তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

বিআরটিএ সহকারী পরিচালক আজিজ-এর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

বিআরটিএ সহকারী পরিচালক আজিজ-এর বিরুদ্ধে অভিযোগের পাহাড়
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার জন্য একটি রুম ও অফিস বরাদ্ধ রাখা রয়েছে। এই রুমটি দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য বরাদ্ধ ছিল, সেই সময় থেকে আওয়ামী সিন্ডিকেটের নেতারা রুমটি ব্যবহার করতেন। সাম্প্রতিক সময়েও অফিস রুমটিতে শুয়ে বসে সময় কাটাচ্ছে বিআরটিএর আউটসোর্সিং এ কাজ করা আওয়ামী সিন্ডিকেটের সদস্যরা। বিষয়টি নিয়ে বিআরটিএর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। খোঁজ নিয়ে দেখা যায় উপদেষ্টার অফিস রুমটি ব্যক্তিগত কাজে পূর্বের ন্যায় ব্যবহার করছেন ওবায়দুল কাদেরর তিনজন বিশ্বস্ত সহচর। তারা হলেন, তানভীর হোসাইন, শাহিন হোসাইন ও মো. সোহেল। এদের সকল ধরণের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দিচ্ছে সংস্থাটির সহকারী পরিচালক (প্রশাসন) নবাব ফাহমে আজিজ খান।

৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে ১৬ বছর ধরে বিআরটিএতে রামরাজত্ব কায়েম করা কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দেওয়া শুরু করেছিল। তবে এই সব কর্মকর্তা-কর্মচারীদের সাবেক চেয়ারম্যান গৌতম চন্দ্র পালের মাধ্যমে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে আওয়ামী পন্থীদের ভগবান হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। গৌতম চন্দ্র পালকে বর্তমান সরকার ওএসডি করলে নতুন দায়িত্বে আসেন বিপ্লবী সরকারের এই চেয়ারম্যান মো. ইয়াছিন। তবে ৫ আগষ্টের পরে বিআরটিএর সেবা প্রশ্নবিদ্ধ করতে গণহারে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির কাজ শুরু করেন নবাব ফাহমে আজিজের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট। এছাড়াও সাম্প্রতিক সুপারিশ প্রাপ্ত ৩১ জন মোটরযান পরিদর্শকের নিয়োগে নবাবের নবাবীয়ানাও নিশ্চিত করেছেন দপ্তরটির একাধিক ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারীরা। তারা জানান বিআরটিএর মোটা অংকের ঘুষের টাকা আয়ের স্বপ্ন দেখিয়ে সংস্থাটিতে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের মোটরযান পরিদর্শক পদে সুপারিশপত্রে নাম উঠিয়ে নিজেকে ভগবানের চেয়ার বসিয়ে নেন নবাব ফাহমে আজিজ খান।

মোটরযান পরিদর্শক নিয়োগ ২০২৩ সালের ০৬ ফেব্রুয়ারী ০৫ নং নিয়োগ বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর মোটরযান পরিদর্শক (১০ম গ্রেড) নিয়োগের মৌখিক পরিক্ষার বোর্ড মেম্বার ছিলেন তৎসময়ের বিআরটিএর পরিচালক (প্রশাসন) আজিজুল ইসলাম। জনশ্রুতি আছে, ওবায়দুল কাদেরের ঘনিষ্ট সহচর হওয়ায় নবাব ফাহমে আজিজের প্রদান করা তালিকা অনুযায়ী নিয়োগের মৌখিক পরিক্ষার ফলাফল দিতে বাধ্য হয়েছিলেন তিনি। ফলে অনেকের কপাল খুলে যায়।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ৪৫ ব্যাচের মেধাবী ছাত্র মোহাম্মদ রানা প্রায় লক্ষাধিক টাকা বেতনে আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) এর উপ সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে কর্মরত আছেন। সাম্প্রতিক সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদোন্নতি প্রাপ্তির কথা রয়েছে। বিআরটিএর মোটরযান পরিদর্শক পদে অতিরিক্ত মাত্রায় ঘুষ গ্রহনের সুযোগ থাকায় ১৬ হাজার টাকা বেসিক বেতনের চাকরিতে যোগদান করতে মরিয়া হয়েছেন তিনি। হয়েছেন সুপারিশ প্রাপ্ত (রেজিষ্ট্রেশন নম্বর-০০০১৯০)। তার ঘনিষ্ট বন্ধু মোহাম্মদ মামুনুর রশীদ ২০২১ সালে মোটরযান পরিদর্শক পদে বিআরটিএতে যোগদান করে বর্তমানে কক্সবাজার সার্কেলে কর্মরত রয়েছেন। একই প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) এর উপ সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে কর্মরত আছেন মোটরযান পরিদর্শক পদে সুপারিশ প্রাপ্ত রাসন চাকমা (রেজিষ্ট্রেশন নম্বর- ০০০৭২০) । তবে পিছিয়ে নেই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড) শিমুল অধিকারী রেজিষ্ট্রেশন নং-৬০০০৪২। সিনিয়র পদে চাকরি থাকার পরেও ১০ গ্রেডের মোটরযান পরিদর্শক হতে চান তিনি।

তবে এই নিয়োগে হাল ছাড়তে নারাজ বিআরটিএর পরিবার সিন্ডিকেট। সংস্থাটির সদর কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল গাফফারের খালাতো ভাই বিআরটিএর মেহেরপুর সার্কেলে কর্মরত মেকানিক্যাল এসিস্ট্যান্ট জিয়াউর রহমান (পরিচিতি নম্বর-২০১৭৩২০১৩৫)। যার বিরুদ্ধে বছর দুয়েক আগে মোটা অংকের ঘুষের বিনিময়ে স্থানীয় গ্যারেজে তৈরি করা মোটরযানের অবৈধ রেজিষ্ট্রেশন প্রদান করার অভিযোগ প্রমাণিত হলে তৎকালিন চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সময়ে বিভাগীয় মামলা ও শাস্তি প্রদান করেন। এমন দুর্নীতিবাজরাও এবারের মোটরযান পরিদর্শক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে।

ঢাকা মেট্রো ৩ সার্কেলে কর্মরত মোটরযান পরিদর্শক রাশেদ মিলনের ছোটভাই সংস্থাটির দিনাজপুর সার্কেলে কর্মরত মেকানিক্যাল এসিস্ট্যান্ট খুলুদ হাসান ( রেজিষ্ট্রেশন নম্বর-৭০০০৪১), বগুড়া সার্কেলে কর্মরত অফিস সহকারী নজরুল ইসলামের ছেলে হাসিব ইসলাম হিমেল ( রেজিষ্ট্রেশন নম্বর-০০০০৯৭) সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এছাড়াও চট্টগ্রাম জেলা সার্কেলে কর্মরত মেকানিক্যাল এসিস্ট্যান্ট মো. মহিউদ্দিন ( রেজিষ্ট্রেশন নম্বর-০০০২৩৯) ২০২৫ সালের ২৩ জানুয়ারী প্রকাশিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ১৮.১২.২০২৪ তারিখের ৮০.০০.০০০০.৩০১ (গোপনীয়).১১.২৬৭২.২০২৪-৬৪ সংখ্যক স্বারকমূলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউট “জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক/পাওয়ার)” পদে ১০ম গ্রেড এ সুপারিশকৃত হয়ে কুমিল্লা পলিটেকনিক ইন্সস্টিটিউট এ পদায়ন হয় তবে সেখানে ঘুষ বাণিজ্যের কোন সুযোগ না থাকায় সেখানে যোগদান করেননি তিনি।

এছাড়াও উক্ত মোটরযান পরিদর্শক পদে সুপারিশ প্রাপ্ত হওয়া জনৈক মোহাম্মদ হালিমের পুত্র জিহছান (রেজিষ্ট্রেশন নম্বর-০০১০৪১) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলাফল প্রকাশিত না হওয়ার সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে মোটরযান পরিদর্শক পদে নিয়োগের আবেদন করেছিলেন। এই বিষয়ে ১০ মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) বরাবরে জাল জালিয়াতির বিষয়ে আবেদন করেন সুপারিশ পত্র থেকে বাদ পড়া আব্দুল্লাহ আল মাহমুদ, হামিদ আকন্দ রবিন, শেফায়েত উল্লাহ, রুহুল আমিনসহ অনেকে। এই ঘটনা তদন্তপূর্বক সত্যতা পাওয়ায় আজ ১৭ মার্চ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নম্বর- ৮০.০০.০০০০.৩০১ (গোপনীয়) ১১.২৬৫০, ২০২৪-৪৮ সংখ্যক স্বারকে মো. জিহছান (রেজিষ্ট্রেশন নম্বর-০০১০৪১) বাতিল করে পিএসসি। এইসব নিয়োগের সাথে নবাব ফাহমে আজিজ ও আওয়ামী সিন্ডিকেটের একটি যোগসাজশ রয়েছে বলে সুত্রে প্রকাশ।

মোটরযান পরিদর্শক পদে নিয়োগে আবেদন করা বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই নিয়োগের বিষয় গুলো নবাব ফাহমে আজিজ খান নিয়ন্ত্রণ করতেন। মোটা অংকের ঘুষের বিনিময়ে আওয়ামীলীগ সরকারের আমলে এই নিয়োগ কার্যক্রম হয়েছে। ফলে এই নিয়োগে অনেক মেধাবীরা বাদ পড়েছেন। বিআরটিএর দীর্ঘ দিনের পরিবার তন্ত্র বাস্তবায়নে এবারও জয়জয়কার।

বিআরটিএর সূত্র বলছে, সংস্থাটি গঠনের পর থেকে সাবেক পরিচালক (ইঞ্জিঃ) আশরাফুজ্জামান, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এনায়েত হোসেন মন্টু, আব্দুল জলিল ও মোটরযান পরিদর্শক আব্দুল বারীগংদের পরিবারতন্ত্রের মধ্যে দিয়ে বিআরটিএতে নিয়োগ কার্যক্রম হতো। ২৪ শের আন্দোলনের পরেও বিআরটিএর পরিবার তন্ত্র বহাল রয়েছে। কোন ধরণের সংস্কার না করে আওয়ামীলীগ সরকারের সেই নিয়োগ বাস্তবায়িত হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

উপদেষ্টার অফিস রুমে শুয়ে বসে
সময় কাটানো ব্যক্তিরা কি করেন : সাম্প্রতিক সময়ে বিআরটিএর বেশ কয়েকটি বদলিতে অনিয়ম হওয়ার বিষয়টি সংস্থাটির কর্মকর্তা-কর্মচারিদের মুখে মুখে। এই সকল ব্যক্তিরা শুধু নয় নবাব ফাহমে আজিজ খান সহকারী পরিচালক (প্রশাসন) দায়িত্ব পাওয়ার পর থেকে বিআরটিএর বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করেন তাঁরা। মো. সোহেল বিভিন্ন সার্কেল অফিস থেকে নবাব এর নামে মাসিক মাসোয়ারা আদায় করেন। এছাড়াও বদলি বাণিজ্যের টাকা গ্রহণ ও বিতরণের জন্য মো. সোহেল ও শাহিন হোসেনকে ব্যবহার করতেন তিনি। ৫ আগষ্টের পরেও বিআরটিএর নোয়াখালী সিন্ডিকেটের আওয়ামী পন্থিদের পছন্দের সার্কেলে বদলি করার জন্য বিভিন্ন স্থানে মিটিং ও দেন দরবার চালাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

ড্রাইভিং লাইসেন্স জালিয়াতি :

৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পরে মোটা অংকের ঘুষের বিনিময়ে জাল ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়েছে বিআরটিএর বেশ কয়েকটি সার্কেল অফিস থেকে। বিআরটিএর কাছে তথ্য থাকলেও কোন ধরণের ব্যবস্থা নেয়নি সংস্থাটি। ৫ লক্ষের অধিক গ্রাহককে সরকার যেখানে স্মাট কার্ড প্রিন্ট দিতে ব্যর্থ হচ্ছে সেখানে নবাব ফাহমে আজিজ খানের নের্তৃত্বে জাল ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়ে চলে গেছে একটি সিন্ডিকেটের হাতে। সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরর বিশ্বস্ত সহচর মাগুরা জেলা আওয়ামীলীগের নেতা জাহিদুল রেজা ও নবাব ফাহমে আজিজের নের্তৃত্বে চলেছে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির হিড়িক।

ফাহমে আজিজ সিন্ডিকেটের করা বান্দরবান সার্কেলের জাল লাইসেন্স :

রেফারেন্স নং- BANP23046, BAMP1305478, BAMP1298995, BAMP1304972, BANP1300253, BANP1309028, BANP1311906, BANP1321619, BANP1321316, BANP1321419, BANP1306761, BANP1309609, BANP1307331, BANP1322856, BANP1315791, BANP1319879, BANP1316281, BANP1311026, BANP1307231, BNB2308NP112, BNB2308NP120, BNB2308NP106, BNB2308NP115, BNB2308NP104, BNB2308NP108, BNB2308NP105, BNB2308NP111, BNB2308NP110, BNB2308NP127, BNB2308NP125, BNB2308NP107, BNB2407NP118 নং লাইসেন্স গুলো জাল জালিয়াতির মাধ্যমে করেছেন বলে জানা যায়।

 

বরিশাল অফিসের জাল লাইসেন্স :

রেফারেন্স নম্বর- BSNP51009/21 PARVES MIAH, BSNP67003/21 MASUM MIA, BSNP50933/21 Tamimul Ihsan, BSNP68030/21 MD ZAKIR HOSSEN, BSNP51300/21 ANWAR HUSSAIN, BSNP68301/21 MUKTADIR AHMED, BSNP52007/21 MD MAMUN AHMED, BSNP53601/21 MD FOYSAL MAHMUD, BSNP69040/21 MAHBUB ALAM, BSNP53010/21 AHMED HOSSAIN, BSNP52159/21 OMAR BHUIYAN, BSNP50026/21 SYED ZAKARIA AHMED, BSNP50698/21 SHIFUR RAHMAN SHIPO, BSNP5960/21 MOHAMMED HABIBUR RAHMAN, BSTP31879/21 Shakibul Azam, BSNP51909/21 Muhibur Rahman, BSNP49608/21 MD RASHED, BSNP50481/21 FAYSAL AHMAD, BSP39016/21 Khaled Khan, BSTP36017/21 Shah Jamal Hussain, BSTP36003/21 Shahid Hasan, BSNP59061/21 HARIS ALI MD, BSNP50260/21 MD MIJANUR RAHMAN, BSNP50093/21 MD MASUD RANA
অভিযোগের বিষয়ে নবাব ফাহমে আজিজ খানের সাথে কথা হলে তিনি উল্লেখিত সব অভিযোগ অস্বীকার করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো অফিস করছেন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মাঝেই সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যার বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।  তিনি আরও বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে

আরও পড়ুন
language Change