তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

বরগুনায় হেলমেট না থাকায় মামলা, ক্ষোভে নিজের গাড়িতে আগুন

বরগুনায় হেলমেট না থাকায় মামলা, ক্ষোভে নিজের গাড়িতে আগুন
পাঠক সংখ্যা
638

আরিফুল ইসলাম রুবেল, বরগুনা প্রতিনিধি:

বরগুনা শহরে ট্রাফিক পুলিশের দেওয়া হেলমেট মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক।

রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা পৌরসভার সদর রোড এলাকার মাছ বাজার সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে ঘটে এ ঘটনা।

জানা গেছে, নজরুল তার ডেঙ্গু আক্রান্ত স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। ফেরার পথে তিনি একা মোটরসাইকেল চালিয়ে সদর রোডে পৌঁছালে ট্রাফিক পুলিশ তাকে থামার ইঙ্গিত দেয়। এসময় তার কাছে কাগজপত্র চাইলে তিনি জানিয়ে দেন, সেগুলো বাসায় আছে। পরে ছেলের মাধ্যমে কাগজ আনার পর কেবল হেলমেট না থাকার অভিযোগে মামলা দেওয়া হয়।

নজরুল বলেন, আমার স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমি ট্রাফিক পুলিশকে সব বলেছি। কাগজ পরে দেখালেও তারা হেলমেটের অজুহাতে মামলা দেয়। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। অসহায়ত্ব থেকে আমি গাড়িটিতে আগুন লাগিয়ে দিই।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহাবুদ্দিন বলেন, চালকের কাছে কাগজপত্র ছিল না, আমরা কাগজ আনতে বলি। পরে কাগজ দেখালেও হেলমেট ছিল না, তাই হেলমেটের একটি মাত্র মামলা করা হয়।

বরগুনা ট্রাফিক বিভাগের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) মেহেদী হাসান জানান, আইন অনুযায়ী কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। তবুও মানবিক দিক বিবেচনায় শুধু হেলমেটের মামলাই করা হয়েছে। কিন্তু এরপর তিনি নিজের গাড়িতে আগুন দেন বিষয়টি হতাশাজনক।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আইন প্রয়োগের পাশাপাশি কি মানবিক বিবেচনাও জরুরি নয়? বিশেষ করে যখন একজন চালকের পরিবার চিকিৎসাজনিত সংকটে রয়েছে, তখন কি শুধুই নিয়মে আটকে থাকা উচিত?

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অর্থ আত্মসাতের অভিযোগে তিশার স্পষ্ট বিবৃতি

বিনোদন ডেস্ক: কলকাতার সিনেমার ভালোবাসার মরশুম এ অভিনয় করা নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে নানা বিতর্ক ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরমধ্যে সিনেমাটির ভারতীয় প্রযোজক সরিফুল ধাবক তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেন। তিনি দাবি করেছেন,তিশা অগ্রিম নেওয়া টাকা ফেরত দিচ্ছেন না। এ পরিস্থিতিতে তানজিন তিশা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অভিনেত্রী দাবি করেছেন,সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা,বিভ্রান্তিকর এবং তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ছড়ানো। এরপর তানজিন তিশা জানান,ছবিটির জন্য তিনি চুক্তিবদ্ধ হন আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্র যাচাই করে। চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল বিদেশভ্রমণ,ভিসা,ফ্লাইট, থাকা খাওয়া সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। তার ভাষায়,দুর্ভাগ্যজনকভাবে তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি। আমি ব্যক্তিগত চেষ্টা করেও ভিসা পাইনি। চুক্তি অনুযায়ী ভিসাসংক্রান্ত সব দায়িত্ব পরিচালকের। তাই এ ব্যর্থতার দায় আমার নয়,এটি সম্পূর্ণ তাদের

আরও পড়ুন
language Change