তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

জুলাই অভ্যুত্থানে নৃশংসতা

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে যে চিত্র উঠে এসেছে, তা এককথায় ভয়াবহ। শুক্রবার যুগান্তরের খবরে প্রকাশ-জুলাই অভ্যুত্থানে উত্তাল ও ভয়াবহ ৫ আগস্টের দিনটিতে রাজধানীর চানখাঁরপুল এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি চালায়।

অভিযোগপত্রে উঠে এসেছে, ঘটনাস্থলে উপস্থিত রমনা জোনের সাবেক এডিসির নির্দেশে পুলিশ শুয়ে, বসে, কখনো হাঁটু গেড়ে, কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করে। তাদের গুলিতে আন্দোলনকারীরা যখন শহীদ হচ্ছিলেন, তখন পুলিশ সদস্যরা উচ্চৈঃস্বরে উল্লাস করে বলছিলেন-‘গুলি লাগছে, লাগছে’, ‘শেষ’, ‘মরছে, মরছে’। এ মামলায় অন্যতম সাক্ষী কনস্টেবল অজয় ঘোষের কাছ থেকে জানা যায় এমন অনেক অজানা তথ্য।

জানা যায়, সেদিন ছাত্র-জনতার মিছিল আটকাতে চানখাঁরপুল এলাকায় পুলিশ ব্যারিকেড দেয়। তখন চাইনিজ রাইফেল হাতে অন্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন এই কনস্টেবলও। ঊর্ধ্বতনের নির্দেশ সত্ত্বেও তিনি অপ্রয়োজনে গুলি চালাতে অস্বীকার করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম আখতারুল ইসলাম কনস্টেবল অজয় ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হুমকি দেন। এরপরও কনস্টেবল অজয় ঘোষ আন্দোলনকারীদের ওপর গুলি না করলে তার কাছ থেকে চাইনিজ রাইফেলটি কেড়ে নিয়ে সেটি কনস্টেবল সুজন হোসেনের হাতে দিয়ে তাকে গুলির নির্দেশ দেন। এরপর কনস্টেবল সুজন সেই রাইফেল দিয়ে কখনো শুয়ে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেন। একইভাবে আখতারুল ইসলাম অন্য পুলিশ সদস্যদেরও হত্যাকাণ্ডে অংশগ্রহণের নির্দেশ দেন।

আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) সেদিনের মানবতাবিরোধী অপরাধের যে বর্ণনা উঠে এসেছে, তা কল্পকাহিনিকেও হার মানায়। আমরা স্তম্ভিত হয়ে যাই-শাসকগোষ্ঠী কতটা নৃশংস হলে জনতার ওপর এভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, প্রাণসংহারের পর করতে পারে বীভৎস উল্লাস। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকা যেসব অস্ত্র দেশের জনগণের সুরক্ষার জন্য ব্যবহার করার কথা, সেসব অস্ত্রই অবলীলায় ব্যবহার হয়েছে নিরীহ ও নিরস্ত্র মানুষের প্রাণসংহারে। বিরুদ্ধ মত ও সমালোচনা দমনে বিগত সরকার যে স্বৈরাচারী মনোভাবের প্রকাশ ঘটিয়েছে, তা ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে। গুম কমিশনের রিপোর্ট কিংবা জুলাই গণ-অভ্যুত্থানে চানখাঁরপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে যে ভয়াবহ বর্ণনা উঠে এসেছে, তা ক্রিমিনোলজির পাঠ্যে স্থান পাওয়ার মতো, সন্দেহ নেই।

বিগত সরকারের স্বৈরতান্ত্রিকতার মুখোশ উন্মোচন করলেই শুধু হবে না, সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করা জরুরি। আমাদের দেশে আইনি প্রক্রিয়া দীর্ঘ হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। তাই পরবর্তী নির্বাচিত সরকারের সময়ও যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্থাপিত এসব মামলা ও বিচার কার্যক্রমে ব্যত্যয় না ঘটে, অন্তর্বর্তী সরকারকে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও মনে করি আমরা। যাদের নির্দেশে জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, শুধু তাদেরই নয়, যারা নির্দেশ পালন করেছে, যথাযথ তদন্তপূর্বক তাদেরও দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে-এটাই প্রত্যাশা।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পবিত্র শবে বরাত ৭ মার্চ

দেশে আগামী ৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মহা. বশিরুল আলম। সভায় বশিরুল আলম জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) দিনগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৮ মার্চ (বুধবার)। সভায় তথ্য

আরও পড়ুন
language Change