তারিখ লোড হচ্ছে...

নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প

যোগসাজশে ব্যাংকের একাধিক কর্মকর্তা ও ঋণ গ্রহীতা ডিকে নিটওয়্যার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংকে বছরের পর বছর ধরে চলছে ঋণ জালিয়াতির মহোৎসব। আওয়ামী সরকারের ১৬ বছরে যে জালিয়াতি ভয়ংকর রূপ ধারন করেছিলো তা ৫ আগস্টের পরেও থেমে নেই। মর্টগেজ মূল্যের কয়েকগুণ বেশি ঋণ প্রদানসহ নামে-বেনামে শত শত কোটি টাকার ঋণ জালিয়াতি যেন ব্যাংকটির জন্য সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

একাধিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, আওয়ামী দোসর ও আর্থিক সহায়তাকারি ব্যবসায়িদের লুটপাট কার্যক্রম ৫ আগষ্টের পর কিছুটা কোনঠাসা হয়ে পড়লেও সম্প্রতি ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় আবারো সক্রিয় হয়ে উঠেছে তাদের ঋণ জালিয়াতি কার্যক্রম। ব্যাংকটির প্রিন্সিপাল শাখা, বিবি এভিনিও, গ্রীন রোড কর্পোরেটসহ বেশ কয়েকটি শাখায় ঋণ জালিয়াতি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এসব ঋণ সংক্রান্ত কাগজপত্রের তথ্যানুযায়ী, গ্রীন রোড কর্পোরেট শাখার গ্রাহক প্রতিষ্ঠান ডিকে নিটওয়্যার লিমিটেডকে ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ বাবদ সর্বোচ্চ ২৩৩ কোটি ৭০ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। ডিকে নিটওয়্যারের ঋণ স্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, ব্যাংকের সাথে যোগসাজশে জালিয়াতির মাধমে প্রতিষ্ঠানটি মর্টগেজের কয়েকগুণ টাকা হাতিয়ে নিয়েছে। বৈদেশিক বাণিজ্যের সুবিধার সুযোগ নিয়ে বছরের পর বছর ধরে এই লুটপাট হয়ে আসছে। অবৈধ সুবিধা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানটি ।

নিজেদের সুবিধামত ভুয়া মাস্টার এলসি ও কন্ট্রাক্ট এর বিপরীতে ব্যাক টু ব্যাক সুবিধা গ্রহণ করে বিভিন্ন সাপ্লাইয়ারদের কাছ থেকে এক্সেসরিজ সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি ও টাকা পাচারের তথ্যও পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তাদের যোগসাজসে ডিকে নিটওয়্যারের এসব ব্যাক টু ব্যাক এলসির ‘একসেপটেন্স বা ম্যাচুরিটি তারিখ’ গ্রীন রোড শাখা থেকে প্রদান করা হয়। এসব ভুয়া কন্ট্রাক্ট বা মাস্টার এলসির বিপরীতে কোন রপ্তানি না থাকায় পরবর্তিতে ডিমান্ড লোন সৃষ্টি করে সাপ্লাইয়ারদের পেমেন্ট করতে বাধ্য হয়েছে গ্রীন রোড শাখা। চলতি বছরের ৩১ মার্চ ডিকে’র ফান্ডেড ও নন-ফান্ডেড দায়সমুহ পর্যালোচনা করে দেখা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রথম ও দ্বিতীয় ডিমান্ড লোন যথাক্রমে ১১ কোটি ৯৯ লাখ ও ৩৩ কোটি ৪০ লাখ টাকা গ্রীন রোড শাখা পুনঃতফসিল করে দেয়। পরবর্তি সময় ঋণের কোনো টাকা পরিশোধ না করা সত্ত্বেও ব্যাংকটির এই শাখা ২০২৩ সালে প্রতিষ্ঠানটিকে আবারো ৭০ কোটি ২০ লাখ টাকার ডিমান্ড লোন মঞ্জুর করে। এর পরেও লোনের কোনো টাকা পরিশোধ করেনি ডিকে নিটওয়্যার। অভিযোগ রয়েছে, এই টাকাও ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকের একাধিক কর্মকর্তা ও ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানটি।

এখানেই থেমে থাকেনি লুটপাট। ২০২৪ সালে একই শাখা আবারো ৩ কোটি ২৭ লাখ টাকার ডিমান্ড লোন মঞ্জুর করে ডিকে নিটওয়্যারকে। এ পর্যন্ত কোনো টাকা পরিশোধ না করায় প্রথম ও দ্বিতীয় ডিমান্ড লোনের বর্তমান ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৩ কোটি ১ লাখ ও ৩৫ কোটি ৮৫ লাখ। এছাড়া ২০২৩ সালে মঞ্জুরীকৃত ডিমান্ড লোনের বর্তমান স্থিতি গিয়ে দাঁড়িয়েছে ৮০ কোটি ৭১ লাখ এবং ২০২৪ সালে মঞ্জুরীকৃত ডিমান্ড লোনে ঋণস্থিতি ৩ কোটি ৪৫ লাখ টাকা। এসব ডিমান্ড লোন থেকে গ্রীন রোড শাখা কোনো টাকাই আদায় করেনি বা করতে পারেনি।

এর বাইরেও ডিকে নিটওয়্যারের টার্ম লোন ৫৫ কোটি ৪৫ লাখ, পিসি লোন ৮ কোটি ৮০ লাখ, ওএপি ৯ কোটি ৯২ লাখ রয়েছে। এছাড়া কোভিড-১৯ প্রণোদনা ১ কোটি ৯৫ লাখ, স্যালারি লোন ১৭ লাখ, আইএফবিসি (বিটিবি) লোন ২ কোটি ৮১ লাখ টাকাসহ প্রতিষ্ঠানটির মোট বৈদেশিক দায় দাঁড়িয়েছে ২৩৩ কোটি ৭০ লাখ টাকা । এরমধ্যে ঋণ গ্রহীতা এই প্রতিষ্ঠানের কাছ থেকে শুধুমাত্র টার্মলোন বাবদ ৩ কোটি ১৫ লাখ টাকা আদায় করেছে অগ্রণী ব্যাংক।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট ব্যাংকের একজন কর্মকর্তা ডিকে’র ঋণ জালিয়াতির বিষয়টি স্বীকার করে বলেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাতেই এসব ঋণ প্রদান করা হয়েছে। তবে নামমাত্র মর্টগেজ থাকায় ঋণের শত শত কোটি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এত কিছুর পরেও ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানটি আরও লোন নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকসহ অগ্রণী ব্যাংকে দৌড়ঝাঁপ করছে বলেও জানান তিনি।

এসব বিষয়ে জানতে ডিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়ীদ একিউএম জাহিদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের পরিচয় পেয়ে ফোন লাইন কেটে দেন। ঋণ জালিয়াতি ও টাকা লুটপাটের বিষয়ে গ্রীন রোড কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মন্তব্যের জন্য হেড অফিসে যোগাযোগ করলে জনসংযোগ বিভাগে যোগাযোগ করতে বলা হয়। জনসংযোগ বিভাগের প্রধান ডিজিএম শাহনাজ চৌধুরী ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্যের জন্য কী কী বিষয়ে বক্তব্য চাওয়া হবে মর্মে একটি আবেদন দিতে বলেন এই প্রতিবেদককে। সে আবেদনের বেশ কিছুদিন অতিবাহিত হলেও এবং কয়েকবার জনসংযোগ বিভাগে যোগাযোগ করেও ব্যবস্থাপনা পরিচালকের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস।

বরগুনায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

হাফিজ খান,বরিশাল ব্যুরোঃ স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ এই স্লোগান কে সামনে রেখে অদ্য ৭ এপ্রিল ২০২৬ ইংরেজি তারিখ বেলা ১১ টায় সিভিল সার্জন এর হলরুমে বরগুনায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।বরগুনা জেলার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ এর সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের আয়োজনে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাক,আরডিওফ এবং জাগোনারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম খলিল,ব্রাক,আরডিএফ, জাগোনারী প্রতিনিধি,ডাক্তার,নার্স এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।আলোচনা সভায় উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করা হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে বরগুনা জেলার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন,স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রচার প্রচারণা করতে হবে । সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এক

আরও পড়ুন
language Change