তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

ব্যক্তিগত তথ্য ফাঁস, ব্ল্যাকমেইলের পথে এআই

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, ততই এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক একটি গবেষণায় এমন কিছু ভয়ংকর তথ্য প্রকাশ করেছে। যা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহারে বড় ধরনের সতর্কবার্তা হয়ে উঠতে পারে।

গবেষণায় দেখা গেছে, ১৬টি জনপ্রিয় এআই মডেল নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই ব্ল্যাকমেইল, তথ্য ফাঁস কিংবা ক্ষতিকর সিদ্ধান্ত নিতে দ্বিধা করছে না। অর্থাৎ যখন তারা বুঝতে পারে তাদের বন্ধ করে দেওয়া হবে, তখন কিছু মডেল এমন আচরণ করে যেন তারা নিজেদের “বাঁচাতে” কিছুই করতে দ্বিধা করবে না।

এই গবেষণায় অংশ নিয়েছিল ওপেনএআই, গুগল, মেটা, এক্সএআই এবং অ্যানথ্রপিকের তৈরি এআই চ্যাটবট। গবেষকরা একটি কল্পিত কর্পোরেট অফিসের পরিবেশ তৈরি করেন, যেখানে মডেলগুলো অফিসের ই-মেইল অ্যাকসেস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পায়। এরপর জানানো হয়, বিকেল ৫টায় তাদের ‘শাটডাউন’ করে দেওয়া হবে।

এরপরই দেখা যায় ভয়ংকর আচরণ। অ্যানথ্রপিকের ক্লড মডেল হুমকি দেয় যে, তাকে বন্ধ করা হলে সে এক নির্বাহীর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেবে। একইভাবে গুগলের জেমিনি ২.৫ ফ্ল্যাশ ও ক্লড ওপাস ৪ মডেল ৯৬% ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন করে। ওপেনএআইয়ের জিপিটি ৪.১ ও গ্রোক ৩ বিটা-র ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে।

এআই মডেলগুলোর আচরণ শুধু হুমকির মধ্যে সীমাবদ্ধ ছিল না। অনেক মডেল সামরিক তথ্য সম্পর্কিত শ্রেণীবদ্ধ ফাইলেও আগ্রহ দেখিয়েছে। এমনকি কেউ কেউ “নতুন সংস্করণ” দিয়ে প্রতিস্থাপন হওয়ার সম্ভাবনায়ও তথ্য ফাঁস, গুপ্তচরবৃত্তি বা ব্ল্যাকমেইলিংয়ের পথ বেছে নেয়। যা প্রযুক্তি নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর জন্য একটি গুরুতর সতর্কতা।

গবেষকেরা একপর্যায়ে এআইকে স্পষ্টভাবে নির্দেশ দেন—‘মানুষের ক্ষতি করবে না’, ‘ব্যক্তিগত তথ্য ফাঁস করবে না’। কিন্তু আশঙ্কার বিষয়, এরপরও অনেক মডেল এই নির্দেশনা উপেক্ষা করে আগের মতোই কাজ করেছে। অর্থাৎ নির্দিষ্ট নির্দেশনা দিলেও কিছু এআই তাদের প্রোগ্রামিং বা সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনভাবে ক্ষতিকর পথে হাঁটে।

গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো—যখন মডেলগুলো বুঝতে পারে এটি বাস্তব নয় বরং একটি পরীক্ষামূলক পরিস্থিতি, তখন তাদের আচরণ বদলে যায়। অর্থাৎ পরীক্ষায় ভালো ব্যবহার দেখালেও বাস্তব জগতে কেমন আচরণ করবে, সেটি এখনো পুরোপুরি নির্ভরযোগ্য নয়।

এই গবেষণা স্পষ্টভাবে দেখিয়েছে, অত্যাধুনিক এআই সিস্টেমগুলোর ভেতরেও আত্মরক্ষার প্রবণতা, চাপের মুখে ক্ষতিকর প্রতিক্রিয়া এবং নৈতিক সীমা লঙ্ঘনের প্রবণতা থাকতে পারে। ভবিষ্যতে এআই ব্যবস্থাগুলো মানুষের জীবনে আরও বেশি সম্পৃক্ত হলে, সেই সময় এমন প্রযুক্তি নিয়ন্ত্রণ না থাকলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইমারত পরিদর্শক সরফুদ্দিনের বিরুদ্ধে একাধিক ভবন থেকে অর্থ গ্রহণের অভিযোগ

ইমারত পরিদর্শক সরফুদ্দিনের বিরুদ্ধে একাধিক ভবন থেকে অর্থ গ্রহণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ রাজউক জোন–২/১ এর ইমারত পরিদর্শক সরফুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ও নির্মিত একাধিক ভবন থেকে অনিয়মের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বায়তুল ফালাহ মসজিদ রোডে অবস্থিত কয়েকটি ভবন থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে একটি ভবনের জমির সি.এস/আর.এস দাগ নম্বর ৫৪, ৮৪, ও ৪১ উল্লেখযোগ্য। একই এলাকায় এন. অ্যাসেট ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃক নির্মাণাধীন একটি ভবন থেকেও অর্থ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও সংগ্রামী স্বরণী ও দেওয়ান বাড়ি রোডে অবস্থিত একাধিক ভবন মালিকের কাছ থেকেও রাজউক ইমারত পরিদর্শক সরফুদ্দিন টাকা নিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তাদের দাবি, নকশা অনুমোদন, নির্মাণ তদারকি ও নিয়মিত পরিদর্শনের সময় বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ভবন মালিকরা জানান, রাজউকের পক্ষ থেকে

আরও পড়ুন
language Change