তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

সরকার ও সরকার বিরোধীরা ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ও সংঘর্ষে লিপ্ত আছে।

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর আরো বলনে,দেশে সরকার ও সরকার বিরোধীরা ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত ও সংঘর্ষে লিপ্ত রয়েছে। গণতন্ত্রের অধীনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোন মূহুর্তে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ সংঘাত ও সংঘর্ষ বেঁধে যেতে পারে- একথার উল্লেখ করে তিনি বলেন, সংঘাত ও সংঘর্ষের কারণে জাতীয় জীবনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। তিনি বলেন, সংঘাতময় রাজনীতির কারণে মানবতা আজ ধ্বংসের মুখোমুখী। বর্তমানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে সংঘাতময় অবস্থা বিরাজ করছে।

রবিবার (২৩ অক্টোবর)ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সকাল এগারোটায় ইসলামী সমাজের উদ্যোগে “বাংলাদেশসহ বিশ্বব্যাপী সংঘাতময় রাজনীতি থেকে উত্তরণের উপায়”সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন

 

ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর আরো বলনে, দূর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য বিশ্বের মানুষের জীবনে বিপর্যয় সৃষ্টি করছে এবং ধর্মের নামেও সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিবাদী অপতৎপরতার বিস্তার ঘটছে। তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নামে রাজনৈতিক অংগনে চরম নৈরাজ্য চলছে। গণতন্ত্র জাতির মানুষকে বিভিন্ন দল-উপদলে বিভক্ত করে সংঘাত ও সংঘর্ষের পথে দেশবাসীকে ঠেলে দিয়েছে। মানব রচিত ব্যবস্থার সংঘাতময় রাজনীতি বিশ্বের মানুষকে দুনিয়ার জীবনে মহাবিপর্যয়ের মুখোমুখি করেছে এবং তাদের আখিরাতের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন এবং পরাশক্তি যুক্তরাষ্ট্র আমেরিকা ইউক্রেনের পক্ষ নেওয়ায় গোটা বিশ্ব তৃতীয় বিশ্ব যুদ্ধের মুখোমুখী অবস্থান করছে। এক পক্ষ অন্য পক্ষকে হুমকী-ধমকী দিচ্ছে এবং অর্থনৈতিক অবরোধের নামে অবৈধ নেতারা মানবতা বিরোধী অপরাধ করেই চলছে। তিনি বলেন, বিশ্বে চলমান রাজনীতি আজ সংঘাতময় রাজনীতিতে পরিণত হয়েছে।

তিনি বলেন,সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহ্ প্রদত্ত ব্যবস্থা ‘ইসলাম’ আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যেই “ইসলামী সমাজ” সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। সংগঠনের আমীর বলেন, ইসলামী সমাজ সকলের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তিনি দল, মত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতষ্ঠিার ঈমানী, নৈতিক ও মানবকি দায়িত্ব পালনের আহবান জানান এবং সকল মানুষের কল্যাণে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ তিন দফা কর্মসূচী ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচী সমূহ হচ্ছে-
১) দেশ ও জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সাথে মত-বিনিময়। ২) প্রচলিত রাজনৈতিক ও ইসলামী দলসমূহের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা। ৩) রাজধানী ঢাকার মেট্রোপলিটন এরিয়ার ৮টি বিভাগে ৮টি শান্তি সমাবেশ করা হবে, ইনশাআল্লাহ। প্রথম শান্তি সমাবেশ – ০৫ নভেম্বর ২০২২, (শনিবার) ওয়ারী বিভাগ। দ্বিতীয় শান্তি সমাবেশ- ১২ নভেম্বর ২০২২, (শনিবার) লালবাগ বিভাগ। তৃতীয় শান্তি সমাবেশ- ১৯ নভেম্বর ২০২২, (শনিবার), মতিঝিল বিভাগ। চতুর্থ শান্তি সমাবেশ- ২৬ নভেম্বর ২০২২, (শনিবার), রমনা বিভাগ। পঞ্চম শান্তি সমাবেশ- ০৩ ডিসেম্বর ২০২২, (শনিবার), গুলশান বিভাগ। ষষ্ঠ শান্তি সমাবেশ- ১১ ডিসেম্বর ২০২২, (রবিবার), মিরপুর বিভাগ। সপ্তম শান্তি সমাবেশ- ১৭ ডিসেম্বর ২০২২, (শনিবার), উত্তরা বিভাগ। অষ্টম শান্তি সমাবেশ- ২৪ ডিসেম্বর ২০২২, (শনিবার) তেজগাঁও বিভাগ।

উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ূন কবির, সোহাগ আহমেদ, ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অনুষ্ঠিত হলো ২ টাকায় ঈদ স্পেশাল উপহার আয়োজন

গত ২১ মার্চ ২০২৫ ইং তারিখে “২ টাকায় উপহার” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “২ টাকায় ঈদ স্পেশাল উপহার” আয়োজন। উত্তরা ১১ নং সেক্টরে অবস্থিত পথশিশুদের স্কুল “উন্মেষ পাঠাশালায়” অনুষ্ঠিত হয় এই ঈদের নতুন পোশাক উপহার বিতরন আয়োজন। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিলো তাদের লক্ষ্য। সমাজের প্রতিটি শিশুরই অধিকার রয়েছে হাসিখুশি, আনন্দময় একটি ঈদ উদযাপনের, আর সেই অধিকার নিশ্চিত করতেই ২ টাকায় উপহার প্রতিনিয়ত সাধ্যমতো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আয়োজনটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ ভূমিকা পালন করে ২ টাকায় উপহার এর উত্তরা টাউন কলেজ টিম, আইইউবিএটি টিম এবং উত্তরা ইউনিভার্সিটি টিমের প্রতিনিধিরা। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ২ টাকায় উপহার

আরও পড়ুন
language Change