তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

রংপুরে মৃত ভাইয়ের সম্পত্তি দখল করে স্ত্রী সন্তানকে বের করে দেয়ার অভিযোগ

পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির :রংপুর প্রতিনিধি:

রংপুর নগরীর জলকর এলাকায় মৃত আপন ভাইয়ের সম্পত্তি জালিয়াতি করে বিক্রি করার অভিযোগ উঠেছে অপর পাঁচ ভাই-বোনদের বিরুদ্ধে । জমি দখলের পর বসতের একমাত্র ঘর-বাড়িও দখল করে মৃত ভাইয়ের স্ত্রী ও সন্তানকে বের করে দিয়েছে প্রভাবশালী ভাই-বোন ও ভাতিজারা।

সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের জলকর এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার খায়রুল আলমের স্ত্রী ও সন্তানের সাথে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন কার্যালয়ের সাবেক নাজির মৃত হাবিব উল্ল্যাহ ৯ সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর পর ৪ ছেলে ও তিন মেয়ে তার পৈত্রিক সম্পত্তি ভোগ করে আসছিলেন। হাবিব উল্ল্যাহর পঞ্চম সন্তান আলম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। স্ত্রী ও সন্তান নিয়ে নিজ ভিটাতে বসবাস করে আসছিলেন তিনি। পৈত্রিক সম্পত্তি ছাড়াও ওই এলাকায় আরও সম্পত্তি ক্রয় করেন মৃত খায়রুল আলম।

পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা সহ বিভিন্ন বিষয় নিয়ে ভাই-বোনরা মানসিক চাপ দিতেন। একপর্যায়ে ২০১৭ সালের ৯- ই এপ্রিলে ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি। পরে তার ভাই এ.কে.এম রেজাউল করিম, এ.কে.এম ইব্রাহিম ও বোন হাজেরা বেগম,খালেদা বেগম এবং আমিনা বেগম তার সম্পত্তি ভোগ দখল ও দলিল জালিয়াতি করে হস্তান্তর করেন।

জমির দলিল জালিয়াতির মূল হোতা এ কে এম রেজাউল করিমের পুত্র সেলিম রেজা (আকিব) ও শ্যালক এডভোকেট মোস্তফা জামান দোলন। অভিযোগ রয়েছে সেলিম রেজা আকিব ও তার মামা এডভোকেট মোস্তফা জামান দোলন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এসব অনিয়ম করেছেন। রেজাউল করিম তার নিজের স্ত্রীর নামে করেছেন একাধিক সম্পত্তি।

আদালতের মামলা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, পৈত্রিকসুত্রে মৃত খাইরুল আলমের নামীয় সম্পত্তি ৩৮ শতাংশ ও ক্রয়কৃত সম্পত্তি ৭৩ শতাংশ মোট সম্পত্তি ১১১ শতাংশ। পুরো জমি বিক্রি করেছেন খাইরুল আলমের নিজ ভাই বোনেরা। এতে করে খাইরুল আলমের পরিবার এখন সর্বস্বান্ত ভিটে ছাড়া। অবশিষ্ট নিজবাড়ী ১০ শতাংশের মধ্যে থাকলেও সেখানেও অত্যাচার ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বলেন খাইরুল আলমের একমাত্র সন্তান এ.কে.এম আজওয়াদ আবরার। নিজের বাবার রেখে যাওয়া সম্পত্তি ফিরে চান তিনি।
মামলাসুত্রে জানাগেছে, খায়রুল আলমের মৃত্যুর পর তার সন্তান আজওয়াদ আবরার নাবালক থাকায় তাদের সম্পত্তি ভোগদখল করে আসছিলো আপন চাচা ও ফুফু ও তাদের সন্তানরা। খায়রুল আলমের সন্তান আবার নাবালক থাকার সুযোগে তাদের অংশের সম্পত্তি স্বামী স্ত্রী ও সন্তান সহ বিভিন্ন ব্যক্তির কাছে বেআইনীভাবে হস্তান্তর করে দখল করেন।

এদিকে মৃত খায়রুল আলমের সন্তান আবরার স্থানীয় ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে খারিজে জমি থাকলেও হোল্ডিং না থাকায় খাজনা নিতে অপারগতা করেন ভূমি কর্মকর্তা। পরে আবরার রংপুর সদর- সাব রেজিস্ট্রার অফিসে খোঁজ নিতে গেলে জানতে পারেন তার চাচা ও ফুফু তাদের প্রাপ্ত অংশেন চাইতে অতিরিক্ত জমি একাধিক দলিলমূলে বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করেন।

এছাড়াও সাব-রেজিস্টার অফিসে খোঁজ নিয়ে আরবার আরও জানতে পারে পূর্বে বর্ণিত দলিল ছাড়াও তারা বিভিন্ন দলিল মূলে আরও জমি হস্তান্তর করেন।
অভিযুক্তরা বেআইনিভাবে সম্পত্তি ভোগদখল করায় মৃত খায়রুল আলম ও তার সন্তান ওয়ারিশসুত্রে জমি পাওয়া সত্বেও রাধাবল্লভ ৬২ শতাংশ ও কুকরুল মৌজার ৪৯ শতাংশ জমি ও নিজ বাড়ি দখল করতে পারছেন না।
এমতবস্থায় প্রায় ৩০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে আবরারের পরিবারের। সন্তানের পড়াশোনা সহ তার ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় তার বৃদ্ধ মা। অন্যদিকে আবরার নিজের সম্পত্তি উদ্ধার জীবন সংগ্রাম ও মায়ের চিকিৎসা সহ মানসিকভাবে ভেঙে পড়েছেন। মৃত বাবার কবরের সান্নিধ্য পেতে আবারও পৈতৃক ভিটায় ফিরে যেতে চায় আর আবরার।

এ বিষয়ে রংপুরের আইনজীবী ও মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, বাবার মৃত্যুর পর নাবালক সন্তানের সম্পত্তি জালিয়াতি করে দখল বেআইনী এবং বাড়ি থেকে বের থেকে বের করে দেয়া অমানবিক। প্রচলিত আইন অনুযায়ী তার অধিকার সে ফিরে পাওয়া সুযোগ আছে বলেও মনে করেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

মিজানুর রহমান, শেরপুরঃ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কৃতি সন্তান নাঈম ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা: আকরামুজ্জামান তিনি ঘাঘরা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি গোপালখিলা উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এস এস সি এবং শেরপুর সরকারি কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এর পর দেশের সনামধন্য প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ১ম শ্রেণিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তার প্রথম কর্মজীবন শুরু হয় ২০২৪ সালে মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপারিশ প্রাপ্ত হয়ে সাফল্য অর্জন করতে পেরেছেন। আইয়ুব নাঈম প্রতিনিধি কে জানান, আদর্শবান ও সৎ মানুষ হওয়াই আমার জীবনের মুল লক্ষ্য।

আরও পড়ুন
language Change