তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি

গজারিয়ায় তিতাসের অভিযান, ধরা ছোয়ার বাহিরে মাফিয়া লাভলু

পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ

আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের অবৈধ দুটো চুনা কারখানাতে অভিযান চালিয়েছে সোনারগাও জোন তিতাস গ্যাস কর্তৃপক্ষ । মধ্যম বাউশিয়ার মানাবে পার্কের বিপরীত পাশে গ্যাস চোর মাসুদের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে সকাল দশটায় শুরু করে এই অভিযান , চলে দুপুর পর্যন্ত । সোনারগাও উপজেলার লাঙ্গলবন্ধের মাসুদ দীর্ঘ বছর ধরে অবৈধ গ্যাস লাইন ব্যবহার করে অবৈধ চুনা কারখানার মাধ্যমে হাতিয়েছে কোটি কোটি টাকা। তার এই অবৈধ কারখানাটি এই পর্যন্ত তিন বার গুঁড়িয়ে দিয়েছে তিতাস। প্রতিবারই অভিযান শেষ হলেই মেরামত হয়ে যায় অবৈধ কারখানাটি।

দুপুর সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয় গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন প্রধানের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে। মধ্যমকান্দিতে অবস্থিত ঘুরিয়ে দেয়া হয় এই অবৈধ চুনা কারখানাটি। অবশ্য গতকাল দৈনিক সবুজ বাংলাদেশে এই রিপন প্রধানকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে । অবৈধ দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হলেও গজারিয়ার সব চেয়ে বড় অবৈধ কারখানাটি বারবার দেখেও না দেখার ভান করছে তিতাস কতৃপক্ষ।

অবশ্য তিতাস কতৃপক্ষের জন্য এই ঘটনা নতুন কিছু নয়, আগেও দেখা গেছে এই একই দৃশ্য । সোনারগাও হতে বাউশিয়া যেতে মাঝপথে রয়েছে বালিয়াকান্দি ও ভবেরচরে ইউনিয়ন । আর এই বালিয়াকান্দি ইউনিয়নের মহাসড়কের পাশে মিয়ামী রেষ্টুরেন্টের বিপরীত পাশে গ্লোবাল ইকোনিমিক জোনে অবস্থিত নাজিমুদ্দিন লাভলুর মালিকানাধীন সবচেয়ে বড় এই অবৈধ চুনা কারখানাটি।

যতদূর জানা গেছে এই লাভলু গজারিয়াতে অবৈধ চুনা কারখানার প্রথম উদ্যেক্তা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে রয়েছে লাভলুর যথেষ্ট সখ্যতা। এমনও অভিযোগ উঠেছে লাভলুর দেয়া তালিকা দেখে অভিযান চালানো হয় এই অবৈধ কারখানা গুলোতে। গজারিয়ার সবকটি অবৈধ চুনা কারখানায় একাধিকবার অভিযান চালানো হলেও লাভলুর কারখানায় অভিযান চালানো হয়না একবারের জন্যও। তিতাস কতৃপক্ষকে ম্যানেজ করে বহাল তবিয়তে গ্যাস চুরি অব্যাহত রাখছে এলাকার মাফিয়া খ্যাত নাজিম উদ্দীন লাভলু । বাংলাদেশে সর্বপ্রথম খাট নামক মাদকের চালানও এনেছিল এই লাভলু । ঢাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাট নামক মাদক সহ এই লাভলুকে গ্রেফতার করেছিল আজ থেকে প্রায় পনের বছর আগে । এদিকে তার আপন সহোদর আল আমিনের রয়েছে আরেকটি চুনা কারখানা , যার অবস্থান ভাটেরচর নতুন রাস্তার মাথায়।

মুন্সিগঞ্জের এই অবৈধ চুনা কারখানা নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধান চলমান রয়েছে….

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সায়েন্সল্যাব মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, বন্ধ যান চলাচল

স্টাফ রিপোর্টার:   সিটি কলেজ ও ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও এখনো সড়কেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। এরমধ্যে ঢাকা কলেজ শিক্ষার্থীরা সায়েন্সল্যাবরেটরি মোড় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে ওই এলাকায় এমন চিত্রই দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজর সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজে শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। এর বিপরীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন সায়েন্সল্যাব মোড় এলাকায়। সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় শিক্ষার্থীদের। এতে করে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার পর

আরও পড়ুন
language Change