে সে সময় পেয়েছিলেন রাজকীয় সূযোগ সুবিধাদি। রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রতিষ্ঠান এর নাম ভাঙ্গিয়ে দেশের বাহিরে পাচার করেছেন বিপুল পরিমাণ অর্থ।

জানা যায়, এম এ মোতালেব কর্ম জীবনের শুরুতে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে ব্যবসা শুরু করেন নিজেই। ঢাকার বায়তুল মোকাররম গেটে দাঁড়িয়ে স্ন্যাকস বিক্রি করতেন। পরবর্তীতে ১৯৮৯ সালে মাত্র ২০ লাখ টাকা পুঁজি এবং ২০ জন কর্মচারীর নিয়ে বনফুল লিঃ গড়েন। সেসময় চট্টগ্রাম শহরে চারটি শোরুম চালু করেন পরবর্তীতে ২০১৩ সাল পর্যন্ত চট্টগ্রাম ছাড়াও সিলেট ফেনী,ও খুলনায় ক্ষুদ্র পরিসরে ব্যবসা সম্পসারন করেন। ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এম এ মোতালেব ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা শুরু করেন। অভিযোগ রয়েছে, সে সময় থেকে আওয়ামী সখ্যতা গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠেন মোতালেব।

একসময় আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে ২০১৯ সালে অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যান এমএ মোতালেব।

একই সময়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ সময়। পরবর্তীতে ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও নামে স্বতন্ত্র আওয়ামী ড্যামি প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি বনে যাওয়ার পরপরই এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল প্রাডো গাড়ি।

শুধু তা নয় ৪ আগস্ট দুপুরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া-কেরানীহাট গোলচত্বর এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলে গুলিবর্ষণ সহ নির্বিচারে হামলা চালায়। সে সময় অন্তত অর্ধশতাধিক গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় লীগ সমর্থক কর্মীরা। মুলত এসব হামলার পিছনের অর্থ যোগানদাতা হিসেবে মোতালেবের হাত রয়েছে বলে জানান স্থানীয় সাধারণ ছাত্র ও বৈষম্য বিরোধীরা। পরবর্তীতে সে হামলার ঘটনায় সরকার পতনের পর। বনফুল মোতালেবের বিরুদ্ধে লোহাগাড়া ও সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪

ডেস্ক রিপোর্টারঃ কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৯০০ বস্তা সিমেন্ট ও বোটসহ ১৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ২৮ এপ্রিল বেলা সাড়ে ১১টায় বিসিজি স্টেশন টেকনাফ বোট পুলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিন বলেন, গত সোমবার ভোর ৪টায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। আরাফাত হোসেন বলেন, পরবর্তীতে, আটক বোট মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিনে বিকেল ৫টায় কোস্ট গার্ড

আরও পড়ুন
language Change