তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

রংপুরে মৃত ভাইয়ের সম্পত্তি দখল করে স্ত্রী সন্তানকে বের করে দেয়ার অভিযোগ

পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির :রংপুর প্রতিনিধি:

রংপুর নগরীর জলকর এলাকায় মৃত আপন ভাইয়ের সম্পত্তি জালিয়াতি করে বিক্রি করার অভিযোগ উঠেছে অপর পাঁচ ভাই-বোনদের বিরুদ্ধে । জমি দখলের পর বসতের একমাত্র ঘর-বাড়িও দখল করে মৃত ভাইয়ের স্ত্রী ও সন্তানকে বের করে দিয়েছে প্রভাবশালী ভাই-বোন ও ভাতিজারা।

সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের জলকর এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার খায়রুল আলমের স্ত্রী ও সন্তানের সাথে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন কার্যালয়ের সাবেক নাজির মৃত হাবিব উল্ল্যাহ ৯ সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর পর ৪ ছেলে ও তিন মেয়ে তার পৈত্রিক সম্পত্তি ভোগ করে আসছিলেন। হাবিব উল্ল্যাহর পঞ্চম সন্তান আলম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। স্ত্রী ও সন্তান নিয়ে নিজ ভিটাতে বসবাস করে আসছিলেন তিনি। পৈত্রিক সম্পত্তি ছাড়াও ওই এলাকায় আরও সম্পত্তি ক্রয় করেন মৃত খায়রুল আলম।

পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা সহ বিভিন্ন বিষয় নিয়ে ভাই-বোনরা মানসিক চাপ দিতেন। একপর্যায়ে ২০১৭ সালের ৯- ই এপ্রিলে ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি। পরে তার ভাই এ.কে.এম রেজাউল করিম, এ.কে.এম ইব্রাহিম ও বোন হাজেরা বেগম,খালেদা বেগম এবং আমিনা বেগম তার সম্পত্তি ভোগ দখল ও দলিল জালিয়াতি করে হস্তান্তর করেন।

জমির দলিল জালিয়াতির মূল হোতা এ কে এম রেজাউল করিমের পুত্র সেলিম রেজা (আকিব) ও শ্যালক এডভোকেট মোস্তফা জামান দোলন। অভিযোগ রয়েছে সেলিম রেজা আকিব ও তার মামা এডভোকেট মোস্তফা জামান দোলন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এসব অনিয়ম করেছেন। রেজাউল করিম তার নিজের স্ত্রীর নামে করেছেন একাধিক সম্পত্তি।

আদালতের মামলা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, পৈত্রিকসুত্রে মৃত খাইরুল আলমের নামীয় সম্পত্তি ৩৮ শতাংশ ও ক্রয়কৃত সম্পত্তি ৭৩ শতাংশ মোট সম্পত্তি ১১১ শতাংশ। পুরো জমি বিক্রি করেছেন খাইরুল আলমের নিজ ভাই বোনেরা। এতে করে খাইরুল আলমের পরিবার এখন সর্বস্বান্ত ভিটে ছাড়া। অবশিষ্ট নিজবাড়ী ১০ শতাংশের মধ্যে থাকলেও সেখানেও অত্যাচার ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বলেন খাইরুল আলমের একমাত্র সন্তান এ.কে.এম আজওয়াদ আবরার। নিজের বাবার রেখে যাওয়া সম্পত্তি ফিরে চান তিনি।
মামলাসুত্রে জানাগেছে, খায়রুল আলমের মৃত্যুর পর তার সন্তান আজওয়াদ আবরার নাবালক থাকায় তাদের সম্পত্তি ভোগদখল করে আসছিলো আপন চাচা ও ফুফু ও তাদের সন্তানরা। খায়রুল আলমের সন্তান আবার নাবালক থাকার সুযোগে তাদের অংশের সম্পত্তি স্বামী স্ত্রী ও সন্তান সহ বিভিন্ন ব্যক্তির কাছে বেআইনীভাবে হস্তান্তর করে দখল করেন।

এদিকে মৃত খায়রুল আলমের সন্তান আবরার স্থানীয় ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে খারিজে জমি থাকলেও হোল্ডিং না থাকায় খাজনা নিতে অপারগতা করেন ভূমি কর্মকর্তা। পরে আবরার রংপুর সদর- সাব রেজিস্ট্রার অফিসে খোঁজ নিতে গেলে জানতে পারেন তার চাচা ও ফুফু তাদের প্রাপ্ত অংশেন চাইতে অতিরিক্ত জমি একাধিক দলিলমূলে বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করেন।

এছাড়াও সাব-রেজিস্টার অফিসে খোঁজ নিয়ে আরবার আরও জানতে পারে পূর্বে বর্ণিত দলিল ছাড়াও তারা বিভিন্ন দলিল মূলে আরও জমি হস্তান্তর করেন।
অভিযুক্তরা বেআইনিভাবে সম্পত্তি ভোগদখল করায় মৃত খায়রুল আলম ও তার সন্তান ওয়ারিশসুত্রে জমি পাওয়া সত্বেও রাধাবল্লভ ৬২ শতাংশ ও কুকরুল মৌজার ৪৯ শতাংশ জমি ও নিজ বাড়ি দখল করতে পারছেন না।
এমতবস্থায় প্রায় ৩০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে আবরারের পরিবারের। সন্তানের পড়াশোনা সহ তার ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় তার বৃদ্ধ মা। অন্যদিকে আবরার নিজের সম্পত্তি উদ্ধার জীবন সংগ্রাম ও মায়ের চিকিৎসা সহ মানসিকভাবে ভেঙে পড়েছেন। মৃত বাবার কবরের সান্নিধ্য পেতে আবারও পৈতৃক ভিটায় ফিরে যেতে চায় আর আবরার।

এ বিষয়ে রংপুরের আইনজীবী ও মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, বাবার মৃত্যুর পর নাবালক সন্তানের সম্পত্তি জালিয়াতি করে দখল বেআইনী এবং বাড়ি থেকে বের থেকে বের করে দেয়া অমানবিক। প্রচলিত আইন অনুযায়ী তার অধিকার সে ফিরে পাওয়া সুযোগ আছে বলেও মনে করেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাখাইনে সেনা দপ্তর দখল করেছে আরাকান আর্মি

সবুজ বাংলাদেশ ডেস্ক:  মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় সামরিক সদরদপ্তর আরাকান আর্মি (এএ) দখল করেছে। এটি মিয়ানমারের সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড নামে পরিচিত। দুই সপ্তাহ ধরে চলা তীব্র বন্দুকযুদ্ধের পর, শুক্রবার (২০ ডিসেম্বর) শুক্রবার বিদ্রোহী গোষ্ঠীটি এই কমান্ড দখলে নেয়। এতে তারা কার্যত রাখাইন রাজ্যের পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আরাকান আর্মি জানায়, তারা সীমান্তে অবস্থিত এই রাজ্যটির গুরুত্বপূর্ণ সেনা সদরদপ্তর দখল করেছে। মিয়ানমারের সেনাবাহিনী এই কমান্ড কেন্দ্রের পতনের বিষয়টি এখনও নিশ্চিত করেনি, তবে বিদ্রোহী গোষ্ঠীটির দাবি অনুযায়ী, এটি তাদের বড় একটি সাফল্য। উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক অস্থিরতা চলে আসছে। সেনাবাহিনী বেসামরিক সরকারকে উৎখাত করার পর, মিয়ানমারজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহ শুরু করে। আরাকান আর্মি তাদের অংশ হিসেবে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি বিদ্রোহী জোট গঠন

আরও পড়ুন
language Change