তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন

নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুর ইসলামের হাজারো অপর্কম

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল গণপূর্ত বিভাগে চলছে হরিলুট।    নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুর ইসলামের নেতৃত্বে হয়ে আসছে এই অনৈতিক লুটপাট। তার সীমাহীন দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২ সেপ্টেম্বর, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতারের স্বাক্ষরিত ২৫.৩৬০০০০.২১৫.১৯.১০৩.২১-১১৭৬ নং স্মারকে তাকে মেহেরপুরে বদলী করা হয়। উক্ত বদলী আদেশে অনুযায়ী তাকে ৮ সেপ্টেম্বরের মধ্যে চার্জ হস্তান্তরের জন্য বলা হলেও লুটপাটের প্রমাণাদি গোপণ বা লোপাট করতে মোটা অংকের টাকা খরচ করে ওই চার্জ হস্তান্তরের তারিখকে ৯ দিন বাড়িয়ে আগামী ১৭ সেপ্টেম্বর করা হয়। এতে টাঙ্গাইল গণপুর্ত বিভাগের সাধারণ ঠিকাদার, প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে , প্রকৌশলী তৌহিদ নিজের স্ত্রীর নামে ঠিকাদারী প্রতিষ্ঠান খুলে নিজেই ওই প্রতিষ্ঠানটির নামে কাজ বরাদ্দ করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এই প্রতিষ্ঠানটির নাম মেসার্স দি আর্থ কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির ঠিকানা, ছ-১২/এ বেভারলি হিল, চট্টেশরী রোড, চট্টগ্রাম। এই এলাকাটিতেই প্রকৌশলী তৌহিদ স্থায়ীভাবে বসবাস করেন বলে জানা গেছে। আর তৌহিদ যেখানেই পোষ্টিং নিয়ে যান সেখানে এই প্রতিষ্ঠানের নামে লাভজনক কাজগুলো বরাদ্দ করিয়ে থাকেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে ওই প্রতিষ্ঠানটির নামে টাঙ্গাইল গণপূর্ত বিভাগে ৪টি কাজের বাস্তবায়ন দেখানো হয়েছে। এগুলো যথাক্রমে, ৩৭৯৪৪২.১৭৯ টাকা বরাদ্দে জেলার ও ডেপুটি জেলারের বাংলোর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ, এর টেন্ডার আইডি- ৯৭৮৮৫৮, ৩৭৯৫৮৪ টাকা বরাদ্দে টাঙ্গাইল সিজেএম কোর্ট ভবনের বিভিন্ন কক্ষের প্লাস্টার ও রংকরন সহ জরুরী মেরামত কাজ, এর টেন্ডার আইডি – ৯৮৭৮২৪: ৩৭৯৩৬৩.২১৫ টাকা বরাদ্দে জেলা প্রশাসকের দপ্তরে বার্ষিক মেরামত রক্ষণাবেক্ষণসহ টাইলস স্থাপনের কাজ, এর টেন্ডার আইডি – ৯৮৭৮৩০ এবং ৫৬৯৯৯৩.০৮৬ টাকা বরাদ্দে টাঙ্গাইল গণপূর্তর এসডিই বাংলোর ভিতরে কার পার্কিং ও সড়ক তৈরীর কাজ, এর টেন্ডার আইডি হ”েছ ৯৮৪৫০১। এই কাজগুলো বেশীরভাগই নামেমাত্র কাজ দেখিয়ে ৭০% বরাদ্দ লোপাট করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক টাঙ্গাইল গণপূর্তের একটি নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি ।

এছাড়াও প্রকৌশলী তৌহিদ আরো একটি প্রতিষ্ঠানের নামে নিজেই কাজ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ঠিকানায় ওই প্রতিষ্ঠানটির নাম মেসার্স মা এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানটির নামে ২০২৩-২৯২৪ অর্থবছরে ৯০৮৭৬৯ নং টেন্ডার আইডি’র মাধ্যমে ২৬৯৯২০০.৩৫০ টাকা বরাদ্দে টাঙ্গাইলে ১ম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পূর্ত মেরামত ও নবায়ন কাজ এবং ৯০৮৯৮৯ নং টেন্ডার আইডির মাধ্যমে ৮৯৩০১৯.৯৯৬ টাকা বরাদ্দে একই কেন্দ্রের বৈদ্যুতিক মেরামত কাজের নামে নামকাওয়াস্তে কাজ করিয়ে নির্বাহী প্রকৌশলী তৌহিদ বেশীরভাগ অর্থ লোপাট করেছেন।

পাশাপাশি টাঙ্গাইল গণপূর্ত বিভাগে বিথী কনস্ট্রাকশন, মেসার্স মৃত্তিকা এন্টারপ্রাইজসহ আরো দুই একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়ে লুটেরা সিন্ডিকেট তৈরী করেছেন এই প্রকৌশলী। তাদের কাছ থেকে বরাদ্দের ১০% নগদ নিয়ে এপিপি’র বেশীরভাগ কাজ ওই সকল প্রতিষ্ঠানকে দিয়েছেনন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ ঠিকাদারগণ।

এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ওপি এবং ৩৮ এর বরাদ্দ এনে ১০%/১৫% নিয়ে ইস্টিমেট বিক্রি করেছেন প্রকৌশলী তৌহিদ। একই কাজের নামে তুই/তিনজন ঠিকাদারের কাছ থেকেও টাকা নিয়েছেন তিনি। ওই অর্থবছরে যারা টাকা দিয়েও কাজ পাননি তাদেরকে পরবর্তী বছরে কাজ দিয়ে সমন্বয় করবেন বলে আশ্বাস দিয়ে রেখেছেন ধুর্ত এই পূর্ত কর্মকর্তা। ২০২৩-২৪ অর্থবছরে জেলা প্রশাসকের কার্যালয়ে অর্ধকোটির বেশী থোক বরাদ্দ আসে বিশেষ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়নের জন্য। এই বরাদ্দ নিয়েও প্রকৌশলী তৌহিদ নিজে ইস্টিমেট বানিয়ে পছন্দের ঠিকাদারদেরকে দিয়েছেন মোটা অংকের কমিশনের বিনিময়ে।

গত ডিসেম্বর মাসে ডিভিশনটির দায়িত্বে এসে প্রকৌশলী তৌহিদ টেন্ডারবাজি. গোপণ ঠিকাদারী ব্যবসা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় কোটি টাকা লোপাট করেছেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রটি নিশ্চিত করেছেন। এর পূর্বে তিনি ছিলেন পিরোজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী ছিলেন, সেখানে প্রায় তিনবছরের দায়িত্ব পালনে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ডিভিশনটিকে যাচ্ছে তাই অবস্থা করে দিয়ে এসেছেন।

গোপণে ঠিকাদারী ব্যবসার কারণে সেখানে স্থানীয় ঠিকাদারদের হাতে কয়েক দফা লাঞ্ছিত ও হয়েছেন বলে জানা গেছে । এর পূর্বে তিনি মেডিকেল ডিভিশন গণপূর্ত বিভাগের দায়িত্বে থাকতে টেন্ডার জালিয়াতির কারণে দেড়বছরের মাথায় তাকে পিরোজপুরে বদলী করা হয়েছিলো। মেডিকেল ডিভিশনের ওই আর্থ কনস্ট্রাকশনের নামে কয়েক কোটি টাকার কাজ বাস্তবায়ন দেখিয়েছেন দুর্নীতিবাজ প্রকৌশলী তৌহিদুল ইসলাম।

এ সকল বিষয় নিয়ে নির্বাহী প্রকৌশলী এস,এম তৌহিদুর ইসলাম এর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি মোবাইল রিসিভ না করায় তার কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না। ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি,ভুয়া মানবাধিকার সংঠনের উপদেষ্টা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা শিক্ষাগত যোগ্যতায় প্রাইমারির গণ্ডিও পেরোতে পারেন নাই কিন্তু ভুয়া সনদ নিয়ে নামের শুরুতে ডক্টরেট ডিগ্রি লাগিয়েছেন। নিজের মতো আরও কয়েকজন প্রতারক জুটিয়ে গড়ে তুলেছেন ভুঁইফোড় মানবাধিকার সংগঠন, নাম দিয়েছেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। এই সংগঠনের ব্যানারে সমাজের ধনাঢ্য ব্যাক্তিদের নামে মিথ্যা সংবাদ সন্মেলন, মানববন্ধন করে চাপে ফেলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। তার কবল থেকে বাদ যায়নি বর্তমান সংসদ সদস্যও। নিজেকে ভুয়া এই সংগঠনের উপদেষ্টা পরিচয় দেওয়া সুফি সাগর সামসকে গত শনিবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। সোমবার ( ০১ এপ্রিল ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিক এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতরিক্ত কমিশনার(গোয়েন্দা) হারুন অর রশির। তিনি বলেন, ময়মনসিংহ-১১(ভালুকা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াহেদের

আরও পড়ুন
language Change