তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

দিনাজপুর নির্বাচন অফিসে দুদকের অভিযান

দিনাজপুর নির্বাচন অফিসে দুদকের অভিযান
পাঠক সংখ্যা
638

দিনাজপুর জেলা সংবাদদাতাঃ দিনাজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুপুর ১টা থেকে দুদকের একটি টিম এ অভিযান চালায়।

এসময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। দুপুর আড়াইটায় দুদক কর্মকর্তারা অভিযান শেষে ফিরে যান।

দুদক কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক দিনের পর দিন হয়রানির শিকার হয়ে দুদকে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে দুদকের একটি টিম দিনাজপুর জেলা নির্বাচন অফিসে প্রবেশ করে। সেখানে তারা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে। এরপর কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায়।

দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, সেবাগ্রহণ করতে এসে হয়রানির শিকার কয়েকজনের অভিযোগ ও দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা নির্বাচন অফিসে অভিযান চালাই। এ সময় বেশ কিছু অনিয়ম পেয়েছি। সেগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে ফিঙ্গার প্রিন্টের বিষয়টিতে অভিযোগ বেশি। আমরা কেন্দ্রীয় কার্যালয়ে রিপোর্ট প্রেরণ করব এবং তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম বলেন, আজ দুদকের একটি দল সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে। সেবা নিতে আসা কিছু মানুষ ভুল বোঝাবুঝি থেকে দুদকে অভিযোগ করে। আগামী দুই কার্যদিবসের মধ্যে আইডি কার্ড সংক্রান্ত জেলা-উপজেলায় কোনো আবেদন পেন্ডিং থাকবে না।

সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক খায়রুল বাশারসহ একটি টিম।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এসএসসি পরিক্ষা ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

এসএসসি পরিক্ষা ঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্টারঃ এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নির্দিষ্ট কিছু মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং কাঁটাযুক্ত নন-প্রোগ্রামেবল হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার ২২ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের ৮টি নির্ধারিত মডেল ব্যবহার করতে পারবে। এসব মডেল হলো-Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW। এ ছাড়া উল্লিখিত মডেলের বাইরে সাধারণ নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। এতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত অ্যানালগ হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে কোনো ধরনের প্রোগ্রামেবল বা স্মার্ট ডিভাইস পরীক্ষার কেন্দ্রে বহন করা যাবে না।

আরও পড়ুন
language Change