তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

চট্টগ্রাম বন সার্কেলে চলছে ঢালাও চাঁদাবাজি

চট্টগ্রাম বন সার্কেলে চলছে ঢালাও চাঁদাবাজি
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ বন বিভাগ, কক্সবাজার ও বান্দরবানে ফের সক্রিয় হয়ে উঠেছে বন কর্মকর্তা ড. মোল্লা রেজাউল করিমের কথিত সিন্ডিকেট। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন রেঞ্জ ও বিটে চাঁদাবাজি, বদলি বানিজ্য, কাঠ পাচার ও অবৈধ জোত পারমিট ইস্যু যেন নতুন করে শুরু হয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ডিএফও কায়চার আহমেদ, ফরেস্ট রেঞ্জার আবদুল মালেক এবং ফরেস্টার রাশেদ, আনিছুর রহমান, মামুন মিয়া—এই পাঁচজনের নেতৃত্বে বিট ও রেঞ্জ সমূহে নিয়মিত চাঁদা আদায় এবং বদলির মাধ্যমে অর্থ বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে।
ফরেস্টার মামুন মিয়াকে সার্কেল বদলি করলেও মোল্লা রেজাউল করিমের ক্ষমতাবলে এখনো বহাল তবিয়তে দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ এ আছেন। সূত্রের দাবি, সবকিছুই সিএফ ড. মোল্লা রেজাউল করিমের নির্দেশে ও তার ‘আশীর্বাদে’ ঘটছে।
বান্দরবান জেলা রিজার্ভ ফরেস্ট এলাকায় ফরেস্টার আলতাফ এবং সাবেক আওয়ামী লীগ নেতা এফজি নাছিরের বিরুদ্ধে অবৈধ কাঠ বিক্রি ও জোত পারমিট বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এখন জেলায় কোনো জোত পারমিট পেতে হলে প্রথমে আলতাফ ও নাছিরের ‘অনুমোদন’ নিতে হয়। তাদের মাধ্যমে মোটা অংকের অর্থ সিএফ মোল্লা রেজাউল করিমকে পৌঁছায়, নতুবা অনুমতি মেলে না।
কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগে অবৈধ করাতকল, বন্দরের ট্রান্সশিপমেন্ট পারমিট (টিপি) ও চেকপোস্ট চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন ফরেস্ট রেঞ্জার হুমায়ুন, ফরেস্টার সাদেক ও আলী নেওয়াজ। সিএফ মোল্লা রেজাউলের ‘বিশেষ ব্যক্তিগত পছন্দভাজন’ হিসেবে ফরেস্টার সাদেককে কক্সবাজার সদর রেঞ্জে বসানোর জন্যও তিনি তৎপর বলে দাবি সূত্রের।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের একজন সরকারি গাড়ি চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, ডিএফও কায়চার আহমেদ প্রতি মাসে অন্তত দুইবার সরকারি গাড়ি ব্যবহার করে সিএফ মোল্লা রেজাউল করিমের ঢাকার বাসায় যান। এ সময় ‘কাচাবাজার ও মাছের নামে’ টাকা ভর্তি বস্তা গাড়িতে তোলা হয়। ড্রাইভাররা আপত্তি জানালে ফরেস্ট গার্ড (এফজি) নেতাদের ব্যবহার করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য দুদকের তদন্ত চলমান, তবুও পুরনো কৌশলেই ফিরেছেন মোল্লা রেজাউল
ড. মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বেও অবৈধ সম্পদ অর্জন, বদলি বানিজ্য ও চাঁদাবাজির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলছে। তদন্ত চলাকালীন কিছুদিন গা-ঢাকা দিলেও বর্তমানে নতুন লোকজনকে কাজে লাগিয়ে পুরনো কাজ পুনরায় শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।
এই বিষয়ে সিএফ ড. মোল্লা রেজাউল করিমের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

”আমার মৃত্যুর জন্য দেশের শিক্ষাব্যবস্থা দায়ী”

স্টাফ রিপোর্টার: চিরকুট নোট লিখে ধ্রুবজিৎ কর্মকার (২২) নামে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসআই) বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৮ মে) দুপুরে কলেজের অমর একুশে হলের ৩০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। চিরকুটে ধ্রুবজিৎ কর্মকার লেখেন, ‘সরি মা, বাবা। আমি ধ্রুবজিৎ, সবার কাছে ক্ষমাপ্রার্থী। ব্যাংকের কার্ডের টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা। পরের বার ফার্মেসি নিয়ে পড়ব। এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়। হরে কৃষ্ণ।’ জানা যায়, ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনোতোষ কর্মকার ও সুপ্তা কর্মকারের ছেলে ধ্রুবজিৎ। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রফেসর ড. মিজানুর রহমান শিক্ষার্থীর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার পরীক্ষা চলাকালীন ধ্রুবজিৎ নকলসহ ধরা পড়ে। কর্তব্যরত শিক্ষকরা

আরও পড়ুন
language Change