তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা মোংলায় তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ব্যাংকিং নাকি ভয়ের সংস্কৃতি ইবিএলে এমডির স্বৈরতন্ত্র পল্টনে সাংবাদিকের অফিসে হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিমানের টয়লেটে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার সদরে আসাদুজ্জামানের উন্নয়ন এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আজ সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যা মামলার রায় ভোলা পুলিশের অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় চুপ থাকুন, না হলে সমস্যায় পড়বেন: হাসনাত আবদুল্লাহ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু সখীপুর প্রশাসনের আয়োজনেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ভোলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি ভোলাহাটে বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন রংপুরে বাকপ্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাচেষ্টা সুন্দরবনকে রক্ষা করতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনে বক্তারা শেরপুর-৩ আসনের নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন ঝিনাইগাতীতে বিরল লজ্জাবতী বানর উদ্ধার করল বন বিভাগ সিন্দুকছড়ি জোনে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অগ্রণীতে ‘বাশার' মামলার আসামি তবু এমডি পদের দৌড়ে এগিয়ে? যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দাম কত নামলো হাজির হননি নোরা ফাতেহি, সঞ্জয় দত্তকে তলব বেড়েই চলেছে হামের দাপট, ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু দুদকের জালে দুদক কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান অবশেষে হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর

১১ সংগঠন নিয়ে রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি

১১ সংগঠন নিয়ে রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে এক ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ করে একটি সতর্কীকরণ নোটিশ প্রকাশ করা হয়, যা দলটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

ভুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন অনুমোদিত নয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও উত্থাপন করা হয়।

এতে আরও বলা হয়, অনুমোদনহীন এসব সংগঠন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত বিএনপির ১১টি অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন হলো—
১. জাতীয়তাবাদী যুবদল
২. জাতীয়তাবাদী ছাত্রদল
৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
৪. জাতীয়তাবাদী শ্রমিক দল
৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল
৬. জাতীয়তাবাদী কৃষক দল
৭. জাতীয়তাবাদী মহিলা দল
৮. জাতীয়তাবাদী ওলামা দল
৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল
১০. জাতীয়তাবাদী তাঁতী দল
১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ওপরের তালিকা ছাড়া অন্য সব সংগঠন অননুমোদিত ও অবৈধ। একই সঙ্গে এসব সংগঠনের নামে কোনো পদ বা পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি প্রচার চালালে দল তা স্বীকার করবে না।

তবে দলটির কেন্দ্রীয় দপ্তর এ বিজ্ঞপ্তিকে ভুয়া আখ্যা দিয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘এই প্রেস বিজ্ঞপ্তিটি সঠিক নয়। এটি বিএনপির অনুমোদিত দপ্তর বা প্রচলিত কোনো মাধ্যমে প্রচারিত হয়নি। এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।’

সাধারণত বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়। এই ভুয়া বিজ্ঞপ্তিটি সে প্রক্রিয়া অনুসরণ করেনি।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে কয়েকজন ব্যক্তি এ বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন এবং কয়েকটি গণমাধ্যমে সেটি প্রকাশও পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সকলকে বিভ্রান্ত না হতে এবং যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা

বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল ফিতরের ছুটি এগিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় আজ সোমবার ০৯ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার ০৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার

আরও পড়ুন
language Change