তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

সাবেক কাউন্সিলর জিয়াউল ও তার স্ত্রীর ১১ কোটি টাকার সম্পদ জব্দ

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন এবং তার স্ত্রী শাহনাজ আকতারের ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার জায়গা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে দুদকে জমা হওয়ায় চসিকের ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল সুমনের ১৫ কোটি এবং তার স্ত্রী শাহানাজ আকতারের প্রায় দেড় কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১। অনুসন্ধানে অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পায় অনুসন্ধানকারী কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব।

এদিকে স্ত্রীসহ জিয়াউল হক সুমনের অর্জিত ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার জায়গা জমি জব্দের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। কমিশনের অনুমোদনের পর গত ১৮ জুন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালতে জিয়াউল সুমন ও তার স্ত্রী শাহানাজ আকতারের অর্জনকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা আপেল মাহমুদ বিপ্লব।

জব্দ হওয়া জায়গা জমিগুলোর অবস্থান চট্টগ্রাম মহানগরীর বন্দর, পতেঙ্গা, ইপিজেড এবং কক্সবাজার সদর থানা এলাকায় বলে জানিয়েছে দুদক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৬ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  বিপ্লব নিয়োগী তন্ময়ঃ নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শহীদ মুক্তিযোদ্ধার ভূয়া সন্তান সেজে ভাতা উত্তোলন, এই শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ৬ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নবীনগর পৌরসভার মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন। যাদের নামে মামলা হয়েছে তারা হলেন, মাহাবুব আলম লিটন (দৈনিক সমকাল), আলহাজ্ব মোহাম্মদ জ. ই বুলবুল (সিনিয়র সাংবাদিক ও লেখক),এশিয়ান টিভি ও দেশরুপান্তর। এবং সহ-সভাপতি নবীনগর প্রেসক্লাব। সাবিনা ইয়াসমিন পুতুল (দৈনিক ভোরের সময়), মোঃ বাবুল (দৈনিক আমার সংবাদ),মমিনুল হক রুবেল (দৈনিক স্বাধীন বাংলা), মোঃ সফর মিয়া (দৈনিক বর্তমান)। নবীনগর প্রেসক্লাবের দুই সদস্যসহ ৬ সংবাদকর্মীর নামে মামলা দায়ের কেউই মেনে নিতে পারছে না এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবিতে সোচ্চার হচ্ছেন জেলা ও উপজেলার সংবাদ কর্মীরা।

আরও পড়ুন
language Change