তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য

মাসুদ আলমের নামে ৩০০ কোটি টাকার ফ্রিল্যান্সিং প্রকল্প বাতিল 

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদক :

আওয়ামী লীগ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজন মাসুদ আলমের প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের নামে ৩০০ কোটি টাকার ফ্রিল্যান্সিং শেখানোর কাজ বাতিল করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

রবিবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে প্রশিক্ষণ দেয়ার প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব উত্থাপিত হয়। আওয়ামী লীগের সাবেক যুব প্রতিমন্ত্রীর সঙ্গে মাসুদ আলমের সরাসরি ঘনিষ্ঠতার বিষয়টি জানাজানি হলে ক্রয় কমিটি মাসুদের ফাইল ফিরিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন জাতীয় দৈনিক প্রথম আলোর অনলাইনে ‘ফ্রিল্যান্সিং শেখানোর কাজ পাচ্ছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং, সুযোগ পাবেন ২৮,৫০০ জন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যোগ্য প্রতিষ্ঠান রেখে অখ্যাত একটি প্রতিষ্ঠানকে ৩০০ কোটি টাকা মূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কাজ দেয়ার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কথিত আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের মালিক মাসুদ আলম ওরফে মাসুদ অভি। ২০২৩ সালের ২৩ নভেম্বর মাছরাঙা টেলিভিশনে রাঙা সকাল নামের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে মাসুদ জানান, তিনি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ১৯৯১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন মাসুদ। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার বড়। সাক্ষাৎকারে মাসুদ বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। আমার বাবা আজাহার উদ্দিন আওয়ামী লীগ করতেন বলে তখন তিনি পালিয়ে যান। তখন আমি সংসারের হাল ধরি। ফলে প্রাইমারি স্কুলের পড়াশোনাও শেষ করতে পারিনি।
মাছরাঙা টেলিভিশনে সাক্ষাৎকারে নিজের সম্পর্কে যা বলেছেন মাসুদ আলম :
গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনেও আলোচনায় এসেছিলেন মাসুদ আলম। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার দুই দিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১) বস্তাভর্তি টাকাসহ আটক হন মাসুদ আলম। ওই দিন বিকাল সাড়ে ৩টায় উত্তরায় আব্দুল্লাহপুরের হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটি।

এসময় গাড়ির ভেতরে এক বস্তা (আড়াই কোটি) টাকাসহ মাসুদ আলম নামের ওই ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। তিনি নিজেকে প্রমিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর পরিচয় দেন। এই বিষয়টি সেদিন দেশের সব গণমাধ্যমে প্রকাশ হয়েছিল।
সম্প্রতি ইউটিউবে মাছরাঙা টিভির প্রচারিত সাক্ষাৎকারের সঙ্গে ডেসক্রিপশনে দেয়া তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে, এই মাসুদই সেই মাসুদ। ডেসক্রিপশনে লেখা আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কাজের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখায় মাসুদ আলম ‘স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩’ এ ভূষিত হয়েছেন। জাতীয় পর্যায়ে ‘সাধারণ-বেসরকারি’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন।

মাসুদ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি ‘প্রমিজ আইটি সলিউশন’, ‘ফটোফিক্সা’, ও ‘ক্লিক দ্যা ফটো’সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

মাসুদ আলম গত বছর যুব সমাজের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ যুব কাউন্সিলের’ সভাপতি পদে বিজয়ী হয়েছেন। যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য ২০২২ সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ গ্রহণ করেন বলেও মাছরাঙার ডেসক্রিপশনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাসুদ আলম সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। তার মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রকল্পের কাজ করেছে মাসুদ আলমের প্রতিষ্ঠান। নিজ প্রতিষ্ঠান ছাড়া যুব মন্ত্রণালয়ের কাজ পেতে কমিশন বাণিজ্য করতেন তিনি।
রাসেলের আশীর্বাদে নিজের এলাকার উপজেলা পরিষদের নির্বাচন করতেও আগ্রহ প্রকাশ করেন মাসুদ আলম। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাকেরও আশীর্বাদ পেয়েছিলেন তিনি। তার সঙ্গেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া এবং নিজের নির্বাচনী পোস্টারে নাহিম রাজ্জাকের ছবি ব্যবহার করার বিষয়টিও মানুষের নজরে এসেছে। বিগত সরকারের আমলেও বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার কাজ করেছেন।

৩০০ কোটি টাকার ফ্রিল্যান্সিং কাজ পেতে যাওয়া মাসুদ আলমের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটের একটি স্ক্রিনশট আমাদের হাতে এসেছে। গত ৭ অক্টোবর সেই চ্যাটে তিনি লিখেছেন, ‘ভাই, আমার প্রোজেক্টগুলো সব বন্ধ হয়ে গেল। এখন তো অন্য কিছু করতে হবে। ব্যবসা-বাণিজ্য কোনো কিছুই গোছাতে পারছি না? নইলে তো আর ঢাকায় টিকতে পারবো না, এদিকে দুদক, সাংবাদিক, টিভি লেগেছে পেছনে।’

খোঁজ নিয়ে জানা গেছে, মাসুদ আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান।
মাসুদ আলমের কয়েকটি প্রতিষ্ঠান : মাসুদ আলমের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর অধিকাংশই তিনি প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রমিজ আইটি সল্যুশন লিমিটেড, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নগদ এক্সপ্রেস কুরিয়ার, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নগদহাট বাংলাদেশ লিমিটেড, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ই-টেলিকম, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রমিজ ইনফোটেক লিমিটেড, চেয়ারম্যান সোসাইটি ফর পিপুলস অ্যাডভান্সম্যান্ট, পরিচালক রিসদা বাংলাদেশ, স্বত্তাধিকারী মোড়াল লার্নিং ইনস্টিটিউট, ব্যবস্থাপনা সম্পাদক আজকের দৈনিক পত্রিকা, প্রতিষ্ঠাতা ক্লিক দ্যা ফটো ও ফটো ফিক্সা।

মাসুদ আলমের রাজনৈতিক পরিচয় : একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে “উপজেলা পরিষদের নির্বাচনে মাসুদ আলম আলোচনায় শীর্ষে” শিরোনামে প্রকাশিত সংবাদ নিজের রাজনৈতিক পরিচয় সম্পর্কে লিখেছেন মাসুদ আলম। বাংলাদেশের খবর নামের একটি অনলাইনেও তিনি একই নিউজের একাংশ প্রকাশ করেছেন। সেখানে মাসুদ আলম নিজের রাজনৈতিক পরিচয় সম্পর্কে লিখেছেন, ‘তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন সৈনিক। তিনি কখনো পদ পদবীর পিছনে ছুটেননি। পিছন থেকে আওয়ামীলীগের হয়ে কাজ করছেন।

জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনাতেই আস্থা’ নামক সোশ্যাল মিডিয়াতে পেজ (এমএসপিএম) সামরিক সচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালনা করে থাকেন।

এ সকল কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বেসরকারিভাবে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে জাতীয় পর্যায়ে ‘স্মার্ট বাংলাদেশ অ্যাওয়ার্ড’ ২০২৩ পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে গ্রহণ করেছেন। সারা বাংলাদেশে প্রায় ৩০ হাজারের ও অধিক কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখায় এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ ২০২২ পদক লাভ করেছেন। যা প্রধানমন্ত্রীর নিকট থেকে গ্রহণ করেন।

কর্মসংস্থান সৃষ্টিতে অসাধারণ অবদানের জন্য ‘জাতীয় যুব পুরস্কার ২০২৩’ লাভ করেছেন। যুব সমাজে উদ্যোক্তা তৈরিতে অবদান রাখায় ২০২২ সালে ঢাকা বিভাগে ‘শ্রেষ্ঠ আত্মকর্মী’ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পদক প্রাপ্ত হয়েছেন। তার বাবা আজাহার উদ্দিন বাংলাদেশ আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তার ছোট ভাই রাসেল আলম বাংলাদেশ ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী। মাসুদ আলম আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের আশীর্বাদ নিয়ে জনগণকে সাথে নিয়ে ভোটের মাঠে লড়াই করতে চান।’

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ক্রয় কমিটিতে প্রশিক্ষণ নিয়োগের প্রতিষ্ঠানবিষয়ক প্রস্তাব উপস্থাপনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী স্বাক্ষরিত সারসংক্ষেপে বলা হয়, ‘যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রস্তাবটি দেখেছেন, অনুমোদন করেছেন এবং ক্রয় কমিটিতে উত্থাপনের সম্মতি দিয়েছেন।’

২০২৩ সালে জাতীয় যুব কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন মাসুদ আলম :
এ বিষয়ে আওয়ামী লীগ সরকার আগেই একটি প্রকল্প নেয়, যা বহাল রাখছে অন্তর্বর্তী সরকারও। প্রকল্পটির নাম ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’। সম্পূর্ণ দেশীয় অর্থে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন বছর মেয়াদি।

গত ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্প প্রস্তাবটি অনুমোদন হয়েছিল। তিন বছর আগে ১৬ জেলার জন্য একই ধরনের আরেকটি পরীক্ষামূলক প্রকল্প সরকার বাস্তবায়ন করে। এটাও ছিল ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিন বছর মেয়াদি। পরীক্ষামূলক প্রকল্পের খরচ ছিল ৪৭ কোটি টাকা। সরকারের কাছে তথ্য রয়েছে এর আওতায় যারা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের ৬৪ শতাংশ বা ৮১৩ জন অর্থ উপার্জনের সঙ্গে সম্পৃক্ত। আর ২১ শতাংশ বিভিন্ন ধরনের চাকরি করছেন।

প্রশিক্ষণ দিতে প্রতি জেলায় ২৫টি কম্পিউটার ও হাইস্পিড ইন্টারনেট-সংবলিত দুটি ল্যাব স্থাপন করা হবে। প্রতিটি ল্যাবে প্রশিক্ষণের সুযোগ পাবেন ২৫ জন করে প্রশিক্ষণার্থী। একেক ব্যাচে ৫০ জন ভর্তি হতে পারবেন। তবে আবেদন করতে হবে অনলাইনে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস এবং তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। চূড়ান্ত করতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে। তিন মাসের প্রশিক্ষণকালে দৈনিক ভাতা মূলত ২০০ টাকা। তবে খাবারের জন্য প্রত্যেককে আরো ৩০০ টাকা দেয়া হবে।

ক্রয় কমিটিতে উপস্থাপিত তথ্যে দেখা যায়, দরপত্রে ২০টি প্রতিষ্ঠান অংশ নেয়। তবে গ্রহণযোগ্য (রেসপনসিভ) হয় ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, এসইও এক্সপেইট বাংলাদেশ লিমিটেড এবং নিউ হরাইজনস সিএলসি অব বাংলাদেশ। কারিগরি ও আর্থিক মূল্যায়ন যোগ করে প্রথম হয় ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘প্রশিক্ষণ দেয়ার প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবটি এদিন ক্রয় কমিটিতে ওঠার কথা। এটি দেশের জন্য একটি ভালো প্রকল্প। আমরা দেখেছি, আগে যে পরীক্ষামূলক প্রকল্প নেয়া হয়েছিল, ফল ভালো এসেছে। এ কারণেই নতুন প্রকল্পটি হাতে নেয়া হয়েছিল।’

এসব বিষয়ে জানতে মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কে বলেন, ‘৩০০ কোটি টাকার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কাজটি আজ কেন যেন বাদ দিয়েছে সরকার। তবে কেন বাদ দিয়েছে সে সম্পর্কে আমার ধারণা নেই।’

উপজেলা পরিষদের নির্বাচন করতেও আগ্রহ প্রকাশ করেন মাসুদ আলম :
আপনি আওয়ামী পরিবারের, আপনি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্যাশিয়ার ছিলেন বলে মানুষ বলেন এবং নিজে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আছেন বলেই কি সরকার এই প্রকল্প থেকে আপনার কোম্পানি বাদ দিলো? এমন প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘মানুষ তো কত কথাই বলবে। সব কথা সত্য না। আমি বর্তমানে যুব মন্ত্রণালয়ের একটি কাজ ১৬ জেলায় সাফল্যের সঙ্গে করছি। আইসিটি মন্ত্রণালয়ের ই-লার্নিংসহ আরো কিছু কাজ সঠিকভাবে করেছি। আমার বয়স ৩২ বছর। এই সময়ে সরকার হিসেবে শুধু আওয়ামী লীগকেই পেয়েছি। এর বাইরে আর তো কিছু ছিল না।’

দুদকে মাসুদ আলমের বিরুদ্ধে তদন্ত চলছে বলে যে অভিযোগ রয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুদুকে তদন্তর বিষয়টি মিথ্যা। গত মার্চে জাহিদ নামে একজন আমার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে বলে জেনেছিলাম। পরে খোঁজ নিয়ে জানলাম সেটা ভুয়া। এরপর একই ধরনের একটি অভিযোগ গত আগস্টে করেছে সামছুল নামের একজন। কিন্তু এটাও মিথ্যা। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যায়নি।’

মাসুদ আলম কতটুকু পড়াশোনা করেছেন? এমন প্রশ্ন করাতে আমতা আমতা করে তিনি বললেন, ‘এক সময় আমার সার্টিফিকেট দেখাবো। তবে আমি ইন্টারমিডিয়েট পাস করে এখন পূর্ব মাদারীপুর ডিগ্রি কলেজে ডিগ্রি করছি। মাছরাঙা টিভিতে গত বছর নভেম্বরে (১১ মাস আগে) সাক্ষাৎকারে চতুর্থ শ্রেণি পাস করার বিষয়টি মনে করিয়ে দিলে বলেন, সেটা তখনকর কথা। এখন আমি ডিগ্রিতে পড়ছি।’

গত ৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকাসহ মাসুদ আলমকে আটক করা হয়। ওইদিন (৭ আগস্ট) সব গণমাধ্যমের অনলাইন বিভাগে মাসুদের উদ্ধৃতি দিয়ে আড়াই কোটি টাকা উদ্ধারের সংবাদ প্রকাশ হয়েছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি ৭ নয়, ৮ আগস্টে ঘটেছিল। সেখানে মাত্র দেড় কোটি টাকা ছিল। সেটা আমার বেতনের টাকা। আমার অফিস স্টাফের বেতন দিতে হয় প্রায় ১ কোটি টাকা। ১৬ জেলায় ৬ লাখ করে বেতন দিতে হয়। এছাড়া আমার অফিস ভাড়া দিতে হয় ৩২ লাখ টাকা। সেদিন ছাত্ররা আমাকে গাড়িতে টাকাসহ আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছিল। সেনাবাহিনীর কাছে আমার টাকার এই হিসাব বুঝিয়ে দেয়াতে আমাকে ছেড়ে দিয়েছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভর্তি পরীক্ষায় বিনামূল্যে থাকা ও যাতায়াত ব্যবস্থা করল দূর্বার তারুণ্য

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন দুই লাখ ৫৬ শিক্ষার্থী। অভিভাবক ও শিক্ষার্থী এসময়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা পড়েন থাকা ও যাতায়াত ব্যবস্থা নিয়ে। সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে থাকা ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ১৬ মে(মঙ্গলবার) নগরীর হালিশহর বিডিআর মাঠে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু “ফ্রী বাস সার্ভিস” এর উদ্বোধন ঘোষণা করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। সামাজিক কাজে সবসময়ই আমাদের সহযোগিতা অব্যহত থাকে। এধরণের ইউনিক আইডিয়াগুলো বাস্তবায়নে অতীতেও আমরা দূর্বার তারুণ্য এর পাশে ছিলাম,এখনও আছি, ভবিষ্যতেও থাকব। চট্টগ্রামে আমরাই বোধহয়

আরও পড়ুন
language Change