ডেস্ক রিপোর্টঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার তিনি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, ডিবির রমনা বিভাগের এসি পহন চাকমাকে বদলি করে বিমানবন্দর জোনের এসি, নিউমার্কেট জোনের এসি তারিক লতিফিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি মো. জাহাঙ্গীর কবিরকে নিউমার্কেট জোনের এসি হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত