তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক লডাঙ্গায় জমি নিয়ে বিরোধ- চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ১ জন নিহত বিলভাতিয়া বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কেশবপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাকমার বসতঘর পুড়ে ছাই ময়মনসিংহে সরকারি কর্মচারীদের ‘বেগম পাড়া’ শরণখোলায় আওয়ামিলীগ বাড়িতে চুরির চেষ্টা রামগড়ের বিসিবির সাধারন পরিষদের কাউন্সিলর মনোনীত মন্দিরের দেয়াল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ কো-অর্ডিনেটর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিবেদিতপ্রাণ - মুশফিকুর সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এজিএম সালমা আক্তার অগ্রণী ব্যাংক শান্তিনগর শাখা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ হর হামেশাই উঠছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঋণ প্রদানে নিয়ম লংঘন, অর্থ আত্মসাৎ, এবং জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলন। এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান করছে দুদক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ঋণ প্রদানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে অন্যতম। প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়করণের মাধ্যমে নিয়ম না মেনে ঋণ বিতরণ করা হয়েছে, যার ফলে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ১৯টি শাখা থেকে ৯০০ কোটি টাকার ঋণ বিতরণে অনিয়মের তথ্য পাওয়া যায় ।

এর ব্যতিক্রম হয়নি অগ্রণী ব্যাংক শান্তিনগর শাখায়। মেসার্স ঔশী এন্টারপ্রাইজ ৭১/৭২ আজিজ সুপার মার্কেট শাহবাগ ঢাকা, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শাজাহান হাওলাদার । তিনি উক্ত প্রতিষ্ঠানের নামে সিসি হাইপো ঋণের আবেদন করলে ১১ /৪/ ২০২২ ইং তারিখ প্রথম ঋণ আবেদনের মঞ্জুরী গৃহীত হয়। উক্ত ঋণটি প্রথম মন্জুরী কালীন শাখা প্রধান ছিলেন সালমা আক্তার, এজিএম অগ্রণী ব্যাংক শান্তিনগর শাখা। বর্তমানে উক্ত ঋণটি অনাদায়ী ( ১কোটি ৭.১৭) টাকা ,যা নবায়নযোগ্য নয় বলে জানা যায়। উপরোক্ত ঋণের বিষয়ে শাখা প্রধান সালাউদ্দিন মুন্সির কাছে জানতে চাইলে তিনি  বলেন, আমি, আমার ব্যাংক কর্তৃপক্ষ এবং উদ্ধতন কর্তৃপক্ষ নবায়ন না করার বিষয়ে ওয়াকিবহাল, এর বেশি কিছু বলতে পারছিনা।

সরেজমিন অনুসন্ধানে উঠে আসে , ঔশী এন্টারপ্রাইজ যার সত্তাধিকারী মোঃ শাহজাহান হাওলাদার , ৭১/৭২ আজিজ সুপার মার্কেট ঢাকা, এই ঠিকানায় উক্ত প্রতিষ্ঠার নামে কোন প্রতিষ্ঠান কখনো ছিলনা। উক্ত ঠিকানায় ইশা এন্টারপ্রাইজ (পাইকারি ও খুচরা বিক্রেতা ) যার স্বত্বাধিকারী মোঃ এমদাদ হোসেন ২০০৬ সাল থেকে অদ্যবদি ব্যাবসা চালিয়ে আসছে । যার সাথে উপরোক্ত ঔশী এন্টারপ্রাইজের কোন সম্পৃক্ততা বা মালিকানা নেই। ঋণ নবায়নের আবেদনের সাথে সংযুক্ত ট্রেড লাইসেন্স, দোকান ভাড়ার চুক্তিনামা,দোকানের মালিক সমুদয় বিষয় সঠিক নয় মর্মে সরেজমিনে জানা যায় । মিথ্যা, বানোয়াট কাগজপত্রের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ করে এজিএম সালমা আক্তার অবগত থাকার পরও কোটি টাকা ঋণ পান মেসার্স ঔশী এন্টারপ্রাইজ। বর্তমানে উক্ত ঋণটি খেলাপি ঋণের তালিকায় ,১ কোটি ৭.১৭ টাকা অনাদায়ী দেখানো হয়েছে। উক্ত বিষয়ে সালমা আক্তার, সাবেক শাখা প্রধান অগ্রণী ব্যাংক শান্তিনগর এর কাছে জানতে চাইলে, তিনি প্রতিবেদককে দুই ঘন্টা বসিয়ে রেখে দাম্ভিকতার সাথে বলেন,” এ বিষয়ে বক্তব্য দেবার প্রয়োজন নেই”। তথ্যসূত্রে উঠে আসে , অস্তিত্বহীন প্রতিষ্ঠান ঔশী এন্টারপ্রাইজ এর নামে অগ্রণী ব্যাংকের আগেও বিভিন্ন ব্যাংক থেকে একাধিক সিসি লোন নিয়েছেন। অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ উক্ত বিষয়টি গোপন রেখে তাকে কোটি টাকা ঋণ প্রদান করেন । বিধিবহির্ভুত ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের কড়া বিধি নিষেধ থাকলেও বর্ণিত কর্মকর্তা উক্ত বিধি অমান্য করে ঐশী এন্টারপ্রাইজ এর সাথে যোগাসাজোশে ঋণ প্রদান করেছেন বলে অনুসন্ধানে উঠে আসে। এরূপ বিধি বহির্ভুভাবে ঋণ প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচলিত নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও বিধান রয়েছে।

উক্ত বিষয়ে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ডেপুটি জেনারেল ম্যানেজার জোনাল অফিস ঢাকা উত্তর  বলেন ,আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছি, ঔশী এন্টারপ্রাইজ নামে কোন ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি । উক্ত ঠিকানায় এশা এন্টারপ্রাইজ নামে এমদাদ হোসেনের একটি দোকান চলমান এবং মূল মালিকের সাথে ভাড়াকৃত দোকান ২০০৬ সাল থেকে অদ্যবদি ব্যাবসা চালিয়ে আসছেন তিনি। ঔশী এন্টারপ্রাইজ নামে কোন ব্যবসা প্রতিষ্ঠান কখনোই এখানে ছিলনা বলে জানান এমদাদ হোসেন। ব্যাংক সংশ্লিষ্টরা বলেন, অস্তিত্বহীন প্রতিষ্ঠান,ভুয়া কাগজপত্রের মাধ্যমে যে সকল ঋণ প্রদান করা হয় এবং ঋণ প্রদানকারীসহ এসব অবৈধ কাজের সাথে যেসকল ব্যাংক কর্মকর্তা জড়িত সকলকেই আইনের আওতায় আনা উচিত।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী ‘জাতীয় ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন আজ (শনিবার)। এর আওতায় প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। মোট এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে টিকা খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।

আরও পড়ুন
language Change