তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

যোগসাজশে ব্যাংকের একাধিক কর্মকর্তা ও ঋণ গ্রহীতা ডিকে নিটওয়্যার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংকে বছরের পর বছর ধরে চলছে ঋণ জালিয়াতির মহোৎসব। আওয়ামী সরকারের ১৬ বছরে যে জালিয়াতি ভয়ংকর রূপ ধারন করেছিলো তা ৫ আগস্টের পরেও থেমে নেই। মর্টগেজ মূল্যের কয়েকগুণ বেশি ঋণ প্রদানসহ নামে-বেনামে শত শত কোটি টাকার ঋণ জালিয়াতি যেন ব্যাংকটির জন্য সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

একাধিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, আওয়ামী দোসর ও আর্থিক সহায়তাকারি ব্যবসায়িদের লুটপাট কার্যক্রম ৫ আগষ্টের পর কিছুটা কোনঠাসা হয়ে পড়লেও সম্প্রতি ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় আবারো সক্রিয় হয়ে উঠেছে তাদের ঋণ জালিয়াতি কার্যক্রম। ব্যাংকটির প্রিন্সিপাল শাখা, বিবি এভিনিও, গ্রীন রোড কর্পোরেটসহ বেশ কয়েকটি শাখায় ঋণ জালিয়াতি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এসব ঋণ সংক্রান্ত কাগজপত্রের তথ্যানুযায়ী, গ্রীন রোড কর্পোরেট শাখার গ্রাহক প্রতিষ্ঠান ডিকে নিটওয়্যার লিমিটেডকে ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ বাবদ সর্বোচ্চ ২৩৩ কোটি ৭০ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। ডিকে নিটওয়্যারের ঋণ স্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, ব্যাংকের সাথে যোগসাজশে জালিয়াতির মাধমে প্রতিষ্ঠানটি মর্টগেজের কয়েকগুণ টাকা হাতিয়ে নিয়েছে। বৈদেশিক বাণিজ্যের সুবিধার সুযোগ নিয়ে বছরের পর বছর ধরে এই লুটপাট হয়ে আসছে। অবৈধ সুবিধা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানটি ।

নিজেদের সুবিধামত ভুয়া মাস্টার এলসি ও কন্ট্রাক্ট এর বিপরীতে ব্যাক টু ব্যাক সুবিধা গ্রহণ করে বিভিন্ন সাপ্লাইয়ারদের কাছ থেকে এক্সেসরিজ সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি ও টাকা পাচারের তথ্যও পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে ডিকে নিটওয়্যারের এসব ব্যাক টু ব্যাক এলসির ‘একসেপটেন্স বা ম্যাচুরিটি তারিখ’ গ্রীন রোড শাখা থেকে প্রদান করা হয়। এসব ভুয়া কন্ট্রাক্ট বা মাস্টার এলসির বিপরীতে কোন রপ্তানি না থাকায় পরবর্তিতে ডিমান্ড লোন সৃষ্টি করে সাপ্লাইয়ারদের পেমেন্ট করতে বাধ্য হয়েছে গ্রীন রোড শাখা। চলতি বছরের ৩১ মার্চ ডিকে’র ফান্ডেড ও নন-ফান্ডেড দায়সমুহ পর্যালোচনা করে দেখা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রথম ও দ্বিতীয় ডিমান্ড লোন যথাক্রমে ১১ কোটি ৯৯ লাখ ও ৩৩ কোটি ৪০ লাখ টাকা গ্রীন রোড শাখা পুনঃতফসিল করে দেয়। পরবর্তি সময় ঋণের কোনো টাকা পরিশোধ না করা সত্ত্বেও ব্যাংকটির এই শাখা ২০২৩ সালে প্রতিষ্ঠানটিকে আবারো ৭০ কোটি ২০ লাখ টাকার ডিমান্ড লোন মঞ্জুর করে। এর পরেও লোনের কোনো টাকা পরিশোধ করেনি ডিকে নিটওয়্যার। অভিযোগ রয়েছে, এই টাকাও ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকের একাধিক কর্মকর্তা ও ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানটি।

এখানেই থেমে থাকেনি লুটপাট। ২০২৪ সালে একই শাখা আবারো ৩ কোটি ২৭ লাখ টাকার ডিমান্ড লোন মঞ্জুর করে ডিকে নিটওয়্যারকে। এ পর্যন্ত কোনো টাকা পরিশোধ না করায় প্রথম ও দ্বিতীয় ডিমান্ড লোনের বর্তমান ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৩ কোটি ১ লাখ ও ৩৫ কোটি ৮৫ লাখ। এছাড়া ২০২৩ সালে মঞ্জুরীকৃত ডিমান্ড লোনের বর্তমান স্থিতি গিয়ে দাঁড়িয়েছে ৮০ কোটি ৭১ লাখ এবং ২০২৪ সালে মঞ্জুরীকৃত ডিমান্ড লোনে ঋণস্থিতি ৩ কোটি ৪৫ লাখ টাকা। এসব ডিমান্ড লোন থেকে গ্রীন রোড শাখা কোনো টাকাই আদায় করেনি বা করতে পারেনি।

এর বাইরেও ডিকে নিটওয়্যারের টার্ম লোন ৫৫ কোটি ৪৫ লাখ, পিসি লোন ৮ কোটি ৮০ লাখ, ওএপি ৯ কোটি ৯২ লাখ রয়েছে। এছাড়া কোভিড-১৯ প্রণোদনা ১ কোটি ৯৫ লাখ, স্যালারি লোন ১৭ লাখ, আইএফবিসি (বিটিবি) লোন ২ কোটি ৮১ লাখ টাকাসহ প্রতিষ্ঠানটির মোট বৈদেশিক দায় দাঁড়িয়েছে ২৩৩ কোটি ৭০ লাখ টাকা । এরমধ্যে ঋণ গ্রহীতা এই প্রতিষ্ঠানের কাছ থেকে শুধুমাত্র টার্মলোন বাবদ ৩ কোটি ১৫ লাখ টাকা আদায় করেছে অগ্রণী ব্যাংক।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট ব্যাংকের একজন কর্মকর্তা ডিকে’র ঋণ জালিয়াতির বিষয়টি স্বীকার করে বলেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাতেই এসব ঋণ প্রদান করা হয়েছে। তবে নামমাত্র মর্টগেজ থাকায় ঋণের শত শত কোটি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এত কিছুর পরেও ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানটি আরও লোন নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকসহ অগ্রণী ব্যাংকে দৌড়ঝাঁপ করছে বলেও জানান তিনি।

এসব বিষয়ে জানতে ডিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়ীদ একিউএম জাহিদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের পরিচয় পেয়ে ফোন লাইন কেটে দেন। ঋণ জালিয়াতি ও টাকা লুটপাটের বিষয়ে গ্রীন রোড কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মন্তব্যের জন্য হেড অফিসে যোগাযোগ করলে জনসংযোগ বিভাগে যোগাযোগ করতে বলা হয়। জনসংযোগ বিভাগের প্রধান ডিজিএম শাহনাজ চৌধুরী ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্যের জন্য কী কী বিষয়ে বক্তব্য চাওয়া হবে মর্মে একটি আবেদন দিতে বলেন এই প্রতিবেদককে। সে আবেদনের বেশ কিছুদিন অতিবাহিত হলেও এবং কয়েকবার জনসংযোগ বিভাগে যোগাযোগ করেও ব্যবস্থাপনা পরিচালকের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাচসাস’র নতুন সভাপতি দর্পণ, সম্পাদক রাহাত সাইফুল

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ। সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার সকাল থেকে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। বিপুল ভোটে দর্পণ ও রাহাত সাইফুল পরিষদ বিজয়ী হয়েছে। বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহসভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম কামাল, রুহুল

আরও পড়ুন
language Change