তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

ডোর টু ডোর’ ব্যক্তির কাছে যাবে বিএনপি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুনভাবে সদস্য সংগ্রহ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে ‘ডোর টু ডোর’ তথা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে যেতে চায় দলের হাইকমান্ড। এরই মধ্যে ছয়টি সাংগঠনিক বিভাগে সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘ আট বছর পর এবার বিএনপির টার্গেট নতুনভাবে কোটি সদস্য সংগ্রহ করা। এরপর নতুন-পুরোনোদের নিয়ে ডিজিটাল তালিকা বা তথ্যভান্ডার তৈরি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে নতুন সদস্য সংগ্রহ করার বিষয়ে গত বুধবার রাতে বিএনপির নির্বাহী কমিটির কয়েকজন সদস্য ও ছাত্রদলের সাবেক নেতাদের সঙ্গে দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক (ভার্চুয়াল) করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ প্রায় ৮০ জন সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সদস্য সংগ্রহ কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারেক রহমান প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন। বিএনপি নেতারা জানান, গত দেড় দশকে তিনবার সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্যোগ নিলেও ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনের কারণে তা শেষ করতে পারেনি বিএনপি।

জানা গেছে, আগামীকাল শনিবার ও রোববার বিএনপির সদস্য পদ নবায়নে গঠিত কমিটি এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক হবে। এরই মধ্যে প্রতিটি বিভাগের জন্য কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। অধিকাংশ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া প্রতি শাখার জন্য একজন করে প্রতিনিধি নির্ধারণ করা হবে। সারা দেশে বিএনপির সাংগঠনিক শাখা ৮২টি। ফলে ৮২টি তদারকি টিম বা কমিটি গঠন করবে বিএনপি। এসব কমিটির প্রধান হবেন সাবেক ছাত্রনেতা। তবে অন্যবারের মতো যে কেউ চাইলেই সদস্য ফরমের বই ইচ্ছামতো কিনতে পারবেন না; বরং নির্দিষ্ট সংখ্যক সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে সদস্য বই কিনতে পারবেন। অর্থাৎ বিগত সময়ে অনেকেই নিজেদের অবস্থান জানান দিতে অনেক সদস্য বই কিনে নিতেন। বিশেষ করে যারা সংসদ সদস্য প্রার্থী তারা এটি করেছেন। কিন্তু যে পরিমাণ বই বা সদস্য ফরম বিক্রি হতো সে অনুযায়ী সদস্য সংখ্যা বাস্তবে নেই। এ জন্য এবার সদস্য বই বিক্রির ক্ষেত্রে বিএনপির নীতিনির্ধারকদের নজরদারি থাকবে। পাশাপাশি বিএনপির সদস্য ফরম যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর হাতে না যায়, সেটিও নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, আমাদের দলের সদস্য নবায়ন ও সংগ্রহ করা হচ্ছে। সেখানে যেন কোনো আওয়ামী লীগ না থাকে, এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। কারণ এটা পরীক্ষিত, আওয়ামী লীগের কেউই ভালো না। আওয়ামী লীগ নিজের স্বার্থ ছাড়া আর কারও স্বার্থ দেখতে পারে না। তিনি বলেন, আমরা আওয়ামী লীগ নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগের যারা প্রমাণিত খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত, তাদের দলে নেওয়া যাবে না। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না, ভালো মানুষ, তাদের বাছাই করে দলে নেওয়ার কথা বলেছি।

জানা গেছে, নির্বাচনী দাবি-দাওয়া, দল পুনর্গঠন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন সদস্য সংগ্রহ অভিযানে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। মূলত তিনটি কারণে সারা দেশে দলীয়ভাবে নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হবে। এই তিন কারণ হলো- ১. আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জনশক্তিকে সক্রিয় করা, ২. দলের জন্য বৈধ তহবিল সংগ্রহ ও বৃদ্ধি করা এবং ৩. দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরানো। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর গত ২০ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সদস্য পদ নবায়নের কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ওই কার্যক্রমের জন্য গত ২৭ জানুয়ারি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক রুহুল কবির রিজভী, সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, তাইফুল ইসলাম টিপু, মুহাম্মদ মুনির হোসেন, তারিকুল আলম তেনজিং ও আবদুস সাত্তার পাটোয়ারী।

এর আগে ২০১৭ সালের ১ জুলাই রাতে প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময়ও অন্ততপক্ষে এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট নিয়েছিল বিএনপি এবং কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছিল। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে খালেদা জিয়া নেতাকর্মীদের সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সবার উদ্দেশে বলেছিলেন, ‘গতবার আমাদের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫০ লাখ। এবার আমাদের টার্গেট এক কোটি। সবাই সদস্য হোন, দলের জন্য কাজ করুন।’

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৮০ জন সাবেক ছাত্রনেতা ও বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। দেশের চলমান পরিস্থিতিতে নতুন সদস্য সংগ্রহ করার বিষয়ে তারেক রহমান অনেকের কাছে জানতে চান। বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতা বক্তব্যও দেন। একপর্যায়ে তারেক রহমান বলেন, আমরা সদস্য সংগ্রহের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। এ সময় জামায়াতে ইসলামী সদস্য সংগ্রহের বিষয়টিও উঠে আসে। কেউ বলেন, জামায়াত নেতাদের স্ত্রী-কন্যারাও তাদের দলের সদস্য সংগ্রহ করেন। কিন্তু বিএনপিতে ক্ষেত্র বিশেষে নারী নেতৃত্বও নেই! ফলে সদস্য সংগ্রহ জোরদার করতে হবে। এ সময় ছাত্রদলের সাবেক একজন সহসভাপতি বিএনপির বর্তমান কার্যক্রমের সমালোচনা করে বলেন, বিএনপির অনেক নেতা বিভিন্ন এলাকায় পতিত আওয়ামী লীগের সঙ্গে সখ্য গড়ছেন। অথচ বিগত আন্দোলন-সংগ্রামে যাদের খুঁজে পাওয়া যায়নি। তিনি আওয়ামী লীগের বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকার দাবি জানিয়ে দ্রুত সময়ের মধ্যে সদস্য সংগ্রহ কর্মসূচিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। একপর্যায়ে সিদ্ধান্ত হয় যে, বাড়ি বাড়ি ও মানুষের কাছে গিয়ে নির্দিষ্ট ফিসের বিনিময়ে সদস্য সংগ্রহ করা হবে। প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে সদস্য বইয়ের মুড়ি সংগ্রহ করে কেন্দ্রে সংরক্ষণ করা হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল  বলেন, বিএনপির নতুন সদস্য সংগ্রহ করার বিষয়টি চলমান আছে। আরও সুন্দরভাবে দ্রুততার সঙ্গে সেটি করার জন্য সাবেক ছাত্রনেতাদের নিয়ে একটি সভা হয়েছে। কিছু কমিটিও গঠন করা হবে।

গত ২০ জানুয়ারি সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে নিজের সদস্য পদ নবায়ন করেন তারেক রহমান। সে সময় তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই জনগণের সমর্থন পাব। দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্রকেও পুনর্গঠন করব। ৩১ দফা কার্যকর করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বিএনপির প্রাথমিক সদস্য আছেন প্রায় ৭০ লাখ। তবে এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এবার নতুনভাবে শুরু হওয়া সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে প্রাথমিক সদস্যসহ দলীয় নেতাকর্মীদের একটি ডাটাবেজ তৈরি করতে চায় বিএনপি। এ বিষয়ে কাজও শুরু হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং  বলেন, বুধবারের বৈঠকে বিএনপির সদস্য সংগ্রহ করার বিষয়ে নতুন বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সবই ডিজিটাল মাধ্যমে হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ

সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ

ডেস্ক রিপোর্টঃ জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতসহ আট দল। দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশটি। সমাবেশে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা আসবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। এদিকে সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ সমাবেশে সভাপতিত্ব করবেন। এতে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় আমির ডা.শফিকুর রহমান,বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম(চরমোনাই পীর)বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক,নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী,খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী,জাতীয় গণতান্ত্রিক পার্টির(জাগপা)সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

আরও পড়ুন
language Change