তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার

সরকার ব্যাংক ঋণে ঝুকলে মূল্যস্ফীতির চাপ বাড়বে

সরকার ব্যাংক ঋণে ঝুকলে মূল্যস্ফীতির চাপ বাড়বে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ সরকার ব্যাংকিং খাত থেকে অধিক পরিমাণ ঋণ নেওয়ার পরিকল্পনা করলে সেটি একদিকে প্রাইভেট সেক্টরের ঋণপ্রাপ্তি কঠিন করে তুলবে, অন্যদিকে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।

সোমবার (২৩ জুন) ‘বাজেট অন্তর্দৃষ্টি: চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক আলোচনা সভায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান এ কথা বলেন।

এমসিসিআই এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) যৌথভাবে বাজেটের ওপর এ আলোচনা সভার আয়োজন করে। রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে এ সভা হয়।

এমসিসিআই সভাপতি বলেন, আমরা সবসময় এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পক্ষে মত দিয়েছি, যেখানে করনীতিতে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকবে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটটি এমন এক সময়ে পাস হয়েছে যখন বাংলাদেশ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার এবং ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

এ পরিস্থিতিতে বাজেট দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথনির্দেশক হিসেবে কাজ করবে বলে উল্লেখ করে তিনি বলেন, এ বছর আমাদের প্রস্তাবিত বেশ কয়েকটি বিষয় বাজেটে অন্তর্ভুক্ত হওয়ায় আমরা সন্তুষ্ট।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-
(১) পারকুইজিট সীমা বৃদ্ধি: আয়কর আইন ২০২৩-এর ধারা ৫৫(ঘ) অনুযায়ী, আমরা কর্মীদের জন্য করযোগ্য পারকুইজিটের সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ করার প্রস্তাব দিয়েছিলাম। এটি গ্রহণ করা হয়েছে। ফলে করযোগ্য সুবিধার আওতায় অনেক খরচ আসবে না, যা দক্ষ কর্মী ধরে রাখার জন্য সহায়ক হবে। এছাড়া, সরকার কর্তৃক নির্ধারিত মজুরি বোর্ড অনুযায়ী প্রদেয় অর্থ যেন এই সীমার মধ্যে না পড়ে—এ প্রস্তাবটিও গৃহীত হয়েছে।

(২) উৎসে কর (টিডিএস) রিটার্নের সময়সীমা সহজীকরণ: আমরা টিডিএস রিটার্ন মাসিকের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে দাখিলের প্রস্তাব দিয়েছিলাম। এটি গ্রহণ করায় ব্যবসাগুলোর সময় ও প্রশাসনিক চাপ কমবে এবং কার্যকারিতা বাড়বে।

(৩) উৎসে কাটা ভ্যাট সমন্বয়ের সময়সীমা বৃদ্ধি: ভ্যাট আইন ২০১২-এর ধারা ৫০(২) অনুযায়ী, উৎসে কর্তনকৃত ভ্যাট এর সমন্বয়ের সময়সীমা তিন থেকে ছয়টি কর সময়সীমায় বাড়ানো হয়েছে। এটি অগ্রিম কর ও ইনপুট ট্যাক্স ক্রেডিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ব্যবসার জন্য আরও নমনীয়তা তৈরি করবে। এসব প্রস্তাব গৃহীত হওয়ায় কর ব্যবস্থায় স্বচ্ছতা, ভারসাম্য ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।

কামরান তানভিরুর রহমান বলেন, তবে আমরা কিছু বিষয়ে এখনো উদ্বিগ্ন। বিশেষ করে টার্নওভার ট্যাক্স ০.৬ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি প্রায় সব সেক্টরে প্রস্তাব করা হয়েছে। এটি অনেক ক্ষুদ্র ও কম মুনাফার ব্যবসার ওপর বাড়তি বোঝা সৃষ্টি করবে, ব্যবসার ব্যয় বাড়াবে এবং আনুষ্ঠানিক খাতে আসার অনুপ্রেরণা কমাবে।

তিনি বলেন, আমরা সরকারকে এ প্রস্তাব পুনর্বিবেচনা করার অনুরোধ জানাই এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে আলোচনা করে কর কাঠামো এমনভাবে নির্ধারণের আহ্বান জানাই যেন তা প্রবৃদ্ধি-সহায়ক ও ন্যায়সঙ্গত হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করে পিআরআই-এর গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার বলেন, কম বাজেট ঘাটতি বজায় রাখার জন্য সরকারের প্রচেষ্টা রক্ষণশীল উন্নয়ন ব্যয়ের দিকে পরিচালিত করেছে। আবার জিডিপির একটি অংশ হিসাবে এডিপি বরাদ্দ হ্রাস একটি সতর্ক রাজস্ব অবস্থান প্রতিফলিত করে। তবে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা সামাজিক উন্নয়নের লক্ষ্যগুলোকে ক্ষুণ্ন করার ঝুঁকি রয়েছে।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন- পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার, এমসিসিআইয়ের ট্যারিফ ও ট্যাক্সেশন কমিটির সদস্য এফসিএ আদীব এইচ. খান, এমসিসিআইয়ের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন. করিম এবং ট্যারিফ ও ট্যাক্সেশন কমিটির চেয়ারম্যান এফসিএ হাসান মাহমুদসহ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ: প্রেস সচিব শফিকুল আলম

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি   অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকের কাজ হলো ক্ষমতাবানকে প্রশ্ন করা। সাংবাদিককে এই কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। ছাত্রদল বা শিবির যার বিরুদ্ধেই রিপোর্ট হয়, তাহলে প্রথমে দেখতে হবে রিপোর্ট টা সত্য কিনা। সত্যি হলে তা মেনে নিতে হবে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে সাংবাদিকরা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যে ভূমিকা পালন করেছে, তা ঐতিহাসিক। এই আন্দোলনে দেশের টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়াসহ  ও অনেক সিটিজেন সাংবাদিক ভূমিকা রেখেছে। এর বিপরীতে গিয়ে একটা পক্ষ কনসেন্ট তৈরির

আরও পড়ুন
language Change