তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

এবাদুলের মতো দুর্নীতিবাজরা এখনো বহাল তবিয়তে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

সৈরাচার আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম। তার প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালের ওষুধ রপ্তানির আড়ালে পাচার হয়েছে শত শত কোটি টাকা। পাচারকাণ্ড নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই দুবাই ও হংকংয়ে প্রতিষ্ঠা করেছেন তিনটি কোম্পানি। এতকিছুর পর এখনো ধরাছোঁয়ার বাইরে ফ্যাসিস্টের এই দোসর।

৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তন হলেও এবাদুলের দুর্নীতি চলছে আগের মতোই। যুগান্তরের অনুসন্ধানে তার অর্থ পাচার, বিদেশে কোম্পানি প্রতিষ্ঠা, চোরাকারবার, ব্যাংকের ঋণ জালিয়াতি ও পুঁজিবাজারে কারসাজির মতো ভয়াবহ দুর্নীতির দালিলিক প্রমাণ পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০১৬ সালের আগস্টে হংকংয়ের কলুন শহরে বিকন এশিয়া প্যাসিফিক লিমিটেড নামে একটি কোম্পানি খোলেন এবাদুল করিম। কোম্পানির ঠিকানা-ফ্ল্যাট নম্বর ২০০৪, ২০/এফ, বেল হাউস, ব্লক-এ, ৫২৫-৫৪৩, নাথান রোড, ইউ মা টি, কলুন হংকং। এই কোম্পানির নামে বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা হংকংয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সেখানে বিকন মেডিকেয়ার লিমিটেড নামে আরেকটি কোম্পানি রয়েছে তার। সংশ্লিষ্টরা জানান, এই কোম্পানির নামেই মূলত হংকংয়ে ওষুধ রপ্তানির আড়ালে গড়ে তুলেছেন চোরাকারবারের নেটওয়ার্ক। রপ্তানি করা ওষুধের অর্থ দেশে না এনে তিনি সেখানকার বিভিন্ন শহরে কোটি কোটি টাকার সম্পদ কিনেছেন। দেশ থেকে রপ্তানি পণ্যের অর্থ বাংলাদেশের কোনো ব্যাংকের হিসাবে নয়, জমা হয়েছে হংকংয়ের বিকন মেডিকেয়ার লিমিটেডের ব্যাংক হিসাবে।

অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়াই হংকংয়ে বিকন মেডিকেয়ার নামে কোম্পানিটি খোলা হয়েছে। বিকন মেডিকেয়ারের টাকা দিয়ে হংকংয়ের বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন এবাদুল করিম। এছাড়া আইটি খাতে তার প্রায় ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। বিকন ফার্মাসিউটিক্যালসের একটি সূত্রে জানা গেছে, এই প্রতিষ্ঠান থেকে শতকরা ৪০ ভাগ কম দামে ওষুধ কেনে হংকংয়ে এবাদুল করিমের প্রতিষ্ঠিত কোম্পানি বিকন মেডিকেয়ার লিমিটেড। পরে তারা হংকং থেকে ওই ওষুধ কম্বোডিয়া, লাওস, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও পূর্ব ইউরোপের দেশগুলোতে চড়া দামে রপ্তানি করে। আবার অনেক ওষুধ চোরাইপথেও বিভিন্ন দেশে পাঠানো হয়।

আরও জানা গেছে, হংকংয়ে বিকন ফার্মার রপ্তানি করা ওষুধের শতকরা ২৫ ভাগই ট্রানজিট হয়ে বিদেশে যায়। বৈধ উপায়ে ২৫ শতাংশ ওষুধ রপ্তানি করা হলেও শতকরা ৭৫ ভাগই বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হংকংয়ে পাঠানো হয়। বিকন মেডিকেয়ার ওই ওষুধ গ্রহণ করে বাজারজাত করে। হংকং থেকে অনলাইনের মাধ্যমেও বিশ্বের বিভিন্ন জায়গায় ওষুধ বিক্রি করা হয়। আর এ কাজের মাধ্যমে পণ্য ও অর্থ দুটিই পাচার হচ্ছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দুরারোগ্য ব্যাধি ক্যানসারসহ বিভিন্ন রোগ নিরাময়ে ২০০টির বেশি জেনেরিক ওষুধ ও ৬৫টি অনকোলজি পণ্য তৈরি করে বিকন। বিকন বাংলাদেশের প্রথম কোম্পানি যারা বিদেশে ক্যানসারের ওষুধ রপ্তানি শুরু করে। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল রপ্তানি করে প্রতিষ্ঠানটি। কিন্তু রপ্তানি আয়ের ওই অর্থ দেশে না এনে তা দুবাই ও হংকংয়ের আবাসনসহ বিভিন্ন ব্যবসা খাতে বিনিয়োগ করা হয়। রপ্তানি পণ্যের অর্থ গ্রহণ করেছে হংকংয়ের বিকন মেডিকেয়ার লিমিটেড, বিকন এশিয়া প্যাসিফিক লিমিটেড ও দুবাইয়ের বিকন গ্লোবাল অপারেশন্স (এফজেডসি)। এবাদুল করিমের মালিকানায় কোম্পানিগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। যদিও এক্ষেত্রে বিকনের সঙ্গে যেসব শেয়ারহোল্ডার আছেন, তাদের জালিয়াতির মাধ্যমে ডেভিডেন্ড বা লভ্যাংশ থেকে বঞ্চিত করা হচ্ছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকন মেডিকেয়ার লিমিটেড ওষুধ রপ্তানি করে যে লাভ করে, তা কোম্পানির পরিচালকের মধ্যে বণ্টন করা হয়। পরিচালকরা সবাই এবাদুল করিম পরিবারের সদস্য। কোম্পানির রপ্তানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে তা বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে পারছে না। হংকংয়ের বিকন মেডিকেয়ার লিমিটেড নামে কোম্পানিটি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে। এতে এবাদুল করিম ও পরিবারের অন্য সদস্যদের পরিচালক বানিয়েছেন। এই কোম্পানি থেকেও বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়। তবে সেখান থেকে অর্জিত লাভ শুধু এমডি ও পরিবারের সদস্যদের মধ্যে ভাগ হয়। এখানেও শেয়ারহোল্ডারদের বঞ্চিত রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিকনের এক কর্মকর্তা বলেছেন, বিকন ফার্মাসিউটিক্যালস কোম্পানি সরাসরি অর্থ পাচার ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত। বিকন ফার্মাসিউটিক্যালস একটি পাবলিক লিমিটেড কোম্পানি। তারা এটা করতে পারে না। তারা উৎপাদিত পণ্য রপ্তানিও করতে পারে না। কারণ ৮ হাজার ৩২২ জন শেয়ারহোল্ডার এই কোম্পানির মালিকানায় আছেন। তাদের মোট শেয়ারের পরিমাণ ২৩ কোটি ১০ লাখের অধিক। অথচ রপ্তানিবিষয়ক কোম্পানিটির মালিকানা শুধু এবাদুল করিম ও তার পরিবারের সদস্যরা। দুবাই ও হংকংয়ে এবাদুলের একটি কোম্পানি ফুড সাপ্লিমেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। সেখানে তাদের একটি ক্লিনিক ও একটি পুনর্বাসন কেন্দ্রও আছে। বাকিগুলো বিভিন্ন খাতের ব্যবসা । বিকন এশিয়া প্যাসিফিক লিমিটেড নামের কোম্পানি আসলে চোরাকারবার ও অর্থ পাচারের উদ্দেশেই খোলা হয়েছে। হংকংয়ের এইচএসবিসি ব্যাংকে খোলা কোম্পানির আর্থিক লেনদেনের বিবরণী থেকেও চোরাচালান ও অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে।

প্রাপ্ত নথিপত্রে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ব্যয়বহুল শহর দুবাইয়ে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবাদুল করিম। বিকন গ্লোবাল অপারেশন্স (এফজেডসি) নামে এই কোম্পানিটি দুবাই মেরিনাতে হোটেল ব্যবসায় বিপুল অঙ্কের অর্থ বিনিয়োাগ করেছে বলে জানা গেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দুবাইয়ের মাশরেক ব্যাংকে চিঠি পাঠালে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবাদুলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টও রয়েছে। ২০১৮ সালের রাতের ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবাদুল।

এসব বিষয়ে জানতে মোহাম্মদ এবাদুল করিমের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বক্তব্য জানতে এবাদুলের ছেলে ও বিকন ফার্মাসিউটিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা উলফাত করিমের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করে এ প্রতিবেদকের পরিচয় পেয়ে বলেন, নেটওয়ার্ক সমস্যায় আপনার কথা ভালো শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো বলতে বলতে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ প্রতিবেদক পুনরায় একাধিকবার কল করলেও তিনি আর রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজউকের ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক॥ হাসিনা চলে গেলেও তার দোসর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭/১ এর ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ষুঘ বাণিজ্য ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায় রাজউকের জোন-৭/১ এর আওতাধীন ওয়ারী ও কদমতলি থানার বেশ কয়েকটি মৌজার দায়িত্বরত, এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন ওয়ারী যোগী নগর,মনির হোসেন লেন, বেগমগঞ্জ, স্বামিবাগ, বিসিসি রোড, টিপু সুলতান রোড, নারিন্দা, ধোলাইখাল-সহ বিভিন্ন এলাকায় একাধিক নির্মাণাধীন ভবনে মালিক’এর সঙ্গে যোগ সাজসে চলে তার এই ঘুষ বাণিজ্য, তথ্যসূত্রে জানা যায়, ভবন মালিক এর কাছে প্রথম পর্যায়ে নোটিশ পাঠিয়ে রাজউকে ডেকে পাঠান এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন। তিনি ভবন মালিকদের তাদের ভবন সম্পর্কিত নানা অনিয়ম তুলে ধরেন, যেমন বিধিমালার নিয়মানুযায়ী হচ্ছে না ভবনের ডেভিয়েশন, আউটডোর, ইনডোর স্ট্রাকচার, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক

আরও পড়ুন
language Change