তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতেও গুনতে হয় টাকা

পাঠক সংখ্যা
638

মোঃ সেকান্দর তুহিন- হাটহাজারী প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এবং আর্থিকভাবে অসচ্ছল লোকজনের কাছে একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বেসরকারি অন্যান্য হাসপাতালের তুলনায় ‘সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে’ তুলনামূলক কম খরচ হওয়ায় ডেলিভারিসহ অন্যান্য সেবা নিতে আসা লোকজনদের গুনতে হয় বকশিশ নামে হাজারের উপর টাকা। তাদের এ ভরসার ভিত এবার নড়েচড়ে বসছে। কারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি রোগী (নবজাতকের মাকে) সেবা পেতে বকশিশ, খুশি করতে গুনতে হয় দুই হাজার, তিন হাজার ও চার, পাঁচ হাজারের অধিক টাকা। শুধু তাই নয়, অন্যান্য রোগিকেও হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হওয়ার পর রিলিজ পাওয়ার সময় বকশিশের নামে ৫ শত থেকে শুরু করে কয়েক হাজার টাকা পরিশোধ করতে হয় রোগী ও তাদের স্বজনকে।

সরেজমিনে জানা যায়, উপজেলার মির্জাপুর বালুরটাল এলাকার মো. সামিরুদ্দিনের স্ত্রী নাসরিন সুলতানা নিশুর গত ১১অক্টোবর, মঙ্গলবার দিবাগত রাত দেড়টা নাগাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। বকশিশের নামে হাসপাতালের আয়া ও নার্সকে দিতে হয় ১৫শত টাকা। একই রাতে তিনটার দিকে নরমাল ডেলিভারিতে উত্তরমেখল জাফরাবাদ এলাকার মো. আবু ওসমানের স্ত্রী সামিরা জাহান ইভার কোলজুড়ে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তাকেও বকশিশের নামে গুনতে হয় দুই হাজার টাকা। শুধু তাই নয়, ওইরাতে গহিরা ফতেনগর এলাকার মো. মহিউদ্দিনের স্ত্রী রিমা আক্তারের নরমাল ডেলিভারিতেও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তার কাছ থেকেও হাসপাতালের আয়া ও নার্সরা বকশিশের নামে ২ হাজার টাকা নেয়। পরে বিষয়টা জানাজানি হলে রিমা আক্তারকে ঐ ২ হাজার টাকা ফেরত দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুরজিৎ দত্তকে মুঠোফোনে পাওয়া যায়নি।

এদিকে ১২অক্টোবর, বুধবার বেলা ১২টায় স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব খন্দকার জাকির হোসেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।নরমাল ডেলিভারিতে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টাকা তো নেওয়ার কথা না! ওষুধপত্র যা দেওয়ার এখান থেকে দেওয়া হয়। যেগুলো ওষুধ এখানে নাই, সেগুলো বাইরে থেকে আনা হয় সে ক্ষেত্রে হয়তো টাকা পয়সা নিতে পারে। তবে সরকারি হাসপাতালে কোন ফি দিতে হয় না। ডেলিভারি রোগীর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টা কেউ যদি লিখিত অভিযোগ জানায় আমরা তৎক্ষণিক ব্যবস্থা নিব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে লুট

মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে লুট

মানিকগঞ্জ সাংবাদদাতা: মানিকগঞ্জ ফিল্মি স্টাইলে দোকানের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই দোকান থেকে ২০/২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় দোকানের মালিক শুভ দাস ছুরিকাঘাতে আহত হন। আহত শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাত সাড়ে ১২ টার দিকে শুভ তার দোকানে কাজ করছিল। এসময় দুইজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে ২০/২২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে হাসপাতালে ভর্তি করে। এদিকে বেলা ১১টার দিকে ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকল দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করে স্বর্ণ ব্যবসায়ীরা।

আরও পড়ুন
language Change