তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই

স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবরাহ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) তিন দিন ধরে এলএনজি কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হয়নি। ফলে জাতীয় গ্রিডে আরএলএনজি (রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ হ্রাস পায়। এতে ভোগান্তাতি পড়েন গ্যাস গ্রাহকরা।

আবহাওয়া অনুকুলে আসায় পুনরায় কার্গো জাহাজ ভেড়ানোর পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

শনিবার (২১ জুন) সকালে খোঁজ নিয়ে জানা যায়, গত তিন দিন ধরে গ্যাসের চাপ একেবারে না থাকলেও গত রাত থেকে অল্প অল্প গ্যাস পেতে শুরু করেন গ্রাহকরা। সকালে গ্যাসের চাপ বেড়েছে। এতে রান্নাসহ প্রয়োজনীয় কাজ সারতে পারছেন তারা।

তবে গ্যাস সংকট থাকায় আগের মতোই অনেক এলাকায় সরবরাহ একেবারেই নেই বললেই চলে৷ ফলে সেসব গ্রাহকরা বৈদ্যুতিক হিটার বা সিলিন্ডার ব্যবহার করছেন।

মিরপুর ১২ নম্বর এলাকার বাসিন্দা মৌমিতা আক্তার বলেন, ঈদের পর থেকে গত বুধবার পর্যন্ত গ্যাস মোটামুটি ছিল। এরপর থেকে গ্যাস নেই। ইলেক্ট্রিক চুলায় রান্না-বান্না চলছে। গ্যাস না থাকলে ভোগান্তির মধ্যে থাকি। রান্না করতে অনেক সমস্যা হয়।

পল্লবী এলাকার বাসিন্দা কাজল রেখা বলেন, গত তিন দিন ধরে গ্যাস নেই। রান্না নিতে খুব ঝামেলায় পড়েছি। বৈদ্যুতিক চুলায় রান্না করতে হয়।

খিলগাঁও এলাকার বাসিন্দা ইতি খাতুন বলেন, বুধবার থেকে গ্যাস ছিল না। গতরাতে দেখলাম অল্প অল্প গ্যাস পাওয়া যাচ্ছে। সকাল থেকে গ্যাস পাচ্ছি। এখন রান্নায় তেমন সমস্যা হচ্ছে না।

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জাগো নিউজকে বলেন, অবহাওয়াজনিত কারণে গ্যার সরবরাহে বিঘ্ন ঘটেছিল৷ গতরাত থেকে আমরা গ্যাসের চাপ ভালো ভাবেই পাচ্ছি। সকালে আরও বেড়েছে। এখন আর সমস্যা নেই। আগের মতোই সরবরাহ শুরু হয়েছে।

এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে বার্তা দেয় পেট্রোবাংলা। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও এলএনজি কার্গো জাহাজ এফএসআরইউতে ভেড়ানো সম্ভব হলে সংকট কাটবে বলেও জানায় প্রতিষ্ঠানটি৷

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরুড়ায় কৃষি সম্প্রসারণের উদ্যোগে বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও চারা বিতরণ

বরুড়ায় কৃষি সম্প্রসারণের উদ্যোগে বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও চারা বিতরণ

মোঃ মহিবুল্লাহ্ ভূইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২রা জুলাই বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের মাঠে কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২০২৪/২৫ অর্থবছরে /২০২৫/২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান , নারিকেল চারা,তাল চারা, শাকসবজি, মরিচ,নিম,বেল, জাম ও কাঁঠাল সহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সার, বীজ, চারা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। কর্মসূচীর সার্বিক তত্বাবধান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৫০ জন কৃষককে ৫কেজি করে রোপা আমন বীজ, ৭০ জন

আরও পড়ুন
language Change