তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা

চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকার কর ফাঁকি, মূলহোতা গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকার কর ফাঁকি, মূলহোতা গ্রেফতার
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ চট্টগ্রাম বন্দরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে ৫০ কোটি টাকা স্টোররেন্ট ফাঁকির ঘটনায় মূলহোতা মো. তৌহিদুল ইসলাম শুভকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার তৌহিদুল ইসলাম শুভ রাজবাড়ীর গোয়ালন্দের পশ্চিম উজানচর গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সিআইডি জানায়, তৌহিদুল ইসলাম ওরফে শুভ নিজেকে সামরিক বাহিনীর মেজর পরিচয় দিতেন। তার কাছ থেকে সামরিক পোশাকযুক্ত মেজর পদের ভুয়া পরিচয়পত্র, মেজর পদের ভিজিটিং কার্ড, ৮টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানি লিমিটেড মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বিশেষ সুবিধায় বিভিন্ন সময় আনা প্রায় ১৩৯টি কনটেইনারে মূল্যবান যন্ত্রপাতি আমদানি করে; কিন্তু যথাসময়ে খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে বসুন্ধরা কোম্পানির প্রায় ৯২ কোটি টাকা স্টোররেন্ট বকেয়া পড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানি লিমিটেড স্টোররেন্ট মওকুফের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় বরাবর আবেদন করে। বিষয়টি মন্ত্রণালয়ে বিবেচনাধীন থাকাকালীন বসুন্ধরা গ্রপ অব কোম্পানিজের সিনিয়র ম্যানেজার ফয়েজুর রহমান একটি স্টোররেন্ট মওকুফপত্র মামলায় গ্রেফতারকৃত অন্য এক অভিযুক্ত ও প্রতারক চক্রের সদস্য আবু হানিফ ওরফে হানাফি ওরফে আমিনুল ইসলাম ওরফে আমিনের (৩৩) কাছ থেকে জানতে পারেন এবং চট্টগ্রাম বন্দর থেকে ওই যন্ত্রপাতি খালাসের চেষ্টা করেন। স্টোররেন্ট মওকুফপত্রের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষকে অবহিত করলে ওই পত্রটি জাল চিঠি বলে নৌপরিবহন মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানায়।

তিনি আরও জানান, স্টোররেন্ট মওকুফের জাল পত্রের বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর মামলা করেন। মামলাটি রুজুর পর সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো তদন্ত করে। পরে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সহায়তায় ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে।

সিআইডি জানায়, গ্রেফতারকৃত অভিযুক্ত কথিত মেজর শুভর বিরুদ্ধে রাজবাড়ী জেলাধীন গোয়ালন্দ ঘাট থানায় প্রতারণাসহ ২টি এবং আরএমপি বোয়ালিয়া থানায় প্রতারণার ২টি মামলার তথ্য পাওয়া যায়। মামলা ছাড়াও তার বিরুদ্ধে রাজবাড়ী জেলাধীন গোয়ালন্দ থানায় ১টি সাজা ওয়ারেন্টসহ সর্বমোট ৪টি ওয়ারেন্ট মুলতবির তথ্য পাওয়া গেছে।

এর আগে এই মামলায় প্রতারক চক্রের মো. ফয়েজুর রহমান (৪২), মোহাম্মদ আবু হানিফা, আমিনুল ইসলাম, মো. রনি রাজ হোসেনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মোহাম্মদ আবু হানিফা, মোহাম্মদ আমিনুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তারকৃত অন্য অভিযুক্ত আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ৬টি মামলা বিচারাধীন এবং মো. রনি রাজ হোসেনের বিরুদ্ধে ১টি নারী নির্যাতনের মামলা ও ১টি প্রতারণা মামলার তথ্য পাওয়া যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হোমনা-মেঘনা আসনের দাবিতে গণ-সমাবেশ

মো: ইব্রাহীম খলিল মোল্লাঃ কুমিল্লার মেঘনা উপজেলায় হোমনা-মেঘনা উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন পুনঃ নির্ধারণের দাবীতে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ এপ্রিল,২০২৩) সোমবার বিকাল ৩ ঘটিকার সময় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির দাবিতে উপজেলার হাইওয়ে কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণভাবে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল গাফফার হাউদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, মেঘনা উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব হোসেন মনির, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল

আরও পড়ুন
language Change