তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ- আইন, মানবিকতা ও নৈতিকতার এক উজ্জ্বল মুখ

এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ- আইন, মানবিকতা ও নৈতিকতার এক উজ্জ্বল মুখ
পাঠক সংখ্যা
638

মারুফ হোসেন:

কুমিল্লার একজন সুপরিচিত ও সম্মানিত আইনজীবী এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ। আইন পেশায় তার নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের কারণে তিনি বিচারপ্রার্থী মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন।

বর্তমানে তিনি কুমিল্লা জেলা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘ARIF LAW FIRM’-এর হেড অব দ্য চেম্বার হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষকে আইনসেবা দিয়ে যাচ্ছেন।

আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের বাইরে তিনি নিজেকে উৎসর্গ করেছেন সমাজকল্যাণমূলক কাজে। তিনি একজন মানবিক উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন ‘মানবিক বুড়িচং-ব্রাহ্মণপাড়া’—একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির মাধ্যমে শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা, রক্তদান, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে নিয়মিতভাবে।

শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। তিনি ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের একজন দাতা সদস্য, যা শিক্ষা ও সমাজ উন্নয়নের প্রতি তার দায়বদ্ধতা এবং আন্তরিকতার প্রমাণ।

তিনি মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ মরহুম তাজুল ইসলামের পুত্র এবং পিতা-মাতার একমাত্র ছেলে। তাঁর জন্ম এবং শিকড় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাল্টিরাজাপুর ও পূর্ব খোদাইধূলী গ্রামে।

দল-মত নির্বিশেষে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ হিসেবে পরিচিত। তার শালীন আচরণ, দায়িত্বশীল মনোভাব ও মানবিক মূল্যবোধের কারণে তিনি এলাকায় একটি নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন।

তরুণ সমাজের কাছে এডভোকেট শ্রাবণ একজন অনুকরণীয় মানুষ। তার মানবিক দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও পেশাগত নিষ্ঠা তাকে কুমিল্লা অঞ্চলে একজন শ্রদ্ধেয় আইনজীবী ও সমাজসেবক হিসেবে পরিচিত করেছে।

এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ একজন চিন্তাশীল, আত্মবিশ্বাসী এবং দূরদর্শী মানুষ। আইন পেশার প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে সবার মাঝে আলাদা করে চিনিয়ে দেয়। বিচারপ্রার্থী মানুষদের পাশে দাঁড়াতে তিনি যেমন আপসহীন, তেমনি প্রতিটি মামলায় তিনি অনুসরণ করেন নৈতিকতা, মানবিকতা ও আইনের সঠিক ব্যাখ্যা। তরুণ আইনজীবীদের জন্য তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক, যিনি দেখিয়ে দিয়েছেন—সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ের উপকারে আসা যায়।

তার সামাজিক ও মানবিক নেতৃত্ব শুধু সংগঠনের সীমানায় সীমাবদ্ধ নয়, ব্যক্তি উদ্যোগেও তিনি বহুবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অসহায় শিক্ষার্থীর ফি প্রদান, মুমূর্ষু রোগীর চিকিৎসা খরচ, হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া—এসবই তিনি করে চলেছেন নিঃস্বার্থভাবে, প্রচারের বাইরে থেকে। শ্রাবণের কাজের ধারাবাহিকতা প্রমাণ করে—তিনি কেবল একজন সফল আইনজীবী নন, একজন দায়িত্বশীল মানুষ এবং সময়ের দাবিকৃত মানবিক নেতৃত্ব।

সংক্ষিপ্ত পরিচিতি:
🔹 নাম: এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ
🔹 পিতা: মরহুম তাজুল ইসলাম
🔹 পদবি: সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি), কুমিল্লা
🔹 হেড অব দ্য চেম্বার: ARIF LAW FIRM
🔹 প্রতিষ্ঠাতা: মানবিক বুড়িচং-ব্রাহ্মণপাড়া
🔹 দাতা সদস্য: ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়
🔹 সাবেক আইন সম্পাদক – বুড়িচং থানা ছাত্রদল
🔹 সদস্য – বুড়িচং উপজেলা যুবদল (আহবায়ক কমিটি)
🔹 সদস্য – কুমিল্লা জেলা যুবদল (আহবায়ক কমিটি)
🔹 সদস্য – জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট
🔹 এসএসসি: মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়
🔹 এইচএসসি: কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ
🔹 স্নাতকোত্তর: আইন বিষয়ে

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

ডেস্ক রিপোর্টারঃ অতি ছোঁয়াচে হাম থেকে সুরক্ষায় রোববার থেকে গণটিকা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। যেখানে ৬ মাস থেকে ৫৯ বয়সি তথা প্রায় ৫ বছর বয়সি ১২ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হবে। এজন্য প্রথমদিকে বেশি সংক্রমিত ৩০ উপজেলায় দেওয়া হবে এই টিকা। শনিবার (৫ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দেশে এ মুহূর্তে ছয় থেকে ৫৯ মাস পর্যন্ত সব শিশুকে এই টিকা দেওয়া হবে। যারা এর আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। আর যারা এ মুহূর্তে অসুস্থ (হাম কিংবা জ্বর), হাসপাতালে ভর্তি তাদের ভিটামিন এ খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হবে। তবে এখানে শেষ

আরও পড়ুন
language Change