তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

চট্টগ্রামে ধনীর দুলালরা শরীর পোড়াচ্ছে দামি আইসের ভয়ানক নেশায়

পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধি॥
ইয়াবার উপাদানে তৈরি শত গুণ বেশি ক্ষতিকর মাদকটির বিকিকিনি শুরু হয়েছে ইয়াবার মতোই। ঢাকার মতোই চট্টগ্রাম নগরীর ‘অভিজাত’ এলাকাগুলোতেও এখন চলছে মাদকটির রমরমা ব্যবহার, সঙ্গে ফুলেফেঁপে ওঠা ব্যবসাও। উচ্চমাত্রার উত্তেজক ও দামি এই ভয়াবহ মাদকটি মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়েই মূলত ছড়িয়ে পড়ছে সারা দেশে।
বিত্তশালীরাই মূল ক্রেতা
বর্তমানে দেশে পাঁচ গ্রাম আইসের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। বাজারমূল্য বেশি হওয়ায় চট্টগ্রাম ও ঢাকার অভিজাত এলাকাগুলোতে এই মাদকের চাহিদা বেশি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পর্যবেক্ষণ বলছে, বিত্তশালী পরিবারের সন্তানরাই মূলত আইসের মূল গ্রাহক। এর মধ্যে একটি অংশ তরুণীরা। অনেকে সিসা লাউঞ্ছগুলোতে গিয়েও এসব মাদক নিয়ে থাকেন। উচ্চমূল্যের ক্রিস্টাল মেথ বা আইস সেবন করা যায় সহজেই। ইয়াবার চেয়ে সহজে সেবন এবং ইয়াবার চেয়ে বেশি ও দীর্ঘস্থায়ী নেশা হওয়ার কারণে মাদকসেবীদের কাছে এর কদর বাড়ছে।
এই মাদক অল্প সময়ের জন্য মানবদেহে তীব্র উত্তেজনার সৃষ্টি করে। দীর্ঘ মেয়াদে মাদকটি সেবনে মাথার ভেতরের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে রক্তক্ষরণ হতে পারে এবং হৃদ্রোগ, কিডনি ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়।
আইস মূলত সরাসরি ইয়াবারই কাঁচামাল। তবে এটি ইয়াবার চেয়েও শতগুণ বেশি ক্ষতিকর। ইয়াবার অ্যামফিটামিনের সঙ্গে ক্যাফেইন থাকে। অন্যদিকে ক্রিস্টাল মেথ হচ্ছে সরাসরি অ্যামফিটামিন। ইয়াবায় এর ব্যবহার হয় ২০ শতাংশ। সেখানে আইস বা ক্রিস্টাল মেথে মিথাইল অ্যামফিটামিনের ব্যবহার শতভাগ। ১ গ্রাম আইস দিয়ে ৫০০ ইয়াবা তৈরি করা সম্ভব।

কিভাবে ঢোকে, কোথায় যায়
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য মতে, থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে টেকনাফের মেরিন ড্রাইভের নোয়াখালীপাড়ার সমুদ্র দিয়ে, হ্নীলার রোহিঙ্গা ক্যাম্পে এবং নাইক্ষ্যংছড়ির পাহাড়ি-সমতল এলাকা দিয়ে আইসের চালান ঢুকছে বাংলাদেশে। টেকনাফ সীমান্ত ছাড়াও শাহপরীর দ্বীপ ঘোলারচর, দক্ষিণপাড়া সৈকত পয়েন্ট, মাঝের পাড়া, সাবরাং হারিয়াখালী, কচুবনিয়া, মুন্ডারডেইল, খুরের মুখ, সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া, বাহারছড়ার নোয়াখালী, শীলখালী, শামলাপুর, উখিয়ার ইমামের ডেইল, ইনানী, হিমছড়ি সৈকত পয়েন্ট দিয়ে আইসের চালান খালাস করা হয়ে থাকে।
তবে আইস বেশি আসছে সাগরপথেই। বিশেষ করে বিভিন্ন মাছ ব্যবসায়ীর মাধ্যমে মিয়ানমার থেকে এসব আইস কক্সবাজারে ঢুকছে। নাফ নদী বা সাগরের মাঝপথে মাছ ব্যবসায়ীদের ট্রলারে তুলে দেওয়া হয় এই আইস। সাধারণত সাগরে মাছ ধরার পর সেই মাছ সংরক্ষণের জন্য জেলেরা বরফ ব্যবহার করেন। আইসও দেখতে একই রকম। এ কারণে মাছের নৌকা বা ট্রলারে করে তীরে আনার পর তেমন বেগ পেতে হয় না। গত জুলাইয়ে চট্টগ্রাম নগরীর ফিশারীঘাট ও ব্রিজঘাট এলাকা থেকে উদ্ধার করা আইসের দুটি চালানের সঙ্গে গ্রেপ্তারকৃতরা জানান, মাছের আড়ালেই টেকনাফ থেকে চট্টগ্রাম আনা হয়েছিল মাদকগুলো।
সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, বিক্রেতারা সাধারণত মাদকটি কক্সবাজার থেকে কিনে চট্টগ্রাম নিয়ে আসে। এক্ষেত্রে কখনও কক্সবাজার, কখনও আবার বান্দরবান হয়ে সেগুলো চট্টগ্রাম ঢোকে। এর একটি অংশ চট্টগ্রামের অভিজাত এলাকাগুলো টার্গেট করে বিক্রি করা হয়। এরপর বাকি মাদকগুলো ট্রাক বা অন্য কোনো মাধ্যমে চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। সর্বশেষ সেখান থেকে প্রাইভেটকারে কখনও গাজীপুর, কখনও মানিকগঞ্জ হয়ে ঢাকায় নিয়ে সেখানকার অভিজাত এলাকাগুলোতে বিক্রি করা হয়।
আইস নামের মাদকটি তৈরি হয় প্রধানত থাইল্যান্ডে। তবে মালয়েশিয়া ও মিয়ানমারেও তৈরি হচ্ছে সাম্প্রতিককালে। এই তিনটি দেশ থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশকে— এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম-কক্সবাজারে একের পর এক চালান
গত ১০ আগস্ট চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে ৪৩ লাখ টাকা মূল্যের ৪৩০ গ্রাম আইসসহ চকরিয়ার বাসিন্দা নুরুল আবছার (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তবে চট্টগ্রামে আইসের প্রথম চালানটি ধরা পড়ে গত ২৪ ফেব্রুয়ারি। ওই দিন নগরীর খুলশী থানার মোজাফফরনগর বাই লেন থেকে ১৪ লাখ টাকা মূল্যের ১৪০ গ্রাম আইসসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব। দুজনই দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে ‘ক্রিস্টাল আইস’ নামের নতুন মাদকটি বেচাকেনা করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
এরও আগে গত ২৫ মার্চ টেকনাফের উত্তর বরইতলী থেকে মো. হোসেন নামের এক ব্যক্তিকে দুই কেজি আইসসহ গ্রেপ্তার করে র্যাব। এরপর ১৩ এপ্রিল টেকনাফ শীলখালী চেকপোস্টে তল্লাশি করে বিজিবি সদস্যরা ১৬৭ গ্রাম আইসসহ একজনকে গ্রেপ্তার করে।
এদিকে গত ১ মে চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট থেকে ২০০ গ্রাম আইসসহ আতাউল করিম নামে টেকনাফের এক যুবককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর সাতদিন পর গত ৮ মে টেকনাফে উত্তর লম্বরী থেকে ১০০ গ্রাম আইস ও ১৪ হাজার ইয়াবাসহ ওসমান গণি নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই একই দিন টেকনাফের হ্নীলার নয়াপাড়ায় প্রায় এক কেজি আইসসহ হামিদ নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করে র্যাব।
গত ১৭ জুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক থেকে পাঁচ গ্রাম আইসসহ সাগর নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ১২ জুলাই রাতে নগরীর ফিশারীঘাট এলাকা থেকে আইসের বড় চালান আটক করে র্যাব। ৯৭৫ গ্রামের চালানটির সাথে গ্রেপ্তার করা হয় তিনজনকে। এর দুদিন পর গত ১৪ জুলাই দিবাগত রাতে নগরীর ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ (আইস) ও পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশে প্রথম রাজধানীর জিগাতলার বাড়িতে হাসিব মুয়াম্মার রশিদ নামে এক যুবকের ল্যাবে পাঁচ গ্রাম আইস পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রোজার আগে অস্থির তেল-চালের বাজার, মাছ-সবজিতে স্বস্তি

স্টাফ রিপোর্টার: বাজারে অন্য অনেক পণ্য স্বস্তিদায়ক পর্যায়ে থাকলেও চাল ও তেল নিয়ে অস্থিরতা গত কয়েক মাস ধরেই চলছে। এরমধ্যে চালের দাম কেজিপ্রতি ৪-৬ টাকা বেড়েছিল, যা এখন পাইকারি পর্যায়ে ১-২ টাকা করে কমতে শুরু করেছে। তবে বাজারে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল, সেটা এখনো কাটেনি, বরং আরও বাড়ছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবচেয়ে বেশি ভোগাচ্ছে সয়াবিন তেলের দাম ও সরবরাহ সংকট। দেড় মাস আগেও এ ধরনের সরবরাহ সংকট তৈরি করেছিল কোম্পানিগুলো। এরপর সরকার কেজিপ্রতি সয়াবিন তেলের দাম ৮ টাকা করে বাড়িয়ে দেয়। এরপর দু-এক সপ্তাহ সরবরাহ স্বাভাবিক থাকলেও গত দুই সপ্তাহ ধরে আবারও সংকট তৈরি হয়েছে। খিলগাঁও তালতলা বাজারে প্রায় ১০টি দোকান ঘুরে তিনটি দোকানে সয়াবিন তেল

আরও পড়ুন
language Change