তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

চসিক মেয়রকে ১ ঘন্টা রিকশা ভ্রমণের অনুরোধ করলেন আবিদ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও সাংবাদিক মুহাম্মদ আবু আবিদ আজ তার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে খোলা চিঠির মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে নগরীর হালিশহর এলাকায় ১ ঘন্টা রিক্সা ভ্রমনের অনুরোধ জানান। খোলা চিঠিতে মুহাম্মদ আবু আবিদ লিখেন, “আসসালামু আলাইকুম , আপনার উদ্দীপ্ত পথ চলা ও সক্রিয় কর্মকৌশল আমাকে এই চিঠি লেখার অনুপ্রেরণা দিয়েছে। আপনার সাথে আমার ২০১৯ সাল থেকে ব্যক্তিগত পরিচয় থাকলেও এখানে চিঠি লেখার কারণ হল- ভবিষ্যৎ এ চিহ্নিত সমস্যাগুলো নিয়ে সচেতন নাগরিকরা যেন ফেসবুক-কে জানানোর একটা মাধ্যম হিসেবে বেঁছে নেয়। তাই ব্যক্তিগতভাবে না বলে সবার সামনে এই খোলা চিঠির নিবেদন… হালিশহর আমার জন্মস্থান। ঢাকার যান্ত্রিকতা জীবন শেষে ছুটিতে যখন হালিশহর আসি, তখন রিকশায় করে এলাকা ঘুরি। এলাকায় ঘুরাফেরায় করতে যেয়ে আমাকে ঢাকার অধিকাংশ অর্থোপেডিক ডাক্তারাই এখন চেনে। ২৩ বছর বয়সে আমি এখন ভীষণ ব্যাকপেইন এর রোগী। এসব আপনাকে বলার কারণ হল- হালিশহরের বেহাল রাস্তা। আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দেই, আমার লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আপনি বলেছিলেন মেয়র হলে সবার আগে আপনি চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠান সমন্বয় করে জলাবদ্ধতা নিরসন ও হঠাৎ রাস্তা কাটাকাটি বন্ধ করবেন।”

মুহাম্মদ আবু আবিদ আরও লিখেন, “চট্টগ্রামে হালিশহর নিরীহ মানুষের এলাকা বলেই হয়তো বিভিন্ন প্রকল্পে গিনিপিগের মতো ব্যবহার করা হয়। সুয়ারেজ প্রকল্পের নামে হালিশহরের প্রতিটা রাস্তা ওপেন হার্ট সার্জারী করা হয়েছে। পুরোদিন রাস্তার মোড়ে মোড়ে যানযট লেগে থাকে। বিশেষ করে দিন আনা-দিন খাওয়া অটোরিকশা চালকদের ঘাড়ে দোষ চাপালেও প্রকৃত সমস্যার মূল হলো এই অদক্ষ ও অগোছালো প্রকল্প বাস্তবায়ন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিশাল করে চারদিক থেকে টিনের বেড়া দিয়ে মাসের পর মাস আটকিয়ে রাখাটাই রাস্তার বেহাল অবস্থার জন্য মূল দায়ী। আমার খুব জানতে ইচ্ছা হয়, মেশিন রাখার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ না করে রাস্তার বড় একটা অংশ এভাবে গ্যারেজ বানানোর অনুমতি কি প্রকল্পে ছিল? তাও এমন চালহীন বিশাল ঘর বানাতে রাস্তার সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই নির্ধারণ করেন তারা। কি অদ্ভুত! হালিশহরবাসীর কপালটা একবার ভাবুন, পুরোদিন রোলার কোস্টারের অনুভূতি পেয়ে, যানযট উপেক্ষা করে তীব্র ব্যাকপেইন এর ব্যথা সহ্য করে একটু ঘুমানোর চেষ্টা করতে যাবে, ওমনি রাতে শুরু হয় রাস্তা কাটা মেশিনের বিকট শব্দ। কি বিভৎস জীবন পার করছে, তারা একবার ভাবুন। সমাধান কী, আমি জানি না। কিন্তু আপনার কাছে বিনীত অনুরোধ—আপনি একবার রিকশায় হালিশহরের অলিগলি ঘুরে দেখুন। বাস্তবতা অনুভব করুন। আমি বিশ্বাস করি, আপনি নিজেই কোনো না কোনো সমাধানের পথ খুঁজে বের করবেন। এই মুহূর্তে উদ্যোগ না নিলে ভবিষ্যতে সমাধানের সুযোগ হয়তো আর আসবে না। কারণ সরকারি প্রতিষ্ঠান আর তাদের মধ্যকার আমলাদের সমন্বয়ের অভাব চিরন্তন।”

এলাকাবাসী ও বিশিষ্টজনেরা মুহাম্মদ আবু আবিদ এর খোলা চিঠির পোস্টে সমর্থন জানিয়ে এলাকার দুরাবস্থার কথা কমেন্টে তুলে ধরেছেন। এছাড়াও এই খোলা চিঠির মাধ্যমে মুহাম্মদ আবু আবিদ নেটিজেনদেরও প্রশংসা পাচ্ছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরি পূর্বের অধ্যাদেশ বাতিল করে নতুন সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। অস্পষ্টতা সৃষ্টি করা ‘অনানুগত্য’ শব্দটি তুলে দিয়ে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন অধ্যাদেশে সরকারের ‘বৈধ আদেশ’ অমান্য করাকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার রাতে নতুন অধ্যাদেশটি জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশে পরিমার্জন করে তিন ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের কথা বলা হয়েছে। নতুন অধ্যাদেশের ৩৭ এর ক ধারায় ‘সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান এ বলা হয়েছে, আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন যদি কোনো সরকারি কর্মচারী- ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসংগত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন

আরও পড়ুন
language Change