তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা: রামগতির মাদককারবারী ফারহানের নেপথ্যে নারী চক্র নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার এসএসপি নির্বাচন ২০২৬: বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা গণপূর্তের ইএম শাখায় প্রকৌশলী আশরাফুল, ঠিকাদার সাইদুল সিন্ডিকেট কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরগুনায় অধ্যক্ষর প্রতারণার ফাঁদে দুই দাখিল পরীক্ষার্থী নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি ঢাকার প্রথম নারী পুলিশ সুপার হলেন শামীমা পারভীন লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত নবজাতকসহ নারীর মরদেহ কানাডায় ফুটবল সম্মেলনে নেই ইরান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার ‘নূরানি’ চেহারার আড়ালে ভয়ংকর আফজাল শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ বিএনপি ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা কৃষকদের বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে মেট্রোনেট চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় দাদিকে কুপিয়ে হত্যা আটক নাতি রাজনৈতিক কারণে দায়ের করা মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী টিটন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সংরক্ষিত নারী আসনে বৈধ গেজেট প্রকাশ আজ আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডিপিডিসির ইমরোজের সম্পদের খোঁজে দুদক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

ঘুষ-দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সহকারী প্রকৌশলী ইমরোজ আলী’- এমন অভিযোগের ভিত্তিতে শিগগিরই তার সম্পদের খোঁজে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র বলছে, সহকারী প্রকৌশলী ইমরোজ আলী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। ৫ আগস্টে তার ক্ষমতার উৎস পতিত হলেও তার অনিয়ম থেমে নেই। তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংস্থাটি। দুর্নীতি খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে ডিপিডিসি। গত ১৮ মার্চ ডিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিউল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি দুই সদস্য হলেন ম্যানেজার আরমান হোসেন খন্দকার এবং শাহ মোহাম্মদ ওয়াহাব।

ডিপিডিসির নির্বাহী পরিচালক (এডমিন এন্ড এইচআর)  দপ্তর এ তথ্য নিশ্চিত করেন। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে (ডিপিডিসি)’র বিতর্কিত সহকারী প্রকৌশলী ইমরোজ আলীর অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু সেই তদন্ত প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনী।

ডিপিডিসি সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শেখরের ঘনিষ্ঠ সহোচর হওয়ার সুবাদে ইমরোজের হাতে পুরো ডিপিডিসির নিয়ন্ত্রণ চলে যায়। নড়াইলের বাসিন্দা হওয়ায় শেখরের সঙ্গে তার ছিল সখ্যতা, যা কাজে লাগিয়ে তিনি নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের চাপ প্রয়োগ করে অবৈধ সুবিধা আদায় করতেন। অভিযোগ রয়েছে, গ্রাহকদের ফাইল আটকে রেখে জোরপূর্বক তার কোম্পানি থেকে মালামাল ক্রয় করতে বাধ্য করা হতো। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ডিপিডিসিতে ইমরোজ আলীর কোম্পানি ছাড়া অন্য কেউ সাব-স্টেশন ব্যবসার সুযোগ পান না। নিম্নমানের হলেও তার কোম্পানির ট্রান্সফরমার ছাড়া কোনো ফাইল অনুমোদিত হয় না। অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতিতে দক্ষ এই উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী বলেন, ডিপিডিসিতে মানহীন ট্রান্সফরমারের কারণে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও বাড়ছে। আমরা জেনে-বুঝেও এসব মানহীন ট্রান্সফরমার বিদ্যুতের উচ্চচাপ সংযোগের গ্রাহককে নিতে বাধ্য করতাম। মানহীন এসব ট্রান্সফরমার সরবরাহ করার বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এ প্রকৌশলী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহকারী প্রকৌশলী ইমরোজ আলী ডিপিডিসির কর্মী হিসেবে তার নিজস্ব প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করতে পারেন না। এটা আইন পরিপন্থি। এটা ঘোরতর অন্যায় হয়েছে। এটা তিনি করতে পেরেছেন তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এবং দলীয় প্রভাবকে ব্যবহার করে। ডিপিডিসিতে তার পদ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা দুটির সংমিশ্রণে যে ক্ষমতা তার অপব্যবহার করে তিনি ডিপিডিসিতে তার নিজস্ব কোম্পানির পণ্য সরবরাহ করেছেন। এর মাধ্যমে তার যে বৈধ আয় তার সঙ্গে দৃশ্যত অসামঞ্জস্য সম্পদ অর্জন করেছেন। এটাও বহুমাত্রিক অপরাধের একটি। এর মাধ্যমে তিনি সরাসরি দুর্নীতিতে লিপ্ত ছিলেন। তিনি বলেন, সহকারী প্রকৌশলী ইমরোজ আলী যত অবৈধ সম্পদ অর্জন সেগুলো যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে পাশাপাশি তার যে ক্ষমতার অপব্যবহার এসব অপরাধের কারণে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের কাছে একটি বার্তা পৌঁছায়। জবাবদিহি না থাকায় এ ধরনের অপরাধ এরা অকপটে করতে পেরেছে; কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জবাবদিহি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা মনে করি এ ধরনের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় তাহলে অন্যদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

অভিযোগ প্রসঙ্গে সহকারী প্রকৌশলী ইমরোজ আলী’র মুঠোফোনে টানা দুদিন চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর জানতে চেয়ে বিষয়গুলো দিয়ে খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদ আজিমুল হক (৪২) নামে এক রিকশাচালক জানান, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দুপুরে তার গন্তব্যস্থলে যাওয়ার পথে ওই রিকশাচালককে শোয়া অবস্থায় দেখেন। বিকেলে একই পথ দিয়ে ফেরার সময় ওই চালককে একই অবস্থায় দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। তারপর ওই ছাত্র পার্শ্ববর্তী চালকদের বিষয়টি সম্পর্ক অবহিত করেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, মো. ইসরাফিল প্রাংসহ বেশ কয়েকজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে পৌঁছান। পরে শাহবাগ থানা পুলিশও সেখানে আসে।এ বিষয়ে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমরা রাত আটটার দিকে মারা যাওয়ার খবর পাই। এরপর এখানে আসি।

আরও পড়ুন
language Change