তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য শিশুকে শ্বাসরোধে হত্যা আটক বাবা জামানতের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামছেন এশিয়ান টিভির প্রতিনিধিরা ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ পরিক্ষার্থী আহত মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত হজে গিয়ে মৃত্যু দাফন হলো জান্নাতুল বাকিতে তালতলীতে কিশোরের মৃত্যু ঘিরে রহস্য

নির্ধারিত সময়েও ডিএই এর প্রণোদনার পেয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

প্রণোদনা হিসাবে ২০টি জেলার কৃষকদের মাঝে সরবরাহ করার জন্য চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৫০ টন পেয়াজের বীজ বিদেশ থেকে ক্রয় করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। কার্যাদেশ অনুযায়ী গত ২৬ জুনের মধ্যে বীজ সরবরাহের কথা থাকলেও নির্ধারিত সময়ে সরবরাহ করতে পারেনি বঙ্গ এগ্রোটেক নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ১২ টন বীজ সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে বীজ না দেওয়ায় রাজশাহী অঞ্চলের কৃষকরা সময়মতো পেয়াজ চাষ করতে পারবে কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে ঠাকুরগাঁও ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাইক্রো ইকো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান উপপরিচালকের প্রত্যক্ষ সহযোগিতায় ভারত থেকে অবৈধভাবে আনা অত্যন্ত নিম্নমানের ও কৃষিকাজের জন্য অনুপযুক্ত বীজ সরবরাহ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের বীজ ব্যবহারে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, যা কৃষকদের উৎপাদন ও জীবিকাকে মারাত্মক হুমকির মুখে ফেলতে পারে।

অভিযোগ রয়েছে নির্ধারিত সময়ে বীজ দিতে না পারলেও ডিএই এর সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো. জামাল উদ্দীন সচিবের নাম ভাঙ্গিয়ে সংস্লিষ্ট ডিডিদেরকে নির্ধারিত সময়ের পরে জুলাই মাসে বীজ যাতে গ্রহণ করে সেই চাপ দিচ্ছেন। তিনি সংস্লিষ্টদের বলছেন, ‘সচিব স্যার বলেছেন জুলাই মাসে মাল নিতে হবে।’

সংস্লিষ্টরা জানান, সরকার বিনামুল্যে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ সরবরাহ করে থাকে। আগে কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমেই সব বীজ সংগ্রহ করা হতো। কিন্তুু এবার ডিএই সরাসরি পেয়াজের বীজ ক্রয় করছে। সংস্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ২২ শ’ টাকা দরে কার্যাদেশ দেওয়া হয়েছে। আর এই বীজ ক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেট গড়ে বিষয়টি নিয়ন্ত্রন করছেন ডিএই এর ড. মো. জামাল উদ্দীন। এই কর্মকর্তা বঙ্গ এগ্রোটেক নামে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়ীক প্রতিনিধি হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এসব কারনে বঙ্গ এগ্রোটেক নির্ধারিত সময়ে বীজ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার পর শর্ত অনুযায়ী কার্যাদেশ বাতিল না করে পরবর্তী অর্থ বছরের জুলাই মাসেও যাতে সরবরাহ নেওয়া হয় সে জন্য তার অধিনস্থ সংস্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চাপ দিচ্ছেন। রাজশাহীর বিভিন্ন উপজেলার জন্য সাড়ে তিন টন বীজ ক্রয়ের কথা ছিল। সংস্লিষ্ট কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারিরা জানান, তারা নির্ধারিত সময়ে বীজ সরবরাহ পাননি। এবিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার টেলিফোনে জানান, নির্ধারিত সময় শেষ হলেও তারা এখনো বীজ সরবরাহ পাননি। সরবরাহকারি প্রতিষ্ঠান বঙ্গ এগ্রোটেক এর লোকজন জানিয়েছে সমস্যার কারনে তারা বীজ আনতে পারেনি। খুব শিগগিরই সরবরাহ করবে বলে জানিয়েছে। অর্থ বছর শেষ হয়েছে এখন বিল কিভাবে দেবেন জানতে চাইলে তিনি বলেন টাকা সরকারি তহবিলে ফেরত না দিয়ে আইবাস খরচ দেখিয়ে জমা রাখা হয়েছে। তবে সংস্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, উপজেলা কৃষি কর্মকর্তার আইবাস করার এখতিয়ার নেই।

এদিকে ঠাকুরগাঁও ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাইক্রো ইকো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান অত্যন্ত নিম্নমানের, ও কৃষিকাজের জন্য অনুপযুক্ত বীজ সরবরাহ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রতিষ্ঠানটি সরকার নির্দেশিত জিও এর উল্লেখিত ৬ নং অনুচ্ছেদে যে সকল বৈধ কাগজপত্র ও অনুমোদনপত্র প্রতিষ্ঠানের কাছে থাকা বাধ্যতামূলক তা অনুসরণ করেনি। জিওতে বলা আছে পেঁয়াজ বীজের গুণগতমান নিশ্চিতকরণের লক্ষ্যে, বীজ প্রাপ্তির উৎস সম্পর্কিত তথ্যাদি, যেমন: উৎপাদনকারী বাক্তি বা প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স গ্রহণ: যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মনিটরিং ও ফাইটো স্যানিটারি (পিসি) সার্টিফিকেট গ্রহণ: উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের তথ্যাদি এবং বীজ আমদানির ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক বীজ আমদানির বৈধ লাইসেন্স, অভিজ্ঞতার সনদ, পণ্যের বিবরণসহ এলসির কপি ও আমদানি সংক্রান্ত শর্তাবলি পরিপালনসহ প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কিন্তুু মাইক্রো ইকো ফার্ম এসব নিয়ম মানেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে প্রতিষ্ঠানটি নিয়ম ল্ঘংন করে বীজ সরবরাহ করছে। এই প্রতিষ্ঠানটিও ডিএই এর একজন কর্মকর্তার অলিখিত ব্যবসায়ীক পার্টনার বলে জানা গেছে। এ ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রম শুধু কৃষি ব্যবস্থাকেই নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা, ন্যায়বিচার এবং নৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ভবিষতে কৃষক ক্ষতিগ্রস্থ হবে না বলে সংস্লিষ্টরা মনে করেন।

এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) মোঃ ওবায়দুর রহমান মন্ডল বলেন, অভিযোগের বিষয়টি খোজ নেওয়া হবে। একটি প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ে বীজ না কেন দিতে পারেনি এবং অন্য একটি প্রতিষ্ঠানের নিন্মমানের বীজ দেওয়ার যে অভিযোগ সঠিক কি না তা খোজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্মাণনীতি লঙ্ঘন করে সিমেক্সের একাধিক ভবন নির্মাণ

মাহতাবুর রহমান: সিমেক্স প্রপার্টিজ লিমিটেড, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর নিবন্ধন পাওয়া একটি ডেভেলপার কোম্পানী। যেখানে সাধারন মানুষ একটি ভবন নির্মাণ করতে গিয়ে রাজউক আইনের ব্যত্যয় করলে শাস্তির মুখোমুখি হয় সেখানে আইন মেনে নিবন্ধন নেয়া একটি ডেভেলপার কোম্পানী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক ভবন নির্মাণ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকতারুজ্জামান বাবুল ও পরিচালক মোঃ আলমগীর হোসাইন উভয়েই ফ্যাসিষ্ট আওয়ামী আমলে আওয়ামী লীগের দাপট দেখিয়েছেন। কোম্পানীটি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর মেম্বর (মেম্বরশীপ নং-৫২৫/২০০৮) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধীত ডেভেলপার কোম্পানীসমূহের তালিকায় রয়েছে ৪২১ নাম্বারে (নিবন্ধন নং- RAJUK/DC/REDMR-000530), প্রতিষ্ঠানটির ঠিকানা ৮/১৯ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা। গত ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে এই সিমেক্স প্রপার্টিজ লিমিটেডের একটি

আরও পড়ুন
language Change