তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি জ্বালানি সংকটে খুলনার ১০ বিদ্যুৎকেন্দ্রের ৬টিই বন্ধ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে চলছে মেধা ও যোগ্যতার যাচাই খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম অসুস্থ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা বদলাচ্ছে অসহায়দের জীবন শেরপুরে মা-বাবার ভালোবাসা পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে তুলে দেয় মেয়ে মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ দেশে সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার খালি পেটে রসুন খাওয়ার উপকারীতা মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসএসসি পরীক্ষায় থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’ এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

মাদক খাইয়ে ১০ নারীকে ধর্ষণ

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্যের আদালত এক ভয়ংকর যৌন অপরাধী চীনা পিএইচডি শিক্ষার্থী ঝেনহাও ঝোউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অন্তত ২৪ বছর কারাভোগ না করা পর্যন্ত তিনি মুক্তি পাবেন না।

মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে ঝোউ লন্ডনে তিনজন ও চীনে আরও সাত নারীকে মাদক খাইয়ে ধর্ষণ করেন।

দক্ষিণ লন্ডনে বসবাসকারী ২৮ বছর বয়সি ঝেনহাও অনলাইন প্ল্যাটফর্ম এবং ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের সঙ্গে দেখা করতেন। পরে মদ্যপান বা পড়াশোনার কথা বলে বাড়িতে ডেকে মাদক সেবন করাতেন। এরপর তিনি অজ্ঞান অবস্থায় নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিও ধারণ করতেন।

প্রসিকিউটররা বলছেন, এই ১০ জনের মধ্যে মাত্র তিনজনকে শনাক্ত করা গেছে। পুলিশ আশঙ্কা করছে, আরও বহু নারী তার শিকার হতে পারেন। মামলার রায় ঘোষণার পর এরইমধ্যে ২৪ জন নারী পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।

ইনার লন্ডন ক্রাউন কোর্টে রায় ঘোষণার সময় বিচারক রোসিনা কটেজ কেসি বলেন, ‘আপনি একজন অত্যন্ত মেধাবী ও চতুর যুবক। কিন্তু আপনার ভদ্র ও আকর্ষণীয় মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ংকর যৌন শিকারি। আপনি পরিকল্পিতভাবে ধর্ষণের অভিযান চালিয়েছেন।

বিচারক আরও বলেন, ভুক্তভোগীদের আপনার ভোগের বস্তু হিসেবে ব্যবহার করেছেন। তাদের প্রতি আপনার আচরণ ছিল নির্মম। এই নির্যাতন তাদের জীবনে দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।’

বিচারক জানান, ঝোউ নারীদের ওপর ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যৌন আগ্রহ পোষণ করতেন এবং ভুক্তভোগীরা তার কাছে ছিল একটি জটিল খেলার অংশ, যেখানে সম্মতির কোনো মূল্য ছিল না।

চীনের গুয়াংডং প্রদেশের ডংগুয়ানের বাসিন্দা ঝেনহাও ২০১৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। ২০১৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে পিএইচডি করার জন্য পড়াশোনা শুরু করেছিলেন বলে জানা গেছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

করমুক্ত আয়সীমার সর্বশেষ সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার॥ করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকাই থাকছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। অর্থাৎ কোনো ব্যক্তির বার্ষিক আয় যদি ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে তাকে আয়কর দিতে হবে। অন্যথায় নয়। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সংবাদ সম্মেলন কক্ষে আয়কর তথ্য-সেবা মাস- ২০০৪ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য ও সেবা প্রদানের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আয়কর তথ্যসেবা মাসের সার্বিক কাজে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ উদ্দেশ্য পূরণকল্পে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সরকারি

আরও পড়ুন
language Change