তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাচ্ছেন ১০ হাজার শিক্ষার্থী

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাচ্ছেন ১০ হাজার শিক্ষার্থী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

শিক্ষার্থীদের হতাশা ও মানসিক চাপ মোকাবিলায় দেশে প্রথমবারের মতো বড় পরিসরে গ্রহণ করা হয়েছে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ হাজার শিক্ষার্থী মানসিক সহায়তা পাচ্ছেন। তাছাড়া শিক্ষার্থীদের প্রকৃত চাহিদা নিরূপণে ‘র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট’ নামে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এর সঠিকতা যাচাইয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জুলাই আন্দোলনের অভিঘাতে শিক্ষার্থীদের মধ্যে মানসিক হতাশা তৈরি হয়েছে, যা তাদের শিক্ষা ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই সমস্যা থেকে উত্তরণে আমরা সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প গ্রহণ করেছি।

তিনি জানান, প্রকল্পের আওতায় মানসিক সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করছে সংশ্লিষ্টরা।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র গঠনের গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের আচরণগত উন্নয়ন এবং পারিপার্শ্বিক চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

আলোচক হিসেবে কর্মশালায় অংশ নেন আইইউবিএটির প্রফেসর মো. মাহমুদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স বিভাগের প্রফেসর ড. শাফিউন নাহিন শিমুল ‘র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট’ প্রতিবেদন উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রফেসর ড. মেহেজাবিন হক, অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ তানভীর রহমানসহ ২২টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, ইউজিসি ও ইউনেস্কোর কর্মকর্তা।

উল্লেখ্য, ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে ‘জুলাই-আগস্ট চেতনা’ সামনে রেখে এ প্রকল্প গ্রহণ করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাহিদা ও সমস্যাবলির বাস্তব চিত্র নির্ণয়ে র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট পরিচালনা করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীতে পানি রুবেল গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘পানি রুবেল গ্যাং’ এর ০৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (১৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, রোববার (১৩ জুলাই) মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮ )। সিটিটিসির সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা সড়কে

আরও পড়ুন
language Change