তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংক্রমণ

আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংক্রমণ
পাঠক সংখ্যা
638

পটুয়াখালী জেলা সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকায় ডেঙ্গু রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেলে সেখানে মারাত্মক চিকিৎসা সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুর্বল অবকাঠামো, সীমিত চিকিৎসাসেবা এবং প্রশিক্ষিত জনবলের অভাব— সবমিলিয়ে উপকূলবর্তী এলাকাগুলো একটি বড় স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে পারে।

সম্প্রতি দক্ষিণ অঞ্চলের কয়েকটি উপকূলবর্তী জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। একই চিত্র যদি কলাপাড়ায় দেখা যায়, তাহলে স্থানীয় হাসপাতালগুলোতে শয্যা সংকট এবং পর্যাপ্ত ওষুধ বা প্রয়োজনীয় পরীক্ষার সুযোগ না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে বৃষ্টিপাত-পরবর্তী সময়ে। উপকূলবর্তী এলাকাগুলোর জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সমস্যার কারণে সেখানে এডিস মশার বিস্তার দ্রুত ঘটছে। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শও দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা বয়েজ ক্লাবের সভাপতি ডা. তৌফিকুল ইসলাম রনি বলেন, সম্প্রতি যে হারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, তাতে উপকূলের সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত। আমি প্রতিদিন কমবেশি অনেক ডেঙ্গু রোগী পাচ্ছি আমার চেম্বারে। এদের মধ্যে যাদের অবস্থা একটু আশঙ্কাজনক, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিই অথবা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু কুয়াকাটায় যে হাসপাতাল রয়েছে, এটি পরিপূর্ণ চালু থাকলে এই এলাকার মানুষ এখানেই চিকিৎসা নিতে পারতো।

স্থানীয় জেলে ছগির মাঝি বলেন, ডাক্তার বলেছেন আমার ছেলের নাকি ডেঙ্গু হয়েছে। এখন চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে নিয়ে যেতে বলছে। কারণ, কুয়াকাটা হাসপাতালে রোগী ভর্তি নেওয়া হয় না। আমি গরিব মানুষ, পটুয়াখালী গিয়ে ছেলের চিকিৎসা করাতে আমার খুব কষ্ট হবে। আমরা চাই কুয়াকাটা হাসপাতালটি যেন পুরোপুরি চালু করা হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জেএইচ খান লেলিন বলেন, ডেঙ্গু সংক্রমণ রোধে জরুরি ভিত্তিতে উপকূলীয় এলাকায় জনসচেতনতা বাড়ানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে চিকিৎসা সংকটে পড়বে লাখ লাখ উপকূলবাসী। এবং কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে উপকূলের সাধারণ মানুষ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খাগড়াছড়ির একমাত্র জুলাই শহিদ মোঃ মজিদ হোসেনের কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

খাগড়াছড়ির একমাত্র জুলাই শহিদ মোঃ মজিদ হোসেনের কবরে জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

খাগড়াছড়ি সংবাদদাতা: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার ইতিহাসে অনন্য বীর শহিদ মোঃ মজিদ হোসেনকে,যিনি একমাত্র ‘জুলাই শহিদ’ হিসেবে খাগড়াছড়ি গর্ব। মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল ০৯ ঘটিকায় রামগড় উপজেলার নাকাপা বাজারের পাশে পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই বীর শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তাঁর সঙ্গে ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব, আনসার, এনসিপিপিসহ সর্বস্তরের মানুষ। সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে কবরস্থানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। সকলেই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন শহিদ মজিদ হোসেনের আত্মত্যাগ ও দেশের প্রতি তাঁর অকুতোভয় ভালোবাসা। শহিদ মজিদ হোসেনের

আরও পড়ুন
language Change