তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন

রাজউকের ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

হাসিনা চলে গেলেও তার দোসর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭/১ এর ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ষুঘ বাণিজ্য ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায় রাজউকের জোন-৭/১ এর আওতাধীন ওয়ারী ও কদমতলি থানার বেশ কয়েকটি মৌজার দায়িত্বরত, এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন ওয়ারী যোগী নগর,মনির হোসেন লেন, বেগমগঞ্জ, স্বামিবাগ, বিসিসি রোড, টিপু সুলতান রোড, নারিন্দা, ধোলাইখাল-সহ বিভিন্ন এলাকায় একাধিক নির্মাণাধীন ভবনে মালিক’এর সঙ্গে যোগ সাজসে চলে তার এই ঘুষ বাণিজ্য, তথ্যসূত্রে জানা যায়, ভবন মালিক এর কাছে প্রথম পর্যায়ে নোটিশ পাঠিয়ে রাজউকে ডেকে পাঠান এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন। তিনি ভবন মালিকদের তাদের ভবন সম্পর্কিত নানা অনিয়ম তুলে ধরেন, যেমন বিধিমালার নিয়মানুযায়ী হচ্ছে না ভবনের ডেভিয়েশন, আউটডোর, ইনডোর স্ট্রাকচার, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ভবন তৈরী করার মত বিভিন্ন নিয়ম ভঙ্গের ইত্যাদি অভিযোগ আনেন। এসময় বিভিন্ন ভয়ভীতি উপস্থাপন করে ভবন মালিক থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। শুধু তাই নয় যে সকল ভবনে উচ্ছেদ পরিচালনা করা হয় সেই সকল উচ্ছেদকৃত নির্মাণাধীন ভবনগুলো থেকে মোটা অংকের ঘুষ নিয়ে এই জয়নাল আবেদিন ভবন মালিক’কে পরামর্শ দিয়ে থাকেন কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে রাখতে যাতে করে রাজউক পরবর্তীতে সময় কোনো প্রকার নোটিশ বা মোবাইল কোর্ট পরিচালনা না করতে পারে।

এছাড়া অনুমোদনহীন ভবন নির্মাণ করতে সহয়তা ও পরামর্শক হিসেবে আইনের ফাঁক ফোকর বুঝিয়ে দিয়ে ভবন মালিকদের আয়ত্ব করেন এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন। সম্প্রতি ৭৭/১ যোগীনগর ওয়ারী এলাকার জনৈক্য ভবন মালিক এনামুল ও সাদী রাজউক থেকে ৮ তলা অনুমোদন নিয়ে সেখানে গড়ে তুলেছেন সাড়ে এগারো তলা ভবন, ভবনটি যখন ৪তলা পর্যন্ত নির্মিত হয় তখন উল্লেখিত ভবনটিতে ২০/০২/২০২৩ইং তারিখে মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রাজউকের প্রশাসন পরিচালক, অতিরিক্ত দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মমিন উদ্দিন’এর নেতৃত্বে এদিন সাথে ছিলেন, রাজউক’এর ইমারত পরিদর্শক নাঈমুল ইসলাম ও রাজউকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করে নিজ দায়িত্বে এক মাসের মধ্যে ব্যক্তকৃত অংশ ভেঙে ফেলার মুচলেকা নেয়া হয়। কিন্তু তাতেও টনক নড়েনি ভবন মালিকে’র। বরং নিজ ইচ্ছে মতো নির্মাণা কাজ চালিয়ে যায় ভবন মালিক, এর মধ্যে নতুন ইমারত পরিদর্শক আসেন সোহাগ আহামেদ, তার সাথে ভবন মালিকের পরিচয় করিয়ে দেন ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন, কিছু দিনের মধ্যে তারও বদলি হয়ে যায়, এই ভবনের সমস্ত দায়িত্ব ছিলো শুরু থেকে ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এবং তার সহকারী সাইফুল ইসলামের, তবে ঘুষ বাণিজ্যের মাধ্যমে এর অনুমোদনে সহয়তা করেছিলেন ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন, জানা যায় যে উল্লেখিত ভবন মালিক থেকে জয়নাল আবেদিন তার সহকারী সাইফুল ইসলাম এর সহায়তায় বেশ ভালো অংকের লেনদেন করেন। এই ভবনের পাশের প্রতিবেশিরা, বিভিন্ন সময় অভিযোগ করেও, পায়নি রাজউক’এর কোন সহায়তা, সরেজমিন অনুসন্ধানে এই প্রতিবেদক গেলে, পাশের বাড়ির অভিযোগকারী বাসিন্দারা বলেন, রাজউক ইন্সপেক্টর জয়নাল আবেদিনের কাছে গেলে, বারবার বলে, চিঠি ইস্যু করা হয়েছে, মোবাইল কোড দেওয়া হবে, কিন্তু আদৌ দেওয়া হয়নি, নিয়মের বাইরে, ভবন নির্মান করতে ওই সময় কোন বাধা দেয়নি রাজউক, তৎকালীন আওয়ামী লীগের সরকারের রাজনীতির সঙ্গে ছিলেন ওই মালিকগণ, জয়নাল আবেদিনকে মোটা অংকের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন তারা, তাই পাশের লোকজনের অভিযোগ কোন ধরনের আমলে নেওয়া হয়নি।

এদিকে এমন আরো তথ্য অনুসন্ধানে পাওয়া যায় ওয়ারীর মনির হোসেন লেন এ চার ফিট রাস্তায় মাথা উচু করে দাড়িয়ে আছে ১০ তলা থেকে ৮ তলা ভবন, যার কৃষ্ণচূড়া ডেভেলপার কোম্পানির মালিক নাম জামাল, তার অফিস ১৫/এ মনির হোসেন লেন, এই ডেভলপার কোম্পানির বিজনেস করার নেই কনো লাইসেন্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তারা রিহাবের সদস্যও না, না আছে তাদের ডেভলপার বিজনেস করার জন্য রাজুকের লাইসেন্স ও যথাযথ অনুমোদন, তাহলে কোন ভিত্তিতে একটার পর একটা অবৈধ বিল্ডিং নির্মাণ করছে এবং এই বিজনেস চালিয়ে যাচ্ছেন, একের পর এক ভবন তৈরি করে যাচ্ছেন পুরান ঢাকার নারিন্দা ওয়ারী মনির হোসেন লেন ও পারিপার্শিক আরো অনেক অলিগলিতে, জানা যায় রাজউকের কিছু অসাধু কর্মকর্তার সহয়তায় গড়ে তুলছেন কৃষ্ণচূড়া ডেভেলপমেন্ট কোম্পানি নামের বেশ ক’টি ভবন, যা সম্পূর্ণ নকশা বহির্ভূত ও অনুমোদনহীন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে ৩১/এ স্বামীবাগ, করাতীটোলা, এলাকায় লক্ষ্মী বিল্ডার্স লিমিটেড’এর একটি বহুতল ভবন নির্মাণ করছেন, যা রাজউক নকশা বহির্ভূত, তাদের জিজ্ঞেস করলে জানা যায় সরেজমিনে ইন্সপেক্টর আসেন না, এর অনিয়মগুলো দেখেন না, এসময় দায়িত্বরত একজন বলেন, ইন্সপেক্টর জয়নাল আবেদিনের সাথে, অফিসের কথা হয়, ফলে ইন্সপেক্টর’কে আসতে হয় না আমাদের সাইটে।

এমন আরো একটি কোম্পানি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ৩৩, স্বামীবাগ লেন’এ ডেভেলপমেন্ট টেকনোলজি এন্ড আইডিএস লিমিটেড’এর একটি ভবন এর ৬ফিট রাস্তায়, আটতলা ভবন যা নির্মানাধীন রয়েছে। এই সমস্ত বিষয়ে, জিজ্ঞাসাবাদ করলে, ভবনের সাইট ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার জানান, ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন আর আসেন না আমরাই রাজউকে যেয়ে তার সাথে কথাবার্তা বলে আসি কারণ আমাদের সবকিছু ঠিক আছে, তাদের কাছে কিছু জানতে চাইলে তারা আমাদের বলেন রাজুকে আমাদের লোক আছে এবং ইন্সপেক্টর এর সাথেও আমাদের কথাবার্তা হয়, বিল্ডিং এর শত অনিয়ম থাকার পরেও, ইন্সপেক্টর তাদের কাজ চালিয়ে যেতে বলেন।

এমন আরো কয়েকটা ভবনের তথ্য অনুসন্ধান করতে গেলে চলে আসে নতুন নতুন কিছু তথ্য, এ সকল ভবন মালিকদের উপদেশ দিয়ে আসেন জয়নাল আবেদিন, তিনি পরামর্শ দিয়ে বলেন, আপনারা রিট করে রাখেন কোর্ট থেকে আমার সাথে সম্পর্ক থাকবে যাতে রাজউক আপনাদের কোন কিছু করতে না পারে। একই ধরনের উপদেশ দিয়ে থাকেন তার পরিচিত কিছু কিছু ভবন মালিকদের এবং ঘুষ গ্রহণ করে থাকেন। জয়নাল আবেদিনের এত কিছুর পেছনে তাকে সকল সহযোগিতা, করেন তার ডিপার্টমেন্ট জোন ৭/১ সরকারি অথরাইজার অফিসার আব্দুর রাজ্জাক তোহা, এই সকল ঘুষ বাণিজ্যের এর সহকারি এবং মূল নায়ক তিনিই, এই আব্দুর রাজ্জাক তোহা মোবাইল কোটে গেলেও চলে তার নানান ধরনের ঘুষ বাণিজ্য। আগে থেকেই লেনদেন করে রাখেন অনেক ভবনের মালিকদের সাথে, যে ভবন থেকে তাদের ঘুষ দেওয়া হয় সেই ভবনের তাদের আর মোবাইল কোট হয়না, এই বিষয়ে সাংবাদিক গেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইন্সপেক্টর জয়নাল আবেদিন জানান, এই সমস্ত ভবনে নোটিশ করা আছে। আমরা উচ্ছেদ অভিযান দিবো, তার কাছে থানার নোটিশের কপি দেখতে চাইলে, সেই বিষয়কে অবহেলা করে অন্য স্থান ত্যাগ করেন, তাকে একটা প্রশ্ন করলে সে অন্যটা উত্তর দেয় তার তাল-বাহানা চলতেই থাকে, কিন্তু আদৌ কি এই নকশা বহির্ভূত ভবনগুলোর আইনগত ব্যবস্থা নিয়েছেন, এমন সকল প্রশ্ন এড়িয়ে যান তিনি। প্লান পাস ছাড়াই তাদের কিছু অসাধু কর্মকর্তাদের, সহযোগিতা নিয়েই চলছে এমন ডেভলপারের বিজনেস, এতে লাভবান হচ্ছে অসাধু অফিসাররা, এতে লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়িরা, কিন্তু ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ, কখনো ভূমিকম্প কখনো অগ্নিকাণ্ড কখনো বাড়িতে ফাটল বা নড়ে যাওয়া, এসবের কোনরকমই দায়িত্ব তারা নিচ্ছেন না, মানুষকে তারা বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আবাসিক ভবনগুলো কমার্শিয়াল করে বিপদমুখী করে তুলছেন মানুষদের, কখনো নিমতলির মত ভয়াবহ অগ্নিকাণ্ডর কখনো বেলি রোডের মতো ভয়াবহ অগ্নিকাণ্ডের, কখনো রানা প্লাজারের মতো ধ্বসে যাওয়ার ভবনের ঘটনা তারা আমলে আনছেন না। এসব বিষয়ে ভবন মালিকদের কাছে জানতে চাইলে বলেন আমরা রাজউক’কে অফিসিয়ালি ম্যানেজ করে ও অবগত করে নির্মানাধীন কাজ চালিয়ে যাচ্ছি। বিগত ২৬/১২/২০২৪ ইং তারিখে ৭৬ বিসিসি রোড এ মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং ভবন মালিকের ব্যক্তকৃত অংশ ভেঙে ফেলে অপসারণ করা হয় এবং নিজ দায়িত্বে বাকি অংশ ভেঙে ফেলে এক মাসের মুচলেকা নেয়া হয় কিন্তু ভবন মালিক ক্ষমতার জোরে নিজের খেয়ালখুশি মত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন কাউকে তোয়াক্কা না করেই, রাজউকের ইন্সপেক্টর জয়নাল আবেদিনকে জানালে তিনি বলেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি অথচ সেই ভবনটি পুরোপুরি ঝুঁকিপূর্ণ এবং নিয়মবহির্ভূত প্ল্যান ছাড়াই, কে পি আই এরিয়া হয়েও গড়ে তুলছেন, এর কোন প্ল্যান নেই কোন ছাড়পত্র নেই কোন বিশেষ কমিটি থেকে অনুমোদন, কিন্তু গড়ে তুলছেন ভবনটি, রাজউকের সহকারি অফিসার জোন ৭/১ আব্দুর রাজ্জাক তোহা, এবং ইন্সপেক্টর জয়নাল আবেদিনের সহযোগিতায় বেআইনিভাবে গড়ে তুলছেন সেই ভবনটি, ঘুষ বাণিজ্য রাজউকে এখন একটা নিয়ম হয়ে গেছে, কিছু কিছু অফিসারদের দুদকের মামলাও রয়েছে, তাও তারা তাদের ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতীতে  বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯০

ঝিনাইগাতীতে  বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯০

মিজানুর রহমানঃ শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়ত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় উভয়পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, পূর্বঘোষিত ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করা হয়। সে অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনুষ্ঠানস্থলে হাজির হন। এরপর অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল আসেন। এ সময় তিনিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক সমানে সারিতে চেয়ার বসতে না পেরে হট্টগোল শুরু করেন। এরপর কথাকাটাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর

আরও পড়ুন
language Change