তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

আমতলীতে বাসের চাপায় মা, নানাসহ তিনজন নিহত, আহত ৩

আমতলীতে বাসের চাপায় মা, নানাসহ তিনজন নিহত, আহত ৩
পাঠক সংখ্যা
638

মো: আল আমিন (বাবু) আমতলী, বরগুনা প্রতিনিধিঃ নবজাতক শিশু কন্যাকে চিকিৎসা করাতে পটুয়াখালী নেয়ার পথে মা মোশাদ্দেকা বেগম (২৪), নানা মৌলুভী আজিজুল হক (৬৫) ও দাদী মা খালেদা বেগম (৫০) ইকরা লাক্সারী পরিবহন বাসের চাপায় নিহত হয়েছেন। শিশুসহ তিনজন আহত হয়েছে।  ঘটনা ঘটেছে শনিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এ ঘটনায় এলাকা ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, কলাপাড়া উপজেলার গোলাখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রাম থেকে বাবা মাওলানা জাহিদুল ইসলাম তার নবজাতক শিশু কন্যাকে ডাক্তার দেখাতে ইজিবাইকে শনিবার দুপুরে বাড়ী থেকে পটুয়ায়াখালী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫৩) যাত্রীবাহী ইজিবাইকটিকে চাপা দেয়। মুহুর্তের মধ্যে ইজিবাইকটি দুমড়ে মুরচে যায়। ওই ইজিবাইকে থাকা নবজাতক শিশুর নানা মৌলুভী আজিজুল হক, দাদী মা খালেদা বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং শিশুটি, শিশুটির মা মোসাদ্দেকা বেগম, বাবা মাওলানা জাহিদুল ইসলাম, দাদা মাওলানা আব্দুল কুদ্দুস ও ইজিবাইক ওহাব গাজী (৫২) চাল আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক ডাঃ মশিউর রহমান শিশুটির মা মোসাদ্দেকাকে মৃত্যু ঘোষনা করেছেন। অতঃপর আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ইজিবাইক চালক ওহাব গাড়ী ও মাওলানা আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আজিজুল হক ও খালেদা বেগমের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাদের মৃত্যু নিশ্চিত করেছেন। নানা মৌলুভী আজিজুল হকের বাড়ী আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে।

 

প্রত্যক্ষদর্শী সোহেল হাওলাদার ও মেহেদী হাসান বলেন, কুয়াকাটাগামী বেপরোয়া গতির ইকরা লাক্সারী পরিবহনের গাড়ীটি পটুয়াখালীগামী ইজিবাইককে চাপা দেয়। চাপায় ইজিবাইকটি দুমড়ে মুরচে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকে থাকা যাত্রী একজন পুরুষ ও একজন নারী নিহত হয়। তারা আরো বলেন, ওই ইজিবাইক থেকে ঢুমায় পেচানো একটি কন্যা শিশুসহ আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মোসাদ্দেকার স্বামী আহত মাওলানা জাহিদুল ইসলাম বলেন, নবজাতক শিশু কন্যা নিয়ে পটুয়াখালী ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। আমার সাথে আমার স্ত্রী. শ্বশুর, দাদী, ফুকা ছিল। বেপরোয়া ইকরা পরিবহন গাড়ীটি আমাদের ইজিবাইকের ওপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমার দাদী ও শ্বশুর মারা যান। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসেন। ওই হাসপাতালে আমার স্ত্রী মারা যান। আমার শিশু কন্যাও আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, নিহতদের হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

 

আমতলী থানার এসআই মোঃ জলিলুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মা মারা গেছে। তিনি আরো বলেন, ঘাতক গাড়ীটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেল্পার সকলে পালিয়ে গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

কুমিল্লায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

কুমিল্লা সংবাদদাতা: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার এরিয়া ব্যবস্থাপনায় এক ব্যতিক্রমী উদ্যোগে প্রায় দেড় হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় অবস্থিত দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কুমিল্লা সেনানিবাস থেকে আগত মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু রোগ, অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার এবং প্যারামেডিকসরা এই ক্যাম্পে অংশ নেন। তারা সম্মিলিতভাবে রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। এই সেবামূলক কার্যক্রমে পুরুষ নারী ও শিশুসহ প্রায় দেড় হাজার স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। শুধুমাত্র বিনামূল্যে ওষুধ বিতরণই নয়, ক্যাম্পে একটি অস্থায়ী ফিল্ড অপারেশন থিয়েটারও

আরও পড়ুন
language Change