তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বিপিসির গচ্ছা ১১ কোটি টাকার বেশি

পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমান:
ক্রয়ম‚ল্য নির্ধারণে সময়ক্ষেপণের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতি মাসে কোটি কোটি টাকা লোকসান দিলেও কর্তৃপক্ষের নজর নেই এদিকে। দেশের বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্টগুলোতে উৎপাদিত জ্বালানি তেল বিপিসি কিনে নেয়। এই জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ম‚ল্য নির্ধারণ করার জন্য উভয়পক্ষের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ‘প্রাইসিং ফর্মুলা’ নির্ধারণ করা হয় ২০২২ সালের ১০ অক্টোবরের গেজেট অনুযায়ী। অভিযোগ রয়েছে, এই ফর্মুলা অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখ ক্রয়ম‚ল্য নির্ধারণ করে ঘোষণা দেওয়ার নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ না করে বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট মালিকদের দেওয়া হয় অবৈধ সুবিধা। এ ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো মাসে ১১-২০ তারিখেও ম‚ল্য নির্ধারণ কমিটি ক্রয়ম‚ল্য নির্ধারণ করে থাকে।

মার্চে ম‚ল্য নির্ধারণ কমিটি বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট থেকে অকটেন কেনার ক্ষেত্রে ম‚ল্য নির্ধারণ করে ৮৫ টাকা ৮১ পয়সা প্রতি লিটার। একই সঙ্গে পেট্রোল ৮১ টাকা ২১ পয়সা এবং ডিজেল ৯০ টাকা ৪ পয়সা নির্ধারণ করে, যা পরবর্তী গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কার্যকর থাকে।
এই ম‚ল্য গেজেট প্রকাশের তারিখ থেকে অর্থাৎ মাসের ৭ তারিখে পরিবর্তন হওয়া কথা থাকলেও তা হয়নি। পরবর্তীতে নতুন ম‚ল্য কার্যকর করা হয় ১১ মার্চ। ম‚ল্য সমন্বয়ে বিলম্ব হওয়ায় মার্চে বিপিসির লোকসান হয়েছে সাত কোটি টাকার বেশি।

অনুসন্ধানে জানা যায়, এপ্রিলে ম‚ল্য নির্ধারণ কমিটি তাদের প্রাইসিং ফর্মুলা অনুযায়ী এসব জ্বালানি তেলের দাম কমায়। এপ্রিলের জন্য অকটেন ৮০ টাকা ৫৭ পয়সা, পেট্রোল ৭৫ টাকা ৯৭ পয়সা ও ডিজেল ৮৪ টাকা ৬৮ পয়সা ম‚সকসহ লিটার প্রতি দাম নির্ধারণ করে।
নিয়ম অনুযায়ী ৭ এপ্রিল এই ম‚ল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয় দুপুর ২টায়। সভার কার্যবিবরণীতে কমিটির সদস্যরা সই করেন ৯ এপ্রিল। ফলে, ৭ এপ্রিল থেকে নতুন ক্রয়ম‚ল্য কার্যকর হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই ম‚ল্য কার্যকর করা হয় নয় দিন পর অর্থাৎ ১৬ এপ্রিল থেকে।
অভিযোগ রয়েছে, এক্ষেত্রে ম‚ল্য নির্ধারণ কমিটির সদস্যরা কৌশলে সময়ক্ষেপণ করেছেন এবং চারটি বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্টের মালিকপক্ষকে প্রায় ১১ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকার অবৈধ সুবিধা দিয়েছেন।

বিপিসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, ‘ম‚ল্য নির্ধারণ কমিটির সদস্যরা বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট মালিকদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন।’
কর্মকর্তারা জানান, ৭ থেকে ১৬ এপ্রিলের মধ্যে বিপিসি চারটি বেসরকারি ফ্র্যাকশন প্ল্যান্ট থেকে অকটেন কিনেছে এক কোটি তিন লাখ ৫২ হাজার ৮২৮ লিটার, পেট্রোল ৭৮ লাখ ২৯ হাজার ৫৭৮ লিটার এবং ডিজেল ২৪ লাখ ৩১ হাজার ৬৪৪ লিটার।

এই বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট গুলো হলো—সুপার পেট্রোকেমিক্যাল লি., অ্যাকোয়া রিফাইনারি লি., পেট্রোমেক্স রিফাইনারি লি. এবং পারটেক্স পেট্রো লি.। বিপিসি কর্মকর্তারা বলেন, মার্চে ক্রয়ম‚ল্য ছিল বেশি। এপ্রিলে তা কমে যায়। কিন্তু বিপিসির ম‚ল্য নির্ধারণ কমিটির সদস্যরা এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট মালিকদের বেশি দাম পরিশোধ করেছেন। ফলে বিপিসি ও সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এতে ম‚ল্য নির্ধারণ কমিটির সদস্যরা আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। একইভাবে জানুয়ারিতে এই কমিটি প্রাইসিং ফর্মুলা অনুযায়ী অকটেনের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা, পেট্রোল ৮২ টাকা ৭ পয়সা এবং ডিজেল ৮৯ টাকা ৭৭ পয়সা ম‚সকসহ লিটার প্রতি ক্রয়ম‚ল্য নির্ধারণ করে। পরের মাসে প্রাইসিং ফর্মুলা অনুযায়ী দেশের বিভিন্ন ফ্র্যাকশনেশন প্ল্যান্টে উৎপাদিত অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম কমে যায়। নিয়ম অনুযায়ী ৭ ফেব্রুয়ারি ম‚ল্য পুনঃনির্ধারণের জন্য কমিটির সভা করার কথা থাকলেও তা হয়নি। পরবর্তীতে কমিটির সভা অনুষ্ঠিত হয় ১১ ফেব্রুয়ারি। নতুন ম‚ল্য কাঠামো ১২ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার ঘোষণা দেয় কমিটি। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে তেলের দাম কমলেও ম‚ল্য সমন্বয় করতে কমিটি অতিরিক্ত সময়ক্ষেপণ করেছে পাঁচ দিন। ফেব্রুয়ারিতেও সময়ক্ষেপণের কারণে বিপিসি লোকসান দিয়েছে।

অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়লে দ্রæত ম‚ল্য সমন্বয় করে বেসরকারি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট মালিকদের সুবিধা দিয়ে থাকে বিপিসির ম‚ল্য নির্ধারণ কমিটির সদস্যরা। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ম‚ল্য নির্ধারণ কমিটির আহ্বায়ক ও বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ড. এ কে এমন আজাদুর রহমান বলেন, ‘আমি বিপিসিতে যোগ দিয়েছি বেশি দিন হয়নি। এ বিষয়ে আমার স্বচ্ছ ধারণা নেই। এমন যদি হয়ে থাকে তাহলে তা কাম্য নয়। সময়ক্ষেপণ করে সরকারের আর্থিক ক্ষতি করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখছি।

বিপিসির ম‚ল্য নির্ধারণ কমিটির সদস্য সচিব ও উপ-মহাব্যবস্থাপক (হিসাব) শাহরিয়ার মো. রাশেদ বলেন, ‘ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই। ম‚ল্য নির্ধারণ কমিটির সভা নির্দিষ্ট সময়ে হয়। সভার রেজুলেশনে কমিটির সদস্যদের স্বাক্ষর নিতে দেরি হওয়ায় সিদ্ধান্ত কার্যকর করতে কয়েকদিন সময় লেগে যায়। এক্ষেত্রে আর্থিক অনিয়মের কোনো সুযোগ নেই।

সামগ্ৰিক বিষয়ে বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, ‘নিয়ম অনুযায়ী ক্রয়ম‚ল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হওয়া সঙ্গে সঙ্গে গেজেট প্রকাশ করতে হয়। এক্ষেত্রে দু-একদিন দেরি হতে পারে। তাই বলে সাত দিন গ্ৰহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখছি।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অ্যাকোয়া রিফাইনারির পরিচালক (অর্থ ও হিসাব) মো. সালাহ উদ্দিন এবং সুপার পেট্রোকেমিক্যালের সিইও প্রণব সাহার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তারা জবাব দেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী ধারা অব্যাহত রেখেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রায় চার মাসের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি নেমে এসেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাবাদে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় এই পতন দেখা গেছে। খবর আলজাজিরার। বুধবারের শুরুর দিকের লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬.৭১ ডলারে দাঁড়ায়। এর আগে মঙ্গলবারও ব্রেন্ট ক্রুড প্রায় ১ শতাংশ দর হারিয়ে মার্চের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়বে, এমন প্রত্যাশা থেকেই দাম কমার প্রবণতা তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল

আরও পড়ুন
language Change