তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪

নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুর ইসলামের হাজারো অপর্কম

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল গণপূর্ত বিভাগে চলছে হরিলুট।    নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুর ইসলামের নেতৃত্বে হয়ে আসছে এই অনৈতিক লুটপাট। তার সীমাহীন দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২ সেপ্টেম্বর, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতারের স্বাক্ষরিত ২৫.৩৬০০০০.২১৫.১৯.১০৩.২১-১১৭৬ নং স্মারকে তাকে মেহেরপুরে বদলী করা হয়। উক্ত বদলী আদেশে অনুযায়ী তাকে ৮ সেপ্টেম্বরের মধ্যে চার্জ হস্তান্তরের জন্য বলা হলেও লুটপাটের প্রমাণাদি গোপণ বা লোপাট করতে মোটা অংকের টাকা খরচ করে ওই চার্জ হস্তান্তরের তারিখকে ৯ দিন বাড়িয়ে আগামী ১৭ সেপ্টেম্বর করা হয়। এতে টাঙ্গাইল গণপুর্ত বিভাগের সাধারণ ঠিকাদার, প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে , প্রকৌশলী তৌহিদ নিজের স্ত্রীর নামে ঠিকাদারী প্রতিষ্ঠান খুলে নিজেই ওই প্রতিষ্ঠানটির নামে কাজ বরাদ্দ করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এই প্রতিষ্ঠানটির নাম মেসার্স দি আর্থ কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির ঠিকানা, ছ-১২/এ বেভারলি হিল, চট্টেশরী রোড, চট্টগ্রাম। এই এলাকাটিতেই প্রকৌশলী তৌহিদ স্থায়ীভাবে বসবাস করেন বলে জানা গেছে। আর তৌহিদ যেখানেই পোষ্টিং নিয়ে যান সেখানে এই প্রতিষ্ঠানের নামে লাভজনক কাজগুলো বরাদ্দ করিয়ে থাকেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে ওই প্রতিষ্ঠানটির নামে টাঙ্গাইল গণপূর্ত বিভাগে ৪টি কাজের বাস্তবায়ন দেখানো হয়েছে। এগুলো যথাক্রমে, ৩৭৯৪৪২.১৭৯ টাকা বরাদ্দে জেলার ও ডেপুটি জেলারের বাংলোর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ, এর টেন্ডার আইডি- ৯৭৮৮৫৮, ৩৭৯৫৮৪ টাকা বরাদ্দে টাঙ্গাইল সিজেএম কোর্ট ভবনের বিভিন্ন কক্ষের প্লাস্টার ও রংকরন সহ জরুরী মেরামত কাজ, এর টেন্ডার আইডি – ৯৮৭৮২৪: ৩৭৯৩৬৩.২১৫ টাকা বরাদ্দে জেলা প্রশাসকের দপ্তরে বার্ষিক মেরামত রক্ষণাবেক্ষণসহ টাইলস স্থাপনের কাজ, এর টেন্ডার আইডি – ৯৮৭৮৩০ এবং ৫৬৯৯৯৩.০৮৬ টাকা বরাদ্দে টাঙ্গাইল গণপূর্তর এসডিই বাংলোর ভিতরে কার পার্কিং ও সড়ক তৈরীর কাজ, এর টেন্ডার আইডি হ”েছ ৯৮৪৫০১। এই কাজগুলো বেশীরভাগই নামেমাত্র কাজ দেখিয়ে ৭০% বরাদ্দ লোপাট করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক টাঙ্গাইল গণপূর্তের একটি নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি ।

এছাড়াও প্রকৌশলী তৌহিদ আরো একটি প্রতিষ্ঠানের নামে নিজেই কাজ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ঠিকানায় ওই প্রতিষ্ঠানটির নাম মেসার্স মা এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানটির নামে ২০২৩-২৯২৪ অর্থবছরে ৯০৮৭৬৯ নং টেন্ডার আইডি’র মাধ্যমে ২৬৯৯২০০.৩৫০ টাকা বরাদ্দে টাঙ্গাইলে ১ম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পূর্ত মেরামত ও নবায়ন কাজ এবং ৯০৮৯৮৯ নং টেন্ডার আইডির মাধ্যমে ৮৯৩০১৯.৯৯৬ টাকা বরাদ্দে একই কেন্দ্রের বৈদ্যুতিক মেরামত কাজের নামে নামকাওয়াস্তে কাজ করিয়ে নির্বাহী প্রকৌশলী তৌহিদ বেশীরভাগ অর্থ লোপাট করেছেন।

পাশাপাশি টাঙ্গাইল গণপূর্ত বিভাগে বিথী কনস্ট্রাকশন, মেসার্স মৃত্তিকা এন্টারপ্রাইজসহ আরো দুই একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়ে লুটেরা সিন্ডিকেট তৈরী করেছেন এই প্রকৌশলী। তাদের কাছ থেকে বরাদ্দের ১০% নগদ নিয়ে এপিপি’র বেশীরভাগ কাজ ওই সকল প্রতিষ্ঠানকে দিয়েছেনন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ ঠিকাদারগণ।

এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ওপি এবং ৩৮ এর বরাদ্দ এনে ১০%/১৫% নিয়ে ইস্টিমেট বিক্রি করেছেন প্রকৌশলী তৌহিদ। একই কাজের নামে তুই/তিনজন ঠিকাদারের কাছ থেকেও টাকা নিয়েছেন তিনি। ওই অর্থবছরে যারা টাকা দিয়েও কাজ পাননি তাদেরকে পরবর্তী বছরে কাজ দিয়ে সমন্বয় করবেন বলে আশ্বাস দিয়ে রেখেছেন ধুর্ত এই পূর্ত কর্মকর্তা। ২০২৩-২৪ অর্থবছরে জেলা প্রশাসকের কার্যালয়ে অর্ধকোটির বেশী থোক বরাদ্দ আসে বিশেষ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়নের জন্য। এই বরাদ্দ নিয়েও প্রকৌশলী তৌহিদ নিজে ইস্টিমেট বানিয়ে পছন্দের ঠিকাদারদেরকে দিয়েছেন মোটা অংকের কমিশনের বিনিময়ে।

গত ডিসেম্বর মাসে ডিভিশনটির দায়িত্বে এসে প্রকৌশলী তৌহিদ টেন্ডারবাজি. গোপণ ঠিকাদারী ব্যবসা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় কোটি টাকা লোপাট করেছেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রটি নিশ্চিত করেছেন। এর পূর্বে তিনি ছিলেন পিরোজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী ছিলেন, সেখানে প্রায় তিনবছরের দায়িত্ব পালনে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে ডিভিশনটিকে যাচ্ছে তাই অবস্থা করে দিয়ে এসেছেন।

গোপণে ঠিকাদারী ব্যবসার কারণে সেখানে স্থানীয় ঠিকাদারদের হাতে কয়েক দফা লাঞ্ছিত ও হয়েছেন বলে জানা গেছে । এর পূর্বে তিনি মেডিকেল ডিভিশন গণপূর্ত বিভাগের দায়িত্বে থাকতে টেন্ডার জালিয়াতির কারণে দেড়বছরের মাথায় তাকে পিরোজপুরে বদলী করা হয়েছিলো। মেডিকেল ডিভিশনের ওই আর্থ কনস্ট্রাকশনের নামে কয়েক কোটি টাকার কাজ বাস্তবায়ন দেখিয়েছেন দুর্নীতিবাজ প্রকৌশলী তৌহিদুল ইসলাম।

এ সকল বিষয় নিয়ে নির্বাহী প্রকৌশলী এস,এম তৌহিদুর ইসলাম এর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি মোবাইল রিসিভ না করায় তার কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না। ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কাভার্ড ভ্যানের চাপায় নারী শিশুসহ নিহত ৩ জন

কাভার্ড ভ্যানের চাপায় নারী শিশুসহ নিহত ৩ জন

গাজীপুর সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছেন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় । হাইওয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা দিয়ে একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিলো। এসময় সড়কের গর্তে পড়ে অটোরিকশা উল্টে কাভার্ড ভ্যানের পেছনের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে গুরুতরে আহত অবস্থায় রিকশারচালক ও শিশুসহ তিনজনকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন । সাভার হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন সড়ক

আরও পড়ুন
language Change