তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

পদ্মা অয়েল পিএলসির চেকার ফারুকুল ইসলাম ফাহাদ সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখবে কে?

পদ্মা অয়েল পিএলসির চেকার ফারুকুল ইসলাম ফাহাদ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখবে কে?
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
দেশের অন্যতম জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি আজ দুর্নীতি ও অনিয়মে ডুবে আছে বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একাধিক কর্মচারীর পক্ষ থেকে। বিশেষ করে ঢাকা অফিস, গোদনাইল ডিপো, ও ঢাকা এভিয়েশন ইউনিট–এ দুর্নীতির কেন্দ্রবিন্দুতে আছেন পদ্মা অয়েলের চেকার ফারুকুল ইসলাম ফাহাদ এবং ডিজিএম এম এম মজিবুর রহমান।

জ্বালানি তেল চোরাচালানের অভিযোগে বারবার অভিযুক্ত গোঁদনাইল ও এভিয়েশন ডিপোর সিন্ডিকেট কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন পদ্মা অয়েলের ডিজিএম এম এম মজিবুর রহমান। অভ্যন্তরীণ সূত্রে দাবি করা হচ্ছে, তিনি শুধু সিন্ডিকেটকে নেতৃত্বই দিচ্ছেন না, বরং রাজনীতির ছত্রছায়ায় থেকে তা রক্ষা ও পরিচালনাও করছেন।

সুনির্দিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে ফারুকুল ইসলাম ফাহাদ কাওরান বাজারে অবস্থিত ঢাকা অফিসে মাত্র ৮ দিন অফিস করলেও দৈনিক হাজিরা তালিকায় তাঁর উপস্থিতি দেখানো হয়েছে ২১ দিন। অফিস গেট লিস্ট ও হাজিরা বহি বিশ্লেষণ করলে এ অভিযোগের যথেষ্ট ভিত্তি পাওয়া যায়। অফিস না করেও হাজিরা বহিতে প্রতিদিন সই থাকার পেছনে অ্যাডমিন অফিসার রনির সহায়তা রয়েছে। এই সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টরা বছরের পর বছর ধরে ডিপো থেকে লক্ষ লক্ষ টাকার তেল চুরি করে আসছে।

পদ্মা অয়েলের একজন জ্যেষ্ঠ কর্মচারী জানান, “চেকার ফাহাদ ঠিক মত অফিস না করেও নিয়মিত বেতন তুলছেন। অফিসে না থেকেও হাজিরা বহিতে সই আছে, যেন কেউ প্রভাব খাটিয়ে সুরক্ষা দিচ্ছে।”

ফারুকুল ইসলাম ফাহাদ ছাত্র জনতা হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাঁকে ঢাকা এভিয়েশন ও গোদনাইল ডিপোতে পুনর্বহাল করা হয়েছে। অভিযোগ আছে আওয়ামী লীগের দোসর হওয়ার সুবাদে, ডিজিএম এম এম মজিবুর রহমান এবং অ্যাডমিন অফিসার রাহাত হাসান রনি সরাসরি এই পূর্ণবাসন প্রক্রিয়ায় জড়িত।

এ সমস্ত অভিযোগ শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের প্রমাণ বহন করে। প্রতিষ্ঠানের ভেতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী:
অভিযুক্ত ফারুকুল ইসলাম ফাহাদ রাজনৈতিক প্রভাবশালী নেতাদের, বিশেষ করে শামীম ওসমানের ক্যাডার গ্রুপের, ছত্রছায়ায় আছেন।

প্রতিষ্ঠানটির একাধিক অভ্যন্তরীণ সূত্র এবং সিনিয়র কর্মচারী এই প্রতিবেদকের কাছে সরাসরি তথ্য ও নথিপত্র হস্তান্তর করেছেন। একাধিক কর্মকর্তা-কর্মচারীরা বলেন “আমরা চাই, পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। ফারুকুল ইসলাম ফাহাদ, এম এম মজিবুর রহমান ও রনির মতো কর্মকর্তাদের শাস্তি না হলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও দেশের জ্বালানি নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৪ মাস পর বিএনপির সদস্যপদ ফিরে পেলেন আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার:  প্রায় চার মাস পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) স্থগিতাদেশ প্রত্যাহার ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আবু সুফিয়ান বলেন, দল এবং দেশের স্বার্থে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ। কোনো অপশক্তিই এই ঐক্য বিনষ্ট করতে পারবে না। দেশের জনগণ এখন বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় আছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন লিপু বলেন, আবু সুফিয়ানের এই স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে চলতি বছরের ১ সেপ্টেম্বর আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার প্রাথমিক

আরও পড়ুন
language Change