তারিখ লোড হচ্ছে...

বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ

ডিপিডিসির ইমরোজের সম্পদের খোঁজে দুদক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

ঘুষ-দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সহকারী প্রকৌশলী ইমরোজ আলী’- এমন অভিযোগের ভিত্তিতে শিগগিরই তার সম্পদের খোঁজে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র বলছে, সহকারী প্রকৌশলী ইমরোজ আলী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। ৫ আগস্টে তার ক্ষমতার উৎস পতিত হলেও তার অনিয়ম থেমে নেই। তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংস্থাটি। দুর্নীতি খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে ডিপিডিসি। গত ১৮ মার্চ ডিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিউল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি দুই সদস্য হলেন ম্যানেজার আরমান হোসেন খন্দকার এবং শাহ মোহাম্মদ ওয়াহাব।

ডিপিডিসির নির্বাহী পরিচালক (এডমিন এন্ড এইচআর)  দপ্তর এ তথ্য নিশ্চিত করেন। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে (ডিপিডিসি)’র বিতর্কিত সহকারী প্রকৌশলী ইমরোজ আলীর অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু সেই তদন্ত প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনী।

ডিপিডিসি সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শেখরের ঘনিষ্ঠ সহোচর হওয়ার সুবাদে ইমরোজের হাতে পুরো ডিপিডিসির নিয়ন্ত্রণ চলে যায়। নড়াইলের বাসিন্দা হওয়ায় শেখরের সঙ্গে তার ছিল সখ্যতা, যা কাজে লাগিয়ে তিনি নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের চাপ প্রয়োগ করে অবৈধ সুবিধা আদায় করতেন। অভিযোগ রয়েছে, গ্রাহকদের ফাইল আটকে রেখে জোরপূর্বক তার কোম্পানি থেকে মালামাল ক্রয় করতে বাধ্য করা হতো। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ডিপিডিসিতে ইমরোজ আলীর কোম্পানি ছাড়া অন্য কেউ সাব-স্টেশন ব্যবসার সুযোগ পান না। নিম্নমানের হলেও তার কোম্পানির ট্রান্সফরমার ছাড়া কোনো ফাইল অনুমোদিত হয় না। অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতিতে দক্ষ এই উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী বলেন, ডিপিডিসিতে মানহীন ট্রান্সফরমারের কারণে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও বাড়ছে। আমরা জেনে-বুঝেও এসব মানহীন ট্রান্সফরমার বিদ্যুতের উচ্চচাপ সংযোগের গ্রাহককে নিতে বাধ্য করতাম। মানহীন এসব ট্রান্সফরমার সরবরাহ করার বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এ প্রকৌশলী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহকারী প্রকৌশলী ইমরোজ আলী ডিপিডিসির কর্মী হিসেবে তার নিজস্ব প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করতে পারেন না। এটা আইন পরিপন্থি। এটা ঘোরতর অন্যায় হয়েছে। এটা তিনি করতে পেরেছেন তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এবং দলীয় প্রভাবকে ব্যবহার করে। ডিপিডিসিতে তার পদ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা দুটির সংমিশ্রণে যে ক্ষমতা তার অপব্যবহার করে তিনি ডিপিডিসিতে তার নিজস্ব কোম্পানির পণ্য সরবরাহ করেছেন। এর মাধ্যমে তার যে বৈধ আয় তার সঙ্গে দৃশ্যত অসামঞ্জস্য সম্পদ অর্জন করেছেন। এটাও বহুমাত্রিক অপরাধের একটি। এর মাধ্যমে তিনি সরাসরি দুর্নীতিতে লিপ্ত ছিলেন। তিনি বলেন, সহকারী প্রকৌশলী ইমরোজ আলী যত অবৈধ সম্পদ অর্জন সেগুলো যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে পাশাপাশি তার যে ক্ষমতার অপব্যবহার এসব অপরাধের কারণে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের কাছে একটি বার্তা পৌঁছায়। জবাবদিহি না থাকায় এ ধরনের অপরাধ এরা অকপটে করতে পেরেছে; কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জবাবদিহি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা মনে করি এ ধরনের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় তাহলে অন্যদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

অভিযোগ প্রসঙ্গে সহকারী প্রকৌশলী ইমরোজ আলী’র মুঠোফোনে টানা দুদিন চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর জানতে চেয়ে বিষয়গুলো দিয়ে খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়ন চায় আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: দু:সময় দলের নির্যাতিত এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। বুধবার দুপুরে তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তার বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। আমিনুল হক বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবো। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন- তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “দলের সদস্য

আরও পড়ুন
language Change