তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

বহুতল ভবন নির্মাণে রাজউকের আইন মানছেন না মফিজ উদ্দিন

বহুতল ভবন নির্মাণে রাজউকের আইন মানছেন না মফিজ উদ্দিন
পাঠক সংখ্যা
638

তাছলিমা তমাঃ

রাজধানীর দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার সোয়ান গার্মেন্টসের পেছনে রাজউকের নকশা ও আইন লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ করছেন মফিজ উদ্দিন গং। নির্ধারিত জায়গা না রেখে এবং প্রতি তলায় অতিরিক্ত আয়তন বৃদ্ধি করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

সরজমিন পরিদর্শনে দেখা যায়, ২৪ কাঠা জমিতে রাজউকের অনুমোদন ব্যতীত বেজমেন্ট ছাড়া ৮ তলা আবাসিক ভবনের অনুমতি নিয়ে কাজ শুরু করেন । প্রতি তলায় ১০,৩৬৮ স্কয়ার ফিট কাজ করার অনুমতি থাকলেও ১০,৭৬৮ স্কয়ার ফিট করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। হিসাব অনুযায়ী প্রতি তলায় ৪০০ স্কয়ার ফিট করে বৃদ্ধি করলে মোট বৃদ্ধির পরিমাণ দ্বারায় ৩২০০ স্কয়ার ফিট।
ইতোমধ্যে চার তলার কাজ শেষ করে পাঁচ তলার কাজ শুরু করেছেন।

ভবন মালিক সূত্রে জানা যায়, চারপাশে প্রয়োজনীয় ফাঁকা জায়গা না রেখেই ভবন নির্মাণ করা হচ্ছে। এমনকি নির্মাণস্থলে কোনো নিরাপত্তা জাল (সেফটি নেট) বা সাইনবোর্ড টাঙানো হয়নি। গত ১ মে ২০২৫ সরজমিনে গিয়ে এসব অনিয়ম দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ভবন মালিক মফিজ উদ্দিন বলেন, “নকশা অনুযায়ী নয়, ওয়ার্কিং প্ল্যানে করছি। রাজউকের নিয়ম মানলে কেউ ভবন করতে পারবে না। চেষ্টা করছি সমাধানের। আমাদেরও সাংবাদিক আছে, নিউজ করে দেখেন কী করতে পারেন।”

এলাকার দায়িত্বপ্রাপ্ত রাজউক ইন্সপেক্টর জানান, “আমরা ইতোমধ্যে দুটি নোটিশ দিয়েছি। মালিকপক্ষ নকশা জমা দেয়নি। পরবর্তী ধাপে চূড়ান্ত নোটিশ দেওয়া হবে। বর্তমানে মোবাইল কোর্ট চলমান আছে, যেকোনো সময় অভিযান হতে পারে।”

উল্লেখ্য, রাজউক অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, এ ধরনের প্লটে ভবনের চারদিকে ফাঁকা জায়গা রাখা এবং সবুজায়নের জন্য নির্দিষ্ট পরিমাণ জমি ছেড়ে দিতে হয়। এছাড়া, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩, এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০০৮ ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ২০২০ অনুযায়ী এসব শর্ত বাধ্যতামূলক।

তবে মফিজ উদ্দিন গং সব আইন উপেক্ষা করে অতিরিক্ত আয়তনে নির্মাণ করে যাচ্ছেন, যা ভবিষ্যতে জনসাধারণের চলাচল, সুরক্ষা ও পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রাজউকের সংশ্লিষ্ট দপ্তরের আরও তৎপরতা এবং যথাযথ আইনি পদক্ষেপের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনের আহতদের অবস্থান

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন। বুধবার দুপুরে আন্দোলনকারীদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তারা দ্রুত ক্ষতিপূরণ ও সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান। অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ, এপিবিএন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবস্থানরতরা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহত হয়েছেন এমন ব্যক্তি ও পরিবারের সদস্যরা এখানে এসেছেন। সবার দাবি, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে সেটি সংশোধন করতে হবে। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে

আরও পড়ুন
language Change