তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই

বরিশালে জেনারেল হাসপাতালে রোগীদের খাবারের রান্না ঘরে বিড়ালের বসতি

পাঠক সংখ্যা
638

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

বরিশালের অন্যতম চিকিৎসা কেন্দ্র বরিশাল সদর জেনারেল হাসপাতালের আউটডোর,ইনডোর এবং জরুরী বিভাগে ভর্তিসহ প্রতিদিন গড়ে সাড়ে চারশ’ থেকে পাঁচশ’ রোগী চিকিৎসা গ্রহন করেন।রোগীর তুলনায় পর্যাপ্ত চিকিৎসক ও নার্স থাকলেও চরম সংকট এবং অব্যবস্থাপনার মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্রমতে, পরিচ্ছন্নকর্মীরা নিজ দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করছেন।যারা রয়েছেন তাঁদের মধ্যেও হাসপাতাল পরিস্কার পরিচ্ছন রাখার কোন আগ্রহ নেই বললেই চলে।অপরদিকে বিড়ালের অবাধ চলাচলের কারণে চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে ভর্তি রোগীদের খাবার।পরিস্কার নেই হাসপাতালের টয়লেট,রোগীদের ময়লা ফেলার বলসহ আশপাশের ড্রেন গুলো।

সূত্রমতে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় পাঁচ লাখ বাসিন্দা ও সদরের অধিকাংশ মানুষ সাধারণ চিকিৎসা গ্রহন করেন বরিশাল সদর জেনারেল হাসপাতালে। এখানে সাতটি আবাসিক ওয়ার্ড,একটি জরুরী বিভাগ ও বর্হিবিভাগে প্রতিদিন গড়ে পাঁচশ’ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

হাসপাতালের তথ্যানুযায়ী,বর্তমানে ২৫ জন চিকিৎসক ও ১৭০ জন নার্স (সেবিকা) কর্মরত রয়েছেন। সে অনুযায়ী হাসপাতালে পরিচ্ছন্ন কর্মীর পর্যাপ্ত পরিমান অভাব রয়েছে।এখানে ১৭ জন সরাসরি সরকারী রাজস্ব বিভাগ আর ১০ জন সরকার নির্ধারিত দেয়া প্রতিদিন হিসেবে বেতনে চাকরি করেন।এছাড়া চতুর্থ শ্রেনী পদে এ হাসপাতালে চাকরি নিয়ে দুইজন পরিসংখ্যান বিভাগের কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। বাকিরা দায়সারা ভাবে কাজ করছেন।ফলে হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপার রয়েছে শুন্যের কোঠায়।প্রতিদিন দুইবার হাসপাতালের মেঝে মোছার কথা থাকলেও শুধুমাত্র একবার ঝাড় দিয়েই দায়িত্ব শেষ করেন কর্মচারিরা।

বিষয়টি নিয়ে ওয়ার্ড মাস্টার নূর হোসেন কোন বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করলে হাসপাতাল ঘুরে দেখা গেছে,ভর্তি রোগীদের জন্য খাবার রান্না করার ঘরটি বিড়ালের আবাসিক স্থানে পরিণত হয়েছে। কখনো কখানো রান্না করা ভাত আর তরকারি বিড়ালে খাবার পর সেটি জোটে রোগীদের ভাগ্যে।পাশাপাশি হাসপাতালের চারপাশের ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পরেছে।রোগীদের ময়লা ফেলার পাত্রটি কোন দিনও ধোয়া হয়নি। অপরিস্কারে ভরা হাসপাতালের টয়লেট।সাধারণ রোগীরা পরিচ্ছন্নকর্মী এবং ওয়ার্ড মাস্টারের আইনের কাছে এক প্রকার জিম্মি হয়ে পরেছেন।

কর্মী সংকটের কথা জানিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মলয় কৃষ্ণ বড়াল বলেন, এখানে ডাক্তারদেরও নিজেদের রুম নিজেদের ঝাড় দিতে হয়। নেই কোন অফিস সহকারি। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার অবহিত করেও কোন সুফল মেলেনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মিজানুর রহমানঃ শেরপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মাহবুবা হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় নবাগত ইউএনও মিজ্ মাহবুবা হক উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের

আরও পড়ুন
language Change