তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকা রামগড়ে ভূমি সেবা মেলা উদযাপিত শেরপুরের আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি সভা কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা উদ্বোধন হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী জাল টাকা তৈরির মেশিনসহ কারবারি গ্রেফতার ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি- এস.এম জিলানী এমপি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার জামায়াত সেক্রেটারি অপসাংবাদিকতার থাবায় গণমাধ্যম: পত্রিকার আইডি কার্ড বাণিজ্যে কলঙ্কিত হচ্ছে পেশা সন্ত্রাসীদের গুলিতে দুই অটো চালক গুলিবিদ্ধ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান! সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি নলডাঙ্গায় দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্থার ঘটনায় থানায় অভিযোগ ৩ দিনব্যাপী শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি

আমতলীতে বাসের চাপায় মা, নানাসহ তিনজন নিহত, আহত ৩

আমতলীতে বাসের চাপায় মা, নানাসহ তিনজন নিহত, আহত ৩
পাঠক সংখ্যা
638

মো: আল আমিন (বাবু) আমতলী, বরগুনা প্রতিনিধিঃ নবজাতক শিশু কন্যাকে চিকিৎসা করাতে পটুয়াখালী নেয়ার পথে মা মোশাদ্দেকা বেগম (২৪), নানা মৌলুভী আজিজুল হক (৬৫) ও দাদী মা খালেদা বেগম (৫০) ইকরা লাক্সারী পরিবহন বাসের চাপায় নিহত হয়েছেন। শিশুসহ তিনজন আহত হয়েছে।  ঘটনা ঘটেছে শনিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এ ঘটনায় এলাকা ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, কলাপাড়া উপজেলার গোলাখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রাম থেকে বাবা মাওলানা জাহিদুল ইসলাম তার নবজাতক শিশু কন্যাকে ডাক্তার দেখাতে ইজিবাইকে শনিবার দুপুরে বাড়ী থেকে পটুয়ায়াখালী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫৩) যাত্রীবাহী ইজিবাইকটিকে চাপা দেয়। মুহুর্তের মধ্যে ইজিবাইকটি দুমড়ে মুরচে যায়। ওই ইজিবাইকে থাকা নবজাতক শিশুর নানা মৌলুভী আজিজুল হক, দাদী মা খালেদা বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং শিশুটি, শিশুটির মা মোসাদ্দেকা বেগম, বাবা মাওলানা জাহিদুল ইসলাম, দাদা মাওলানা আব্দুল কুদ্দুস ও ইজিবাইক ওহাব গাজী (৫২) চাল আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক ডাঃ মশিউর রহমান শিশুটির মা মোসাদ্দেকাকে মৃত্যু ঘোষনা করেছেন। অতঃপর আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ইজিবাইক চালক ওহাব গাড়ী ও মাওলানা আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আজিজুল হক ও খালেদা বেগমের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাদের মৃত্যু নিশ্চিত করেছেন। নানা মৌলুভী আজিজুল হকের বাড়ী আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে।

 

প্রত্যক্ষদর্শী সোহেল হাওলাদার ও মেহেদী হাসান বলেন, কুয়াকাটাগামী বেপরোয়া গতির ইকরা লাক্সারী পরিবহনের গাড়ীটি পটুয়াখালীগামী ইজিবাইককে চাপা দেয়। চাপায় ইজিবাইকটি দুমড়ে মুরচে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকে থাকা যাত্রী একজন পুরুষ ও একজন নারী নিহত হয়। তারা আরো বলেন, ওই ইজিবাইক থেকে ঢুমায় পেচানো একটি কন্যা শিশুসহ আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মোসাদ্দেকার স্বামী আহত মাওলানা জাহিদুল ইসলাম বলেন, নবজাতক শিশু কন্যা নিয়ে পটুয়াখালী ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। আমার সাথে আমার স্ত্রী. শ্বশুর, দাদী, ফুকা ছিল। বেপরোয়া ইকরা পরিবহন গাড়ীটি আমাদের ইজিবাইকের ওপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমার দাদী ও শ্বশুর মারা যান। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসেন। ওই হাসপাতালে আমার স্ত্রী মারা যান। আমার শিশু কন্যাও আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, নিহতদের হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

 

আমতলী থানার এসআই মোঃ জলিলুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মা মারা গেছে। তিনি আরো বলেন, ঘাতক গাড়ীটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেল্পার সকলে পালিয়ে গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দোকান থেকে টিসিবি পণ্য জব্দ, গ্রেফতার - ২

দোকান থেকে টিসিবি পণ্য জব্দ, গ্রেফতার – ২

মিজানুর রহমানঃ শেরপুরের নকলায় একটি দোকান থেকে টিসিবির বরাদ্দকৃত মালামাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের জাহিদ এন্টারপ্রাইজ-এ পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে মালামাল জব্দ এবং জড়িত দুইজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন বেলায়েত হোসেন (৬১) ও শহিদুল ইসলাম (৪০)। সূত্রে জানা যায়, আওয়ামী লীগ আমলে ডিলারশীপ প্রাপ্ত শহিদুল ইসলামের কাছ থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যবসায় শেয়ার হয় বেলায়েত হোসেনের। এরপর অনুপস্থিত কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, চিনি ইত্যাদি পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে, বেলায়েত হোসেন তা তার মালিকানাধীন দোকানে বাজারমূল্যে বিক্রি করেন। এই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বেলায়েত হোসেনের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে টিসিবির বরাদ্দকৃত ২শ কেজি চাল, ৫৪ লিটার তেল, ১০ কেজি চিনি,

আরও পড়ুন
language Change