তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

কারও প্রতি অভিযোগ-অনুযোগ নেই: বিদায় বেলায় আইজিপি

পাঠক সংখ্যা
638

নষ্ট রাজনীতির দুষ্টচর্চায় যারা আমাকে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন, তাদের নিয়ে কোনো অভিযোগ-অনুযোগ নেই বলে মন্তব্য করেছেন পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ। তিনি বলেছেন, সবাইকে নিয়ে সামনে আগাব। যে যেখানে আছি হাতে হাত রেখে দায়িত্ব পালন করব।

 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বিদায়ী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

দায়িত্ব পালনকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘কোনো মানুষই আমাদের প্রতিপক্ষ নয়। রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছি। এর বাইরে আরেকটা বিষয় থাকে সামাজিক প্রত্যাশা। সামাজিক প্রত্যাশার জন্যও অনেক কিছু করতে হয়েছে। দায়িত্ব পালনে যিনি অপর প্রান্তে, লাইনের উল্টো দিকে ছিলেন। তিনি নিজেকে প্রতিপক্ষ মনে করলে সঠিক হবে না।’

 

নিজের দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘সরকারি দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। যা কিছু ভালো হয়েছে তার ক্রেডিট সরকার এবং দেশের মানুষের। কোনো ব্যর্থতা থাকলে আমার। একান্তই সে ক্ষেত্রে হয়তো আমি রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো করতে পারিনি।’

 

পুলিশ প্রধান বলেন, যেহেতু ৩৪ থেকে ৩৫ বছর সরকারি চাকরি করেছি, অবসরকালীন সময়ে আমি সমাজের অংশ হিসেবে থাকব। এখনো উচ্চ পর্যায়ে কাজ করছি। সরকারের বদান্যতায় প্রধানমন্ত্রীর বদান্যতায় আমাকে সবাই চেনে। অসংখ্য মানুষকে আমিও সবাইকে চিনি। এটা নিশ্চিত করে বলতে পারি অবসরকালীন আমি সমাজের অংশ হিসেবে থাকব।

 

‘আইজি হিসেবে কমিশনার হিসেবে রাষ্ট্রের মানুষ আমাকে তৈরি করেছে। বেতন সুযোগ-সুবিধা নিয়েই তো এখানে এসেছি। চাকরি করার সময়ে রাষ্ট্রের জন্য মানুষের জন্য করেছি অবসরকালীন অবশ্যই সমাজের জন্য কিছু করব। সেই সময়ও আপনাদের সঙ্গে আমি কাজ করব। সেটা ক্ষুদ্র হোক তুচ্ছ হোক ব্যক্তি পর্যায়ে হোক আমরা একসঙ্গে কাজ করব। ছোট ছোট কাজ অনেক বড় কিছু এনে দিতে পারে।-বলেন বেনজীর আহমেদ।

 

এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করেন। ছয় বছর র‌্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালনের আগে প্রায় সাড়ে চার বছর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ছিলেন।

 

২০১৫ সালের ৭ জানুয়ারি র‌্যাবের দায়িত্ব বুঝে নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ভূমিকা পালন করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। দেশের ক্রীড়াক্ষেত্রেও অবদান রাখেন বেনজীর। অবদান রেখেছেন সুন্দরবনের জলদস্যুতার অবসান ঘটাতেও। ক্যাসিনোবিরোধী অভিযানও তার সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক।

 

মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত বেনজীর আহমেদের জন্ম ১৯৬৩ সালের ১ অক্টোবর। গোপালগঞ্জে জন্ম নেওয়া বেনজীর শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন।

 

এছাড়া যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্ট্যাডিজ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা চার্লস স্ট্রার্ট ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের বিশ্বব্যাংক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করেন।

 

সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দেন।

 

এছাড়া তিনি কিশোরগঞ্জের পুলিশ সুপার, ডিএমপিতে ডিসি নর্থ, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরের এআইজি, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের কমান্ড্যান্ট, ডিআইজি (প্রশাসন ও অপারেশনস্) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে চিফ অব মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কর্মদক্ষতায় তিনবার জাতিসংঘ শান্তিপদক অর্জন করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিপ্লব, রশিদ, মুসা এবং হাসান কিভাবে ভেজাল ও নিম্নমানের ঔষধের উৎপাদন ও বাজারজাত অব্যাহত রেখেছে?

স্টাফ রিপোর্টার: ভেজাল ও নিম্নমানের কথিত ইউনানি ও আয়ুর্বেদিক ঔষধ কোম্পানির উৎপাদিত বিতর্কিত ঔষধ উৎপাদন ও বাজারজাত যেনো কোনো প্রকার থামাতেই পারছে না ঔষধ প্রশাসন অধিদপ্তর। দিনেদিনে আরও অপ্রতিরোধ্য হয়ে পড়েছে জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অধ্যাায়ের অংশ, তা হলো ট্রেডিশনাল মেডিসিন শিল্পের প্রসার ঘটানোর অঙ্গিকার। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় প্রতিবছর দেশের স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করেও কোনো প্রকার উন্নতি হচ্ছে না বরং দিনেদিনে আরও অবনতি ঘটেছে দেশের জনস্বাস্থ্যের। এর কারণ হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের বিশেষজ্ঞরা দায়ী করেছেন কথিত ইউনানি ও আয়ুর্বেদিক ঔষধ কোম্পানির উৎপাদিত বিতর্কিত সব যৌন উত্তেজক ও ভিটামিন ঔষধ সামগ্রীকে। তাদের মতে, এসব মুনাফাখোর অর্থলোভী কথিত ইউনানি ও আয়ুর্বেদিক ঔষধ কোম্পানির মালিক পক্ষের শুধু মাত্র রাতারাতি অবৈধ অর্থ হাতিয়ে নেওয়া ও

আরও পড়ুন
language Change