তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

নারী ও শিশু নির্যাতনে ঘটনায় দ্রুত, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিপিসির উদ্বেগ

নারী ও শিশু নির্যাতনে ঘটনায় দ্রুত, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিপিসির উদ্বেগ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক কোয়ালিশন (বিপিসি)। একই সাথে জরুরি রাষ্ট্রীয়, সামাজিক ও নাগরিক পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানিয়েছে বিপিসি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলে, নারী ও শিশুর প্রতি সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই কোথাও না কোথাও সংঘটিত হচ্ছে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন ও হত্যার মতো নৃশংস অপরাধ। বিশেষ উদ্বেগের বিষয় হলো, কিছু ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা কেবল ভুক্তভোগী নারীর নয়- তার পুরো পরিবার ও সমাজের মর্যাদাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থা একটি সভ্য সমাজের জন্য চরম লজ্জা ও অনুতাপের বিষয়।

এতে বলা হয়, আমরা বাংলাদেশ পাবলিক কোয়ালিশন ও উদ্বিগ্ন নাগরিকরা- এ ধরনের সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নারীর সম্মান, সম্ভ্রম ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে একযোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।আমরা নিম্নলিখিত দাবি ও করণীয়গুলো উত্থাপন করছি :

১. রাষ্ট্রীয় উদ্যোগ : নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল কার্যকর করতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধর্ষণ বা নিপীড়নের ভিডিও দ্রুত সরিয়ে ফেলা, অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে সাইবার গোয়েন্দা ইউনিট শক্তিশালী করা জরুরি। ভুক্তভোগী নারী, শিশু ও তাদের পরিবারের সম্মান, গোপনীয়তা, নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি মানবিক সহায়তা ও সুরক্ষা কাঠামো গড়ে তোলা হোক। মানসিক স্বাস্থ্য সেবা, আইনি সহায়তা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসন, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

২. সামাজিক-সাংস্কৃতিক পদক্ষেপ : পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমে নারী-পুরুষ সমতা, সম্মান, সহমর্মিতা ও মানবিকতার চর্চা জোরদার করতে হবে। মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় প্ল্যাটফর্মগুলোতে মানবিক ও নৈতিক শিক্ষার বয়ান নিয়মিত প্রচার করার আহ্বান জানাচ্ছি।

৩. নাগরিক সমাজ ও গণমাধ্যমের করণীয়: সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতি আমাদের অনুরোধ- ভিকটিমের পরিচয় ও সম্মান রক্ষা করুন; তাদের ব্যক্তিগত দুর্ভোগ যেন আরেকবার গণমাধ্যমের মাধ্যমে যেন পুনঃনিপীড়নে পরিণত না হয়। সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কুল-কলেজে আলোচনা, নাটক, ক্যাম্পেইন ও কাউন্সেলিং চালু করতে হবে। যুবসমাজকে এ বিষয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ পাবলিক কোয়ালিশন মনে করে, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্র, সমাজ ও নাগরিকদের সম্মিলিত প্রতিরোধই একমাত্র পথ। এই দায়িত্ব এড়ানো আমাদের কারো পক্ষে সম্ভব নয়। আমরা আবারও বলছি- ভুক্তভোগী নারীর সম্মান রক্ষা হোক, অপরাধীর বিচার হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারির মৃত্যু

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারির মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত (২২) এক ছিনতাইকারির মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সকালে হাবিব নামে এক লোক তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এসময় স্টেশন রোড এলাকায় পৌঁছলে ৩-৪ জন ছিনতাইকারি তাদের পথরোধ করে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে সনাক্ত করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এসময় উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে ওই ছিনতাইকারিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আটক ছিনতাইকারি অসুস্থ হয়ে পরলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব

আরও পড়ুন
language Change